Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

বাংলাদেশ সফরে ভারতের নেতৃত্বে রায়না

বাংলাদেশ সফরে ভারতের নেতৃত্বে রায়না

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত দলে নেই নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন গত এশিয়া কাপের দলে না থাকা সুরেশ রায়না। ধোনির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া অবশ্য নতুন নয় রায়নার জন্য। এর আগে নয়টি ওয়াডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আইপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে ফিরেছেন রবিন উথাপ্পা। একই টুর্নামেন্টে ভালো খেলে দলে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কেদার যাদব ও অক্ষর প্যাটেল। দলে ফিরেছেন মনোজ তিওয়ারি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফিরেছেন বিনয় কুমার। বাংলাদেশ সফরে ১৫, ১৭ ও ১৯শে জুন তিনটি ওয়ানডে খেলবে ভারত। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, অম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব...
ফিফা বিশ্বকাপের রোমঞ্চকর তথ্য

ফিফা বিশ্বকাপের রোমঞ্চকর তথ্য

খেলার মাঠ
রায় শেষ হয়ে আসছে কাউন্ট ডাউন পর্ব। ‘গ্রেটেস্ট শো অব দ্য আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকী আর একমাসও নেই। ২০তম আসরটি দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বের লক্ষ কোটি ফুটবল অনুরাগী। এখন তারা সময় গুনছে কখন মাঠে গড়াবে ব্রাজিল বিশ্বকাপ। যখন তারা বিপুল উৎসাহে সমর্থন যোগাবে নিজ নিজ পছন্দের দলকে। বিশ্বকাপের খেলাগুলো দেখার জন্য নিত্য পরিকল্পনা সাজাচ্ছে তারা। সেই সঙ্গে পরিবর্তনের পরিকল্পনা করছে নিজ নিজ দৈনিক কার্য্যসুচির। গোটা ৩০টা দিন বিশ্ববাসি মেতে ওঠবে বিশ্বকাপের উন্মদনায়। হিসেব করবে কে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, কিংবা স্মৃতির পাতা উল্টিয়ে কখন হচ্ছে নতুন বিশ্ব রেকর্ড ইত্যাদির। এই টুর্নামেন্টের সময় ফুটবল ইতিহাসে সংযোজিত হবে নতুন অধ্যায়, নতুন ইতিহাস ও নতুন রেকর্ডের। বিশ্বকাপ নিয়ে অতীতের কিছু রোমাঞ্চকর তথ্য নিচে উপস্থাপন করা হল। * বিশ্বকাপের খেলা প্রথম টেলিভিশনে সম্প্রচার হয় ১৯৫৪ সালে। এ সম...
মিরপুরে মুশফিকদের প্রস্তুতি শুরু আজ

মিরপুরে মুশফিকদের প্রস্তুতি শুরু আজ

খেলার মাঠ
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শিবির শুরু হচ্ছে আজ থেকে। সকাল সাড়ে ৮টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা জাতীয় দলের সহকারী কোচ সারোয়ার ইমরানের কাছে রিপোর্ট করবেন। তার অধীনেই চলবে প্রথম ক'দিনের অনুশীলন। সদ্য নিয়োগ পাওয়া হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ১০ জুন ঢাকায় এসে তার কাছ থেকে দলের দায়িত্ব নেবেন। সিরিজের প্রথম ওয়ানডে ১৫ জুন। আজকের অনুশীলনে অবশ্য ডাক পাওয়া সবাইকে পাবেন না সারোয়ার ইমরান। ২৩ জনের প্রাথমিক স্কোয়াডের ৫ জন 'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। আইপিএল খেলার জন্য ভারতে আছেন সাকিব আল হাসান। তবে জন্ডিস থেকে সুস্থ হয়ে ওঠা অধিনায়ক মুশফিকুর রহিম এবং পিঠের চোট কাটিয়ে ফিরে আসা অফস্পিনার সোহাগ গাজী আজ থেকেই অনুশীলনে যোগ দেবেন। প্রস্তুতি শিবিরের প্রথম কয়েকদিন মূলত ফিটনেস ট্রেনিংয়ে বেশিরভাগ সময় ব্যয় হবে। এ কাজে ক্রিকেটারদের সহায়তা করবেন বিসি...
১০ নম্বর জার্সি রুনিরই

১০ নম্বর জার্সি রুনিরই

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। রয় হজসনের দলে প্রত্যাশিত খেলোয়াড়রাই জায়গা করে নিয়েছেন। খেলোয়াড়দেরকে জার্সি নম্বরও ভাগ করে দেয়া হয়েছে। সাত নম্বর জার্সি পেয়ে আলোচনার রসদ জুগিয়েছেন জ্যাক উইলশায়ার। আর্সেনালের এই খেলোয়াড়কে এবারের বিশ্বকাপে ফরোয়ার্ডে মূল ভূমিকায় দেখা যাবে, যা তার জার্সি নম্বরই বলে দিচ্ছে। তবে ইনজুরি আক্রান্ত উইলশায়ারকে এই গুরুদায়িত্ব দেয়ায় কিছুটা সমালোচনাও হচ্ছে। আর্সেনালের ২২ বছর বয়সী এই মিডফিল্ডার ইনজুরির কারণে মার্চের পর ক্লাবের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন। অন্যদিকে তরুণ তুর্কি ড্যানিয়েল স্টারিজকে ৯ নম্বর জার্সি দিয়ে চমক দেখিয়েছেন হজসন। ২৪ বছর বয়সী এই লিভারপুল স্ট্রাইকার এই মওসুমে ক্লাবের হয়ে দারুণ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগে এই মওসুমে তিনি করেছেন ২১ গোল। সর্বোচ্চ ৩১ গোল করা লুইস সুয়ারেজের পরেই আছেন তিনি। আগের মতোই ১০ নম্বর জার্...
বিশ্বকাপের আগে ব্রাজিল পুলিশের ধর্মঘট, নেতা-কর্মী হাজতে

বিশ্বকাপের আগে ব্রাজিল পুলিশের ধর্মঘট, নেতা-কর্মী হাজতে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এক দিকে পুলিশ ধর্মঘট। অন্য দিকে বিশ্বকাপের আগে ব্যাপক আর্থিক কারচুপির জন্য হাজতে গেলেন কয়েকজন রাজনৈতিক নেতা ও গর্ভনর। সব মিলিয়ে বিশ্বকাপের ২২ দিন আগে জমজমাট ব্রাজিল। সরকারি দন্তরে ব্যাপক ধর পাকড় হয়েছে কুইয়াবাতে। সেখানকার স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ স্থানীয় সরকারি দপ্তরে ব্যাপক কারচুপির জন্য সময়মতো কাজ শেষ করা যায়নি। সেই অভিযোগের ভিত্তিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ফেডারেল পুলিশ। ওখানকার মেয়রের অফিস ও বাড়ি, সরকারি অডিট দপ্তরে ও জেলা বিচারকের অফিসে হানা দিয়েছে ফেডারেল পুলিশ। নাম জানা না গেলেও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকে জেলে ঢোকানো হয়েছে। জেলে ঢোকানো হয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকেও। এখানেই থেমে থাকেনি, ফেডারেল পুলিশ হানা দিয়েছে মাতো গ্রাসোর গর্ভনর সিলভাল ব্রারবোসার বাড়িতেও। তাঁর বাড়িতে লাইন্সেসহীন এক অত্যাধুনিক বন্দুক পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করা হলে জামিনে তিনি ছাড়া পান। তিনি...
আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিতে চান মেসি

আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিতে চান মেসি

খেলাধুলা, খেলার মাঠ
বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলেন মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে সেরকম পারেন না। এই মেসির বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। বিশ্বকাপ প্রস্তুতির জন্য আর্জেন্টিনায় পৌঁছে মেসিও তাই কৌতুক করে বললেন, এবার তাই অন্য রকম কিছু হবে। বার্সার হয়ে বাজে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ফাটিয়ে দেবেন! বার্সার সঙ্গে নতুন চুক্তি সই করে, বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ড গড়ে বুয়েনস আয়ার্সে পা দিয়ে মেসি বলেছেন, বার্সায় বাজে খেলার ছাপ জাতীয় দলে পড়বে না। তিনি বলেন, "জাতীয় দলে যোগ দেওয়ার পর এখানকার আবহটা থাকবে অন্য রকম। অতীতে অনেকবারই এমন হয়েছে বার্সেলোনার হয়েই আমি ভালো খেলেছি, জাতীয় দলের হয়ে পারিনি। তাই আশা করছি এবার উল্টোটাই হবে। জাতীয় দলের সতীর্থ ও বন্ধুদের সঙ্গে যখন যোগ দেব, তখন আমার মানসিকতা পাল্টে যাবে। গল্পটাও তাই অন্য রকম হবে।" মেসি আরও বলেছেন, "এখন আমার শুধুই জাতীয় দল নিয়ে ভাবতে ...
জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হাথুরুসিংহে

জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হাথুরুসিংহে

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্দিকা হাথুরাসিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত অফিসে সোমবার বিকেলে নতুন কোচের নাম ঘোষণা করবেন। বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজাম উদ্দিন সুজন এ তথ্য জানিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সোমবারের মধ্যে নতুন কোচের নাম জানানো হবে। চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুন কোচ খুঁজছিল বিসিবি। অস্ট্রেলিয়ার জার্গেনসেন এরই মধ্যে ফিজির কোচের দায়িত্ব নিয়েছেন। সাবেক অল-রাউন্ডার হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ান ডে খেলেছেন। ২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব নেন হাতুরুসিংহে। এর পর তিন বছরের জন্য শ্রীলঙ্কা 'এ' দলেরও কোচ হন তিনি।২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন হাতুরুসিংহে। তবে ২০১০ সালের জুনে শৃঙ্...
কলকাতা নাইট রাইডার্সের সাত উইকেটে জয়

কলকাতা নাইট রাইডার্সের সাত উইকেটে জয়

খেলাধুলা, খেলার মাঠ
হায়দ্রাবাদের বিপক্ষে ৭সাত উইকেটে জিতল কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের ছুড়ে দেওয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে গাম্ভীরের উইকেট হারালেও পরবর্তী টপঅর্ডার ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্য দুই বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। রবিন উথাপা ৪০, মণীষ পাণ্ডে ৩৫ ও ইউসুফ পাঠান ৩৯ রান করেন। অন্যদিকে বরাবরের মতো এ ম্যাচেও দুই উইকেট শিকারের গৌরবতা অর্জন করলেন সাকিব।এর আগে নির্ধারিত ২০ ওভারে হায়দ্রাবাদ আট উইকেট হারিয়ে ১৪২ রান করে। এর মধ্যে সর্বোচ্চ ওয়ারনার ৩৪, পাঠান ২৩ ও ওঝা ২২ রান করেন।আজ রবিবার রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্সের দিবা-রাত্রির এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে টসে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নেন হায়দ্রাবাদ অধিনায়ক।...