মীরসরাইয়ে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় পরিষদ মিলনায়তনে (২৪ জুন ) সোমবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা বিভাগ এর আয়োজনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা বই ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সিলিং ফ্যান ও মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এবং মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই কমিশনার (ভূমি) রাশেদুল ইসল...






