আসতে পারতে না হয়,শ্রাবণের ধারা হয়ে,
কলমিলতা হয়ে রাখতাম জড়িয়ে,
সারাদিন শুনাতাম বাদলের গান,
সাথে থাকত তোমার মাতাল ঘ্রাণ।
কখনো রিমঝিম শব্দে,কখনো বা
অঝোর ধারায় ঝরতো বর্ষণ।
এমনি দিনে পেতাম যদি
তোমারই দর্শন।
এমন দিনে হতে পারে কিছু ভুল
হোকনা,সমস্যা কি?
কারণ তুমিতো আমার সেই
প্রিয় কদমফুল।।
ক্রীড়া প্রতিবেদক:: মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ।
আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় সফরকারী ইংল্যান্ড। দলীয় ৫ রানের মাথায় অভিষিক্ত তানভীর ইসলামের শিকার হয়ে ফিরে যান ফিল সল্ট। সল্টের বিদায়ে তিনে ব্যাট করতে নামা জশ বাটলারকে সঙ্গী করে শুরুর প্রতিরোধ গড়েন অন্য ওপেনার দাওহিদ মালান। তবে ব্যক্তিগত ৫৩ রানের মাথায় মালানকে ফিরিয়ে ৯৫ রানের ভয়ঙ্কর এই জুটি ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজুর রহমান। ৪৭ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৩ রান আসে মালানের ব্যাট থেকে। সঙ্গীকে হারানোর পরের বলে মিরাজের দুর্দান্ত থ্রোতে ফিরেন বাটলার করেন ৪০ রান।
দলের এমন অবস্থায় উইকেটে থিতু হতে পারেনি মঈন আলি তা...
আকাশ দাশ সৈকত ::
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মাদ্রাসার ভবন থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের মহানগর গ্রামে অবস্থিত মহানগর অলি ফয়েজ ইসলামিয়া এতিমখানা থেকে আতিক হোসেন (১৭) নামে ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মৃত আতিক মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত অলি উল্লাহর ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে শরীর খারাপের কথা বলে আতিক মাদ্রাসা থেকে ছুটি নিয়ে মাদ্রাসার আবাসিক কক্ষে ফিরে যায়। এরপর খালার বাড়ি যাবে বলে সহপাঠীদের আধঘন্টা পর তাকে ডাকতে বলে। তবে সহপাঠীরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে। তখন তাদের চিৎকারের পর লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এইদিকে এই বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই মো. মোতাব্বির হোসান জানায়, খবর পেয়ে আমরা মাদ্রাসার দ্ব...
আকাশ দাশ সৈকত,ক্রীড়া প্রতিবেদক ::
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশের ঢাকায় অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল।
আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন বাংলাদেশ সফরে থাকা ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরা। এসময় বিমানবন্ধরৃ তাদের স্বাগত জানানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।
আগামী ১লা মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এরপর ৩রা মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় ওয়ানডে। মিরপুরে দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে আসবে দুইদল। সেখানে মার্চের ৬ তারিখ তৃতীয় ওয়ানডে এবং ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে দুইদল। তারপর ১২ ও ১৪ মার্চ মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খে...
আকাশ দাশ সৈকত, ক্রীড়া প্রতিবেদক ::
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই'র (পিএসজি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি।
ক্লাব এবং জাতীয় দলের হয়ে সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন পিএসজি এবং মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি। কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটার সবচেয়ে বড় অবদান ছিলো এই ডিফেন্ডারের। তবে এবার ফরাসি ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং জাতীয় দলের হয়ে কিছু জিততে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাকিমির স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমার স্বপ্ন? আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা। আমার দেশ মরক্কোর হয়েও কিছু জেতা। এটা খুব বড় কিছু হবে (দেশের হয়ে কিছু জিততে পারা)। এই মুহূর্তে এটাই আমার স্বপ্ন।”
অবশ্য হাকিমির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নটা এই বছরও অধরা থেকে যেতে পারে। তারা ইত...
আকাশ দাশ সৈকত,ক্রীড়া প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে নেই ডিফেন্ডার আঁখি খাতুন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন্স (বাফুফে) থেকে কারণ দর্শানোর নোটিশ দিলেও মেলেনি কোন উত্তর। অবশেষে জানা গেলো কারণ, মায়ের অসুস্থতার জন্য দলের বাইরে সাফজয়ী এই ডিফেন্ডার।
ক্যাম্পে অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর সাফজয়ী এই নারী ফুটবলার নিজের ফেসবুক পেজে তার অবস্থান ব্যাখ্যা করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানেও তিনি বলেছেন, তার মা সুস্থ হলেই ক্যাম্পে ফিরে আসবেন। তিনি সবাইকে মায়ের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।
ফেসবুক পেজে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি লিখেন,
"আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি আঁখি খাতুন। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য। দীর্ঘদিন যাবত বাংলাদেশ নারী ফুটবল দলের বিভিন্ন বয়স ভিত্তিকসহ জাতীয় দলের হয়ে খেলে আসছি। নারী ফুটবল দলের হয়ে অনেক সাফল্যের সাক্ষী ...
আকাশ দাশ সৈকত, ক্রীড়া প্রতিবেদক :: পেনাল্টি সেভ করে মৃত্যুকে বরণ করেন বেলজিয়াম গোলরক্ষক আর্নে এস্পিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ২৬ বছর।
খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, কখনো কখনো সেটা হয়ে পড়ে কান্নার কারণ। যে কান্না থেকে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যে শোক পরিবারকে বয়ে বেড়াতে হয় আজীবন। যেমনটা হয়েছে বেলজিয়াম গোলরক্ষক আর্নে এস্পিলের পরিবারের সাথে। বিপক্ষ দলের পেনাল্টি সেভ করার সাথে সাথেই পাড়ি জমালেন না ফেরার দেশে। অথচ এমন মুহূর্তে সবচেয়ে বেশী উদযাপন করার কথা ছিলো তার।
খেলা হচ্ছিল বেলজিয়ামের একটি অপেশাদার লীগে। সেখানে উইংকেল স্পোর্ট বি ক্লাবের হয়ে মাঠে নেমেছিল গোলকিপার আর্নে এস্পিল।
ম্যাচের তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল উইংকেল স্পোর্টস বি দল তখন ২-১ গোলে এগিয়ে। এমন সময় পেনাল্টি পায় প্রতিপক্ষ। সেই পেনাল্টি আটকেও দেন এস্পিল। তবে পেনাল্টি সেভের সাথে সাথে মাঠে পরে যান তিনি। এরপর সঙ্গে সঙ্...
আকাশ দাশ :: নতুন বছরে উপলক্ষ্যে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের খেলার সূচী পরিকল্পনা করেছে। অন্য দেনের সাথে মিল রেখে সদ্য বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা ও নিজেদের নতুন বছরের পরিকল্পনা করেছে এবং সেখানে বাংলাদেশ সফরকে ও পরিকল্পনায় রাখছে আলবেলিস্তেরা।
বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আনতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেসি-ডিমারিয়াদের বাংলাদেশে আনতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাথে বারবার আলোচনা করেছে বাফুফে। এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি আলবিসেলেস্তিরা। সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, জুনে বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। বলেছেন নিজেদের নতুন বছরের পরিকল্পনায় বাংলাদেশ সফরকে রাখছে তারা।
আর্জেন্টিনার গণমাধ্যম ডবল আমারিল্লার প্রতিবেদনে বলা হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে সূচ...