Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন মাদ্রিদ

আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন মাদ্রিদ

খেলাধুলা, খেলার মাঠ
পিছিয়ে পরেও বার্সেলোনার মাঠে এসে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিল আটলেটিকো মাদ্রিদ। নু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দেড় যুগ পর আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন হলো তারা। খেলোয়াড় হিসেবে সর্বশেষ জেতানো কাপটি দিয়েগো সিমিওনে এবার হাতে নিলেন কোচ হিসেবে। এটা আটলেটিকোর দশম লীগ শিরোপা। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আটলেটিকো। শিরোপা জিততে জয়ভিন্ন কোনো পথ খেলো ছিলো না বার্সেলোনার। তাই বার্সার শুরুটা হয়েছিলো দারুন। অ্যালেক্সিস সানচেসের প্রথমার্ধের গোলে এগিয়েও গিয়েছিলো কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতই দিয়েগো গদিনের গোলে সমতা ফেরায় আটলেটিকো। ১৮ বছর পর শিরোপা জয়ের জন্য এই একটা পয়েন্টই দরকার ছিল তাদের। ২০০৩-০৪ মৌসুমের পর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছাড়া ফের নতুন কোনো চ্যাম্পিয়ন পেল লা লীগা। ১০ বছর আগের ঐ মৌসুমে শিরোপা জিতেছিল ভালেন্সিয়া। এরপর থেকে কখনও রিয়াল আবার কখন...
বিসিবি’র টিভি স্বত্ব পেল গাজী!

বিসিবি’র টিভি স্বত্ব পেল গাজী!

খেলাধুলা, খেলার মাঠ
২০ মিলিয়ন ২৫ হাজার ডলারে (প্রায় ১৫৬ কোটি টাকা) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রাইটস কিনে নিয়েছে বাংলাদেশের গাজী টিভি। গতকাল হোটেল রুপসী বাংলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান উন্মুক্ত দরপত্রে মাত্র ২৫ হাজার ডলার দিয়ে ৬ বছরের জন্য এই স্বত্ব পায় তারা। মোট চারটি প্রতিষ্ঠানের অংশ নেয়া কথা থাকলেও শেষ পর্যন্ত ২টি অংশ নেয়নি। তবে এই প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট বিসিবি’ সভাপতি নাজমুল হাসান পাপন ও কর্মাশিয়াল ও মার্কেটি বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম অহমেদ। দুপুর ১২ টার মধ্যেই নিলাম প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। তখন গাজী টিভি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। শুধু প্রয়োজন ছিল বোর্ডের অনুমোদন। শেষ পর্যন্ত বিকেলে বোর্ড মিটিং শেষ সেই অনুমোদনও দেয়া হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে আমরা যা পেয়েছি সেটিতে খুব সন্তোষ্ট। ২০ মিলিয়ন ডলার আমাদের জন্য মনে করি প্রাপ্তি। কারণ এই টাকা থেকে প্রোডাকশন মূল্য আমাদের দিতে হচ...
নতুন ইতিহাসে শেখ রাসেল

নতুন ইতিহাসে শেখ রাসেল

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
‘সি’ গ্রুপে একটি দল কম থাকায় জটিল সমীকরণে পড়েছিল বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্র। চূড়ান্ত পর্বের টিকিট পেতে ভুটান উজ্ঞান ফুটবল একাডেমির সঙ্গে হারলে চলবে না ট্রেবল জয়ীদের। ড্র কিংবা জয় এমন ম্যাচে জিতেই এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। তাও ৪-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ের সুবাদে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা শেখ রাসেল। অপর খেলায় কেআরএলকে হারিয়ে শেখ রাসেলের সঙ্গী শ্রীলঙ্কান এয়ারফোর্স। আগের ম্যাচের সঙ্গে গতকালের গোলদাতার নাম অনেকটা এক। এ ম্যাচেও জোড়া গোল করেছেন স্ট্রাইকার মিঠুন চৌধুরী। বাকি গোল দুটি এসেছে শাকিল আহাম্মেদ ও প্যাসকেল মিলিয়ানের পা থেকে। শ্রীলঙ্কা এয়ার ফোর্সের বিরুদ্ধে পঞ্চম গোলটি করেছিলেন সবুজ বিশ্বাস। এটি এএফসি প্রেসিডেন্টস কাপে বাংলাদেশী কোন ক্লাবের সেরা সাফল্য। চলতি বছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবও চমক দেখিয়েছিল ভারতের প্রাচীন ফুটবল...
ব্রাজিল দলে নেই কাকা-রবিনহো-রোনালদিনহো

ব্রাজিল দলে নেই কাকা-রবিনহো-রোনালদিনহো

খেলাধুলা, খেলার মাঠ
নিজেদের দেশে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। ২৩ সদস্যের দলে বিশ্বকাপজয়ী দলের সদস্য নেই একজনও। বাদ পড়েছেন কাকা, রবিনহো ও রোনালনদিনহোর মতো তারকারা। তকে শঙ্কায় থাকা ডিফেন্ডার ম্বেকিন ঠিকই ২৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন। ২৩ সদস্যের ব্রাজিল দল:গোলরক্ষক: হুলিও সিজার (টরন্টো এফসি), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)। ডিফেন্ডার: দানি আলভেজ (বার্সেলোনা), মেইকন (েেরামা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), ডেভিড লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিক (নাপোলি)৷মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), হার্নানেস (ইন্টার মিলান), পাওলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), উইলিয়ান (চেলসি)৷ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিত), ফ্রেড (ফ্লুমিনেন্স...
আবার নতুন কারো সন্ধানে

আবার নতুন কারো সন্ধানে

খেলাধুলা, খেলার মাঠ
  সেই চিরচেনা হাসি মুখে নিয়ে এলেন তিনি। দীর্ঘক্ষণ বৈঠক করলেন বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে। এরপর মিডিয়ার সঙ্গে কথা বলে বিসিবি অফিস থেকে বেরিয়ে গেলেন শেন জার্গেনসেন। চলে গেলেন আসলে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন থেকেই। চেনা হাসির বদলে অচেনা বিষণ্নতাকে সঙ্গী করে। ব্যাপারটা একরকম অনুমিতই ছিল। ই-মেইল করে শেন জার্গেনসেনের পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া, সেটিকে আবেগী সিদ্ধান্ত হিসেবে বিসিবির চালিয়ে দেওয়ার চেষ্টা, ওই তত্ত্ব আবার এই অস্ট্রেলিয়ানের উড়িয়ে দেওয়া এবং বিদেশ থেকে ফিরে বিসিবি প্রেসিডেন্টের ঝাঁঝালো প্রতিক্রিয়া- ঘটনা পরম্পরায় বাংলাদেশে জার্গেনসেন-অধ্যায় শেষের সব ইঙ্গিত মিলছিল। সেটি ভুল প্রমাণ করতে পারত কেবল নাজমুল হাসানের সঙ্গে অস্ট্রেলিয়ান কোচের একান্ত বৈঠক। সেটি হয়নি। ওই বৈঠক শেষে কাল নিশ্চিত হয়ে গেল, জার্গেনসেনের 'সাবেক' হয়ে যাওয়া। গর্ডন গ্রিনিজ-ডেভ হোয়াটমোর-জেমি সিডন্সের কাতারে তাঁর চলে যাও...
জার্গেনসেন অধ্যায় শেষ

জার্গেনসেন অধ্যায় শেষ

খেলাধুলা, খেলার মাঠ
অবশেষে জার্গেনসেনের বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেল। গতকাল ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র গতকালের জরুরি সভার আগে এক বৈঠকে বোর্ড সভাপতি জার্গেনসেনকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করতে অনুরোধ করেছিলেন। কিন্তুজার্গেনসেন বোর্ড প্রধানের সেই অনুরোধ ফিরিয়ে  দেন। পরে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমি এই প্রস্তাবের জন্য বোর্ড সভাপতিকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমি আর কোচ হিসেবে থাকতে চাইছি না। আমি আমার পদত্যাগের বিষয়ে অটল আছি। তবে বাংলাদেশের ভারত সফর পর্যন্ত থাকবো কিনা সেই প্রস্তাব নিয়ে এখনও চিন্তা করছি।’ কিন্তুতাকে আর না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড সভায়। যে কারণে গতকালই ছিল শেনের বাংলাদেশের সঙ্গে শেষ দিন। বোর্ড সভাপতি বলেন, ‘আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। বাংলাদেশে ভারত সফরের সময় কোন দেশী ক...
রাজস্থানের কাছে আবারও হেরেছে কলকাতা

রাজস্থানের কাছে আবারও হেরেছে কলকাতা

খেলাধুলা, খেলার মাঠ
রথম পর্বের ম্যাচে সুপার ওভারে হারের পর ফিরতী ম্যাচে প্রতিশোধের আশা করেছিল সমর্থকরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এবারও রাজস্থান রয়্যালসের কাছে ১০ রানের ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের অবস্থায় থেকেও মাত্র ২ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে হারকে বরণ করে নেয় বলিউড বাদশাহ শাহরুখ খানের দলটি।জয়ের জন্য ১৭১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ওপেনাররা চমৎকার সূচনা করে আশাবাদী করে তুললেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬০ রান করতে সক্ষম হয় গৌতম গম্ভীরের দল। উদ্বোধনী জুটিতে ১২১ রান করে প্রথম আউট হন অধিনায়ক গম্ভীর। তার পর থেকেই শুরু হয় অভাবনীয় বিপর্যয়।এবারের টুর্নামেন্টের শুরু থেকেই ব্যর্থ হয়ে রসাল আলোচনার খোরাকে পরিনত হয়েছিলেন গম্ভীর। তা থেকে ক্রমেই বের হচ্ছেন তিনি। মাত্র ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে তিনি প্রতিপক্ষ অধিনায়ক ওয়াটসনের শিকার হন। রবিন উথা...
ডিসেম্বরে বিপিএল

ডিসেম্বরে বিপিএল

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ফিক্সিং বিতর্ক, ক্রিকেটারদের বয়েকা বেতন, ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে জটিলতা, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অব্যবস্থাপনা- সব মিলিয়ে ক্রিকেটের মেগা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন লেজেগোবরে অবস্থা। এতসব ঝঞ্ঝা সত্ত্বেও এবছরই বিপিএলের তৃতীয় আসর আয়োজনে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট অপারেশন কমিটি সভা থেকে বেড়িয়ে বিসিবির পরিচালক আ জ ম নাসির সাংবাদিকদের জানান, এবারের বিপিএল ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও একই সুরে কথা বলেছেন। নিজাম বলেন, বিপিএল আয়োজনের জন্য ফাঁকা ৩৬টি দিন প্রয়োজন। হিসেবে করে দেখেছি, ডিসেম্বর-জানুয়ারির স্লটেই আমরা বিপিএলের জন্য সময় বের করে নিতে পারবো।...