Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন আফ্রিদি

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন আফ্রিদি

খেলাধুলা, খেলার মাঠ
টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে আবার পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন শাহিদ আফ্রিদি। টি-টোয়েন্টিতে মহম্মদ হাফিজের উত্তরসূরি হলেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ৷ সোমাবার আফ্রিদিকেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের নেতা বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক মইন খানকে।বাংলাদেশে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে সেমিফাইনালে তুলতে না-পারায় পাকিস্তান দলের নেতৃত্ব ছাড়েন হাফিজ। সোমবার তাঁর জায়গায় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো আফ্রিদিকে। ৩৪ বছর বয়সি অল-রাউন্ডারের ওপরই আস্থা রাখল পিসিবি ৷এর আগেও দেশকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব ছিল আফ্রিদির হাতেই। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। তার পর টেস্টের পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটেও ন...
বার্সেলোনা ছাড়ছেন মেসি!

বার্সেলোনা ছাড়ছেন মেসি!

খেলাধুলা, খেলার মাঠ
নতুন মওসুমে লিওনেল মেসিকে বিক্রি করে দিতে পারে বার্সেলোনা। এমনকি মেসি নিজেও নাকি প্রিয় ক্লাব ছাড়তে রাজি। আন্তর্জাতিক ফুটবলের দলবদলের মাঠে এই জল্পনা ছড়িয়ে পরার পরই মাঠে নেমে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। শোনা যাচ্ছে চারবারের বর্ষসেরা লিওনেল মেসিকে পেতে আড়াইশো মিলিয়ান পাউন্ড দিতে পারে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবটি। এই পরিমাণ টাকা এর আগে কোনও ক্লাব কোনও ফুটবলারের পেছনে খরচ করেনি। সেক্ষেত্রে মেসিই হবেন বিশ্বফুটবলে সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার। পরের দুটো ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলার দলে নিতে পারবে না বার্সেলোনা। এই পরিস্থিতিতে মেসির মত ফুটবলারকে বার্সা ছাড়বে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।...
পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো

পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো

খেলাধুলা, খেলার মাঠ
লা লিগার শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল এলচের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। নিজেদের মাঠে গতকাল প্রথমার্ধটা খুব একটা ভালো কাটেনি অ্যাটলেটিকোর। গোলশূন্য সমতা নিয়েই শেষ হয়েছিল প্রথম ৪৫ মিনিটের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনে। কিন্তু নিশ্চিত এই গোলের সুযোগ নষ্ট করেছেন ডেভিড ভিয়া। ৭২ মিনিটের মাথায় সমর্থকদের আর হতাশ করেননি মিরান্ডা। দারুণ এক হেড থেকে গোল করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ২০১৩ সালের কোপা ডেল রের ফাইনালেও দলের জয়সূচক গোলটি করেছিলেন এই মিরান্ডা। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে আরেকটি পেনাল্টি পেয়েছে অ্যাটলেটিকো। এবার আর কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে কোনো ভুল হয়নি ডিয়েগো কস্তার। লা লিগার এবারের মৌসুমে এটি ছিল ব্রাজিল বংশোদ্ভূত এই স্প্যানিশ ...
ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের হপকিনস

ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের হপকিনস

খেলাধুলা, খেলার মাঠ
  নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক গ্যারেথ হপকিনস ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে চার টেস্ট, ২৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিষ্ট্রিক্ট, ক্যান্টারবুরি ও ওটাগোর হয়ে খেলা হপকিনস ২০০৭-০৮ মৌসুমে অকল্যান্ডে যোগ দেন এবং এখানেই ক্যারিয়ারের ইতি টানেন। প্রথম শ্রেনীর ১৫৮ ম্যাচে ১৭ সেঞ্চুরি এবং ৩৪টি হাফ সেঞ্চুরি করা হপকিনস ৪৩৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ২৬টি স্টাম্পিংও করেন।নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে হপকিনস বলেন, ১৯৯৬ সালে তার ক্যারিয়ার শুরু করার পর থেকে ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। এখন ক্রিকেটে শক্তি, মানসিকতা, নিউট্রিশন, টেকনিক্যাল ও ভিডিও এ্যানালাইসিসের বিষয় যুক্ত হয়েছে। এখন অনেক কিছুই আপনি ব্যবহার করতে পারেন।...
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব খেলে মূল পর্ব সুপার টেনে খেলতে হয়েছিল স্বাগতিক বাংলাদেশকে। র‌্যাঙ্কিংয়ে এগোতে না পারলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ভাবে প্রথম পর্ব খেলে মূল পর্বে খেলতে হতে পারে বাংলাদেশকে। ২০১৬ সালে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ‘প্রথম পর্ব’ ও ‘সুপার টেন’ ফরম্যাটেই ষষ্ঠ আসরটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দুবাইতে বৃহস্পতিবার আইসিসির সভা শেষে জানানো হয়, ২০১৬ সালের আসরের মূল পর্বের আট দল বেছে নেওয়া হবে ২০১৪ সালের ৩০ এপ্রিলের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী। এই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট পূর্ণ সদস্য দেশই মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। সহযোগী কোনো দেশ আটের মধ্যে থাকলেও তাকে বাছাইপর্ব খেলে আসতে হবে। আর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নবম ও দশম দলগুলো সরাসরি খেলবে 'প্রথম রাউন্ডে'। প্রথম রাউন্...
বাংলাদেশ খুব শিগগিরই বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করবে : খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ খুব শিগগিরই বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করবে : খালেদ মাসুদ পাইলট

খেলাধুলা, খেলার মাঠ
  'খুব বেশি দেরি নেই যে দিন বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করবে। ক্রিকেট এ দেশে যত দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে বিশ্বের আর কোনো দেশে তা করতে পারেনি। ক্রিকেট নিয়ে সবার এই আগ্রহই বলে দেয় খুব শিগগিরই আমরা বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করতে যাচ্ছি।' কথাগুলো বলছিলেন বাংলাদেশ  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আজ মঙ্গলবার বেলা ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ট্রফি প্রদর্শনে এসব কথা বলেন তিনি।জানা যায়, আজ বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে ইনডোর ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির একটি দল ট্রফিটি হেলিকপ্টারে করে বহন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। আকিজ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ইনডোর ক্রিকেট প্রতিযোগিতার সমন্বয়কারী আরাফাত রহমান প্রিন্স এ প্রতিনিধি দলের সঙ্...
রমীলা বিশ্বকাপ ক্রিকেটে সেরা-বোলার সালমা

রমীলা বিশ্বকাপ ক্রিকেটে সেরা-বোলার সালমা

খেলাধুলা, খেলার মাঠ
শিরোপা জিততে না পারলেও শীর্ষস্থানে উঠে এসেছেন প্রমীলা ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় সালমা। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে প্রমীলা টি-২০ বোলারদের মধ্যে ১ নাম্বারে উঠেছেন সালমা। সালমার মোট পয়েন্ট ৬৫০। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার প্রাবোধানির পয়েন্ট ৬৪৯। ৩ নাম্বারে রয়েছেন নিউজিল্যান্ডের মোরনা নিলসেন, তার পয়েন্ট ৬৪৫। এ ছাড়া টোয়েন্টি২০ অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সালমার অবস্থান ৩।এদিকে প্রমীলা টি-২০ সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।একাদশের অধিনায়ক হিসেবে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। সেরা একাদশে রানার্সআপ ইংল্যান্ডের ৪ জন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ২ জন ও বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডের ১ জন করে ক্রিকেটার রয়েছেন।আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের ডেভিড বুনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ বাংলাদেশের কন্ডিশনে...
ঢাকায় উৎসবের রাত শ্রীলংকার

ঢাকায় উৎসবের রাত শ্রীলংকার

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভাগ্য আর কত প্রবঞ্চনা করবে। কতবার জয় দুয়ারে এসে ফিরে গেছে। কতবার সাফল্য ছলনা করেছে শেষ মুহূর্তে। কলম্বোয় কান্না হয়েছিল সাঙ্গাকারাদের সাথী। ঢাকা সেই কান্না মুছে হাসিতে ভরিয়ে দিল মালিঙ্গাদের। মিরপুর মঞ্চে রবিবাসরীয় রজনীতে উৎসবে মাতল শ্রীলংকা। এশিয়া কাপের পর এই শহর আবারও লংকানদের উপহার দিল আরেকটি শিরোপা। ফেভারিট ভারতকে ফাইনালে ছয় উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল রানাতুঙ্গা, জয়সুরিয়ার দেশ। ভারতের ১৩০ বিজয়ীরা টপকে যায় ১৩ বল বাকি থাকতে। টুর্নামেন্টে ম্লান কুমার সাঙ্গাকারা সঠিক সময়ে জ্বলে উঠে নিজের বিদায় মঞ্চে আলো ছড়ালেন ৩৫ বলে হার না মানা ৫২ রান করে। থিসারা পেরেরা অপরাজিত থাকেন ১৪ বলে ২১ রান করে। দিলশান ১৮ ও জয়াবর্ধনে ২৪ রান করেন। একটি করে উইকেট নেন মোহিত শর্মা, অশ্বিন, অমিত মিশ্র ও রায়না। এর আগে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে চার উইকেটে ১৩০ রা...