মেসি-বেনজেমায় আমেজ ফিরেছে ব্রাজিলে
আগামীকাল ব্রাজিলের সাও পাওলোয় বিশ্বকাপের ২০তম আসরের পর্দা উঠবে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট সামনে রেখে ৩৫টি দলের মধ্যে ২৫টি দলই ইতিমধ্যে ব্রাজিলে পৌঁছে গেছে। আগেই চলে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। তবে গতকাল একসঙ্গে ব্রাজিলে পা রেখেছে এবারের বিশ্বকাপ সামনে রেখে আলোচিত দলগুলো। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, আর্জেন্টিনা ও উরুগুয়ে ফুটবল দল পৌঁছেছে ব্রাজিলে। একই দিনে পোঁছেছে ইকুয়েডর ও হন্ডুরাসের খেলোয়াড়রাও। গতকাল সকালে পোর্তো আলেগ্রে ও সাও পাওলো বিমানবন্দরে পা রাখে যথাক্রমে ইকুয়েডর ও ফ্রান্স ফুটবল দল। ব্রাজিলে পা রেখেই বড় প্রত্যাশার কথা জানালেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘বিশ্বকাপের উদ্দেশ্যে ব্রাজিলের মাটিতে পা রেখে আমি দারুণ উত্তেজনা বোধ করছি। আমরা খুব ভাল প্রস্তুতি নিয়েছি। বিশ্বকাপে খেলার জন্য আমরা পূর্ণ প্রস্তুত। খেলোয়াড়রা মার...







