মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধিতে মীরসরাইয়ে হাইওয়ে পুলিশের সচেতনতা কর্মসূচি পালিত
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মহাসড়কে চুরি ডাকাতি প্রতিরোধ ও সচেনতা বৃদ্ধিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ গন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে।
২২ অক্টোরব উক্ত দিবসকে সামনে রেখে ২১ অক্টোবর বুধবার দিনভর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে তথা মিঠাছরা, মস্তাননগর, সোনাপাহাড় ও বড়তাকিয়া এলাকায় মহাসড়কে ছিনতাই, ডাকাতি রোধ কল্পে হাইওয়ে পুলিশের টহল ডিউটির কর্মতৎপরতা, জনসাধারনকে মহাসড়কের উপর নির্মিত ফুটওভার ব্রীজ ব্যবহারে উৎসাহ প্রদান, সিএনজি চালকদের মহাসড়কে সিএনজি না চালানোর পরামর্শ, মহাসড়কে ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচলে প্রতিরোধমূলক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সচেনতা বৃদ্ধি উক্ত কার্যক্রমে প্রচারনা করেন জোরারগঞ্জ হাইওয়ে ইনচার্জ পরিদর্শক ফিরোজ হোসেন, উপ পরিদর্শক ইসহাক মিয়া ও সহকারি উপ পরিদর্শক বাবুল মিয়া সহ প্রমুখ হাইওয়ে পুলিশ সদস্যগন। এসময় হাইওয়...




