Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

মোদীকে স্বাগত জানাতে নতুন সাজে ঢাকা

মোদীকে স্বাগত জানাতে নতুন সাজে ঢাকা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে রাজধানী ঢাকা। রাস্তার দু’ধার, চৌমাথা, উঁচু উঁচু হোল্ডিংগুলো নরেন্দ্র মোদীর ছবি শোভা পাচ্ছে!মোদীর ঢাকা আগমন নি:সন্দেহে একটি হাইপ্রোফাইল সফর। বিজেপি থেকে নির্বাচিত মোদী শুধু সরকারী দল আওয়ামী লীগের কাছেই কাছের মানুষ নন, বিরোধীদল বিএনপির কাছেও তিনি সমান জনপ্রিয়। এজন্য বলা যায়, এর আগে প্রতিবেশী কোন দেশের রাষ্ট্রপ্রধানের সফর নিয়ে এরকম মাতামাতি হয়নি। বিএনপি ছাড়াও কট্টর জামায়াতে ইসলামীও মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে। আর এজন্য মোদীকে নিয়ে এত মাতামাতি।রাজধানীর এয়ারপোর্ট থেকে হোটেল সোনারগাঁ এমনকি হোটেল শেরাটন হয়ে বঙ্গভবন পর্যন্ত বর্ণিল সাজে সজ্জিত। মোদীর ছবির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধূ এমনকি মমতার ছবিও শোভা পাচ্ছে আইল্যান্ডে। ওয়েলকাম টু মোদী লেখা ব্যানারও শোভা পাচ্ছে।স্থলসীমান্ত চুক্তি-সহ অন্তত ২০টি গুরুত...
বাংলাদেশী টিভি চ্যানেল দেখা যাবে ভারতে

বাংলাদেশী টিভি চ্যানেল দেখা যাবে ভারতে

জাতীয়, বিশেষখবর
বাংলাদেশী টেলিভিশন চ্যানেল খুব শিগগিরই ভারতে দেখা যাবে বলে জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ভারতের পররাষ্ট্রসচিব আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাক্ষাৎ দেবেন।এস জয়শঙ্করের এ তথ্যে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাত বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর বক্তব্যে যে সংশয় ছিল তা দূর হয়েছে।এদিকে বরাবরই বাংলাদেশী চ্যানেল ভারতে না দেখানো নিয়ে চাপা ক্ষোভ আর বিরক্তি প্রকাশ হয়েছে আসছিল বাংলাদেশী গণমাধ্যম ও নাগরিক সমাজে। ভারতের সবকটি চ্যানেল এখানে দেখা গেলেও বাংলাদেশী কোনো চ্যানেল ভারতে প্রচার হতো না। এবার হয়তো ইতি ঘটতে যাচ্ছে একতরফা এই সংস্কৃতি বাণিজ্যের।এ জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতেই বলেন, বাংলাদেশী টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠান যাতে ভারতে দেখা ...
মোদি-খালেদা বৈঠক রোববার বিকালে

মোদি-খালেদা বৈঠক রোববার বিকালে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশ সফরকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেন।এতে বলা হয়, রোববার বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে সোনারগাঁও হোটেলের সুরমা কক্ষে তাদের মধ্যে বৈঠক হবে। এর আগে বিকাল সোয়া ৩টায় মোদির সঙ্গে হোটেলে দেখা করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এরপরই খালেদা জিয়া সাক্ষাৎ করবেন।বিএনপির পক্ষ থেকে মোদির সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত করে বলা হলেও মোদি-খালেদা সাক্ষাৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ, এর আগে ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়া দেখা না করায় খেপেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।তাই মোদির এই সফরেও খালেদা জিয়ার সঙ্গে দেখা না করার পক্ষে ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু মোদ...
মালয়েশিয়ায় ৭১৬ বাংলাদেশি শরণার্থীর তালিকা তৈরি

মালয়েশিয়ায় ৭১৬ বাংলাদেশি শরণার্থীর তালিকা তৈরি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার পথে আটক হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়াদের মধ্যে অন্তত সাতশ ১৬ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর দূতাবাস থেকে এ তথ্য জানা গেছে। সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার পথে আটক হওয়ার পর শরণার্থীদের মালয়েশিয়ার শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে মে মাসে মানবপাচারকারীদের কয়েকটি আস্তানা ও কবরের সন্ধান পাওয়ার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তোলপাড় শুরু হয়।এরপর থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করে। সে কারণে পাচারকারীদের ট্রলার বা নৌকা তীরে ভিড়তে পারছে না। এদিকে, খাদ্য সংকটে পড়ে নৌকায় নিজেদের মধ্যে সংঘর্ষে অনেকের মারা যাওয়ার খবরও আসছে। গত এক মাসে এই তিন দেশ এবং মায়ানমারে চার হাজারের বেশি মানুষকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংল...
কুমিল্লায় বাসে হামলার তদন্ত দাবি করেছে বিএনপি

কুমিল্লায় বাসে হামলার তদন্ত দাবি করেছে বিএনপি

জাতীয়, বিশেষখবর
পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।বুধবার সন্ধ্যায় বিএনপির মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক বিবৃতিকে এ দাবি জানান।বিবৃতিতে তিনি এই মর্মন্তুদ নারকীয় ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।মঙ্গলবার রাতে কুমিল্লার চান্দিনায় রাঙামাটিগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় সাতজন দগ্ধ হন। পুলিশ ও বাসটির চালক জানিয়েছেন, বাসটি ঢাকা থেকে রওনা হয়ে চান্দিনার কাঠেরপুল এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে।...
কিশোরগঞ্জে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে মানবপাচার চক্রের সদস্য তালিকাভুক্ত আসামি জামাল মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আবদুল্লাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের হেকমত মিয়ার ছেলে।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, সারা দেশে মানবপাচার চক্রের যে তালিকা করা হয়েছে, তার মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা থানার দায়ের করা পাচার চক্রের আসামি জামাল। তার বাড়ি অষ্টগ্রামের আবদুল্লাহপুর গ্রামে।...
বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২০

বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২০

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আজ বুধবার  দুপুরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২০ জন আহত হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবর তার ভাই নিশ্চিত করলেও পুলিশ নিশ্চিত করতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানায়, সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গাউছিয়া অটো রাইস মিলে বেলা সাড়ে ১২টায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক আজিজুল ইসলাম (৩২) চাপা পড়ে। ওই সময়ে আহত হয় আরও ২০ জন। আজিজুল ইসলামকে প্রায় আধাঘণ্টা পর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই রিয়াজুল ইসলাম। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বার্ন ইউনিটে পাঠান...

ঢাকা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

জাতীয়, স্লাইড
  ঢাকা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে ওই রুটের ১৩টি বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন (৪৯৪)।  শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে বাসপ্রতি ৪০ টাকা টোল আদায়ের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।পূর্বে ঘোষিত কর্মসূচি রবিবার সকাল থেকে শিমুলিয়া-মাওয়া ঘাট থেকে কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে দূরপাল্লার যানবাহন চলাচল ধর্মঘটের আওতামুক্ত।মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির কার্যকরী সদস্য মো. শেখ জামান, মো. মহিউদ্দিন মিয়া ও বুলেট মিয়া অভিযোগ করে বলেন, ঢাকা-মাওয়া রুটে টোল আদায়ের কোন নজির ছিল না। সম্প্রতি বিআইডব্লিউটিএ অবৈধভাবে শিমুলিয়া পার্কিং ইয়ার্ড ইজারা দিয়ে বাস মালিকদের কাছ থেকে টোল আদায় শুরু করেছে। এর প্রতিবাদে ঢাকা-মাওয়া রুটে চলাচলকারী ১৩টি বাস মালিকপক্ষ একমত হয়ে রবিবার থেকে এই ধর্মঘট পালন করছে। বিআইডব্লিউটিএ টোল আদায় ইজারা বা...