Sunday, October 25Welcome khabarica24 Online

জনপদ

মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নয়ন ধূম অসুস্থ : দোয়া কামনা

মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নয়ন ধূম অসুস্থ : দোয়া কামনা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধূমলিভার জনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ( ৮১৭ নং কেবিনে) ভর্তি হয়েছেন। তাঁর এই অসুস্থতা আরোগ্য কামনা করে তাঁর জন্য দোয়া / আশীর্বাদ কামনা করেছেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রনজিত ধর, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, অর্থ সম্পাদক ইমাম হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক সানোয়ারুল হক রনি, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন সহ সংগঠনের সকল কর্মকর্তা বৃন্দ।...
আরব আমিরাতে যুগান্তর স্বজনের সাহিত্য আসর

আরব আমিরাতে যুগান্তর স্বজনের সাহিত্য আসর

আমিরাত সংস্করণ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
আমিরাত ব্যুরো :: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সাহিত্য আসর। শনিবার (৩ আগস্ট ) স্থানীয় সময় দুপুর ১ টা আল আইনস্থ লুলু ফ্যাশন হল রুমে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসার সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উৎসবমুখরভাবে সম্পন্ন হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনে ছিল স্বরচিত কবিতা আবৃত্তি , অভিনয়, বাংলা সাহিত্য বিষয় নিয়ে আলোচনা। অনুষ্ঠান উদ্বোধন করেন সুদূর বাংলাদেশ থেকে আগত গ্র্যাজুয়েট ওমেন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম শাখার সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক রুসিলী রহমান মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট নারী সংগঠক, সমাজ সেবক, আলোকিত নারী, আশার আলো বিদ্যাপাঠ প্রতিষ্...

করেরহাটে মীরসরাই প্রেস ক্লাবের ‘জনতার মুখোমুখি’ উৎসবমুখরভাবে সম্পন্ন

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ‘ জনতার মুখোমুখি’ এর ১ম পর্ব ১নং করেরহাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩ আগষ্ট, শনিবার, সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় প্রথম পর্বের করেরহাটে উক্ত আয়োজনে নানা শ্রেনী পেশার মানুষের ও বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। শিক্ষা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট কেএম উচ্চ বিদায়ের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন ও প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঞা। রাজনৈতিক সমস্যা ও বিভিন্ন প্রতিকূলতা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারন সম্পাদক শেখ সেলিম ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। করেরহাট বাজারের সমস...
সন্দেহে অযথা নিরীহ লোককে গণপিটুনি দিবেন না -ওসি জাহিদুল কবির

সন্দেহে অযথা নিরীহ লোককে গণপিটুনি দিবেন না -ওসি জাহিদুল কবির

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কিছু মহল ছেলে ধরা সংবাদ অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল সৃষ্টির পায়তারা করছে। ছেলে ধরা সন্দেহে অযথা নিরীহ লোকজন কে গণপিটুনি দিবেন না। ছেলে ধরা গুজবে কান দিবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থা কে অবগত করুন। রাস্তাঘাটে চলাচলরত সন্দিহান আগন্তুক, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধিমতো অপরিচিত কোন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে মারধর করবেন না। জরুরী প্রয়োজনে ৯৯৯ নম্বরে জানানো সবার প্রতি অনুরোধ করেন মীরসরাই থানার ওসি জাহিদুল কবির। মীরসরাই সদরে ছলে ধরা গুজব না ছড়াতে জনসচেতনতামুলক র‌্যালী ও এক সমাবেশ মীরসরাই থানা পুলিশ। এসময় সচেতনামূলক বক্তব্য প্রদানকালে ওসি তদন্ত উপরোক্ত বক্তব্য রাখেন। র‌্যালীতে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মীরসরাই পৌরসভা, পৌরসভা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রবিবার (১৮ জু...
খবরিকার উপদেষ্টা আনোয়ার হোসেন এর হজ্বযাত্রায় ফুলেল শুভেচ্ছা

খবরিকার উপদেষ্টা আনোয়ার হোসেন এর হজ্বযাত্রায় ফুলেল শুভেচ্ছা

জনপদ, প্রথম পাতা, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার সস্মানিত উপদেষ্টা বিশিষ্ট মৎস চাষী, এবারের জাতীয় মৎস সপ্তাহে চট্টগ্রাম জেলার নির্বাচিত সেরা মৎস চাষী আনোয়ার হোসেন গত ১৯ জুলাই পবিত্র হজ্বব্রত পালনে স্বদেশ ত্যাগ করেন। তাঁর এই হজ্বে যাত্রা উপলক্ষে পাক্ষিক খবরিকা কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তাঁর সুস্বাস্থ্য ও সফল হজ্বযাত্রায় পরস্পর দোয়া ও কুশল বিনিময়...
পবিত্র হজ্বে গমন উপলক্ষে শেখ আতাউর রহমানকে মীরসরাই প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

পবিত্র হজ্বে গমন উপলক্ষে শেখ আতাউর রহমানকে মীরসরাই প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শুদ্ধতম রাজনীতিবিদ শেখ আতাউর রহমান আজ ( ১৯ জুলাই ) পবিত্র হজ্বব্রত পালনে চট্টগ্রাম থেকে বাংলাদেশ ত্যাগ করেন। তাঁর এই হজ্বে যাত্রা উপলক্ষে মীরসরাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় হজ্বব্রতে তাঁর সুস্থতা কামনা করে তাঁর কাছে দোয়ার আবেদন করেন মীরসরাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জার্নাল প্রতিনিধি নাছির উদ্দিন, প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী. অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোছাইন, তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ার ইসলাম রনি, সদস্য যথাক্রমে জাভ...
বারইয়ারহাটে চালক ও যাত্রীদের সাথে পুলিশের সচেতনতা মূলক মতবিনিময় সভা

বারইয়ারহাটে চালক ও যাত্রীদের সাথে পুলিশের সচেতনতা মূলক মতবিনিময় সভা

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন ঈদুল আযহা উপলেক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ স্থানীয় সড়কে চলাচলকারী বাস, লেগুনা, হিউম্যান হলার ও সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রীদের সাথে সচেতনতা মূলক এক মতবিনিময় সভা করেছে থানা ও ট্রাফিক পুলিশ। বুধবার ১৭ জুলাই দুপুরে বারইয়ারহাট ট্রাফিক পুলিশের আয়োজনে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্রাফিক পুলিশ পরিদর্শক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান (বিপিএম)। তিনি বলেন, বর্তমানে অজ্ঞান পার্টির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা ঈদকে ঘিরে যাত্রী সাধারণের বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে। এছাড়া ছেলেধরা গুজবে মানুষ এখন কানখাড়া করে রয়েছে। এধরণের ঘটনার বিষয়ে চালক এবং তাদের যাত্রী সাধারণকে সচেতন করতে অনুরোধ করা হয়। এছাড়াও ঈদকে ঘিরে দ্রুত বেগে গাড়ী না চালানো, যত্রতত্র পার্কিং না করা এবং জোরপূর্বক অতিরিক্ত ...
ইছাখালীতে রাস্তা বন্ধ করে উন্নয়ন নিয়ে মৎস চাষী-ঠিকাদার মুখোমুখি :: চলাচলের পথ রাখার দাবীতে মাছচাষিদের স্মারকলিপি

ইছাখালীতে রাস্তা বন্ধ করে উন্নয়ন নিয়ে মৎস চাষী-ঠিকাদার মুখোমুখি :: চলাচলের পথ রাখার দাবীতে মাছচাষিদের স্মারকলিপি

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার অর্থনৈতিক জোট টু চল্লিশগেট সড়কের পুরো রাস্তা বন্ধ করে কাজ করতে গিয়ে মৎস চাষী ও ঠিকাদারের লোকজনদের মুখোমুখি অবস্থা বিরাজ করছে। এদিকে মৎচাষীরা তাদের জীবন জীবিকা ব্যাহত না হতে একপার্শ্বে চলাচলের পথ খোলা রেখে উন্নয়ন কাজের দাবীতে স্মারক লিপি দেয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। সোমবার ( ২৫ জুন) স্মারক লিপি প্রদানের পর এই বিষয়ে ঠিকাদারের কর্মীদের বিষয়টি সুরাহা না করে রাস্তার উন্নয়ন বন্ধ রাখার দাবী ও জানায় মৎস চাষীরা। স্থানীয় মৎসচাষীগন জানান পুরো শুকনো মওসুম পেরিয়ে আসন্ন বর্ষার সময় পাউবোর অধিনে উপকূলীয় অর্থনৈতিক জোন টু চল্লিশ গেইট সড়ক এর মধ্যে শিল্প জোন থেকে চল্লিশ গেট পর্যন্ত কাঁচা রাস্তাটির উন্নয়ন কাজ শুরু করেছে পাউবো। সিডিএসপির প্রকল্পের অধিনে উক্ত রাস্তার একাংশের উন্নয়ন কাজ শুরু করেছে ট্রাম ইন্টারন্যাশনা...