Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

টার্গেটে চীনের কট্টরপন্থী ইমামরা, ২২ জনকে কারাদণ্ড

টার্গেটে চীনের কট্টরপন্থী ইমামরা, ২২ জনকে কারাদণ্ড

আন্তর্জাতিক
  চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে অবৈধভাবে ইসলাম ধর্ম প্রচারের অভিযোগে সন্দেহভাজন ২২ জনকে কারাদ- দেয়া হয়েছে। উইগুর সম্প্রদায়ের কট্টরপন্থী ইমাম ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে পৃথক রাষ্ট্র গঠনে সহিংস প্রচারণা চালানোর অভিযোগ এনেছে সরকার। জিনজিয়াংয়ের একটি আদালতে অনুষ্ঠিত এক গণ-শুনানিতে সন্দেহভাজন ২২ ব্যক্তিকে ৫ বছর থেকে শুরু করে ১৬ বছর মেয়াদ পর্যন্ত কারাদ- দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জিনজিয়াংয়ে মূলত উইগুর সম্প্রদায়ের মুসলমানদের বসবাস। ইমাম, ধর্মীয় নেতা ও পদে আসীন থাকার সময় দায়িত্ব পালনকালে আইন ভঙ্গ করায় সন্দেহভাজন মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। পৃথক রাষ্ট্র গঠনে সহিংস প্রচারণার অভিযোগ আনা হয় ইমাম ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে। এছাড়াও সাম্প্রদায়িক ঘৃণা উস্কে দেয়া, কুসংস্কারের আশ্রয় নিয়ে আইন লঙ্ঘন, বিবাদে জড়ানো ও সমস্যা উস্কে দেয়ার অভিযোগও আনা হয় অনেকের বিরুদ...
সিরিয়ায় ৫ পরমাণু প্রকৌশলীকে হত্যা

সিরিয়ায় ৫ পরমাণু প্রকৌশলীকে হত্যা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
  সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলে অবস্থিত গবেষণা কেন্দ্রের কাছে একটি বাসে হামলা চালিয়ে ৫ পরমাণু প্রকৌশলীকে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। গুলি করে তাদের হত্যা করা হয়। এ সময় গবেষণা কেন্দ্রের উদ্দেশে যাচ্ছিলেন তারা। নিহত প্রকৌশলীদের মধ্যে ৪ জনই সিরীয় এবং একজন ইরানের নাগরিক। সিরিয়ায় অবস্থিত বৃটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান এক বিবৃতিতে বলেছেন, অজ্ঞাত হামলাকারীরা  পরমাণু শক্তি বিষয়ক ৫ প্রকৌশলীকে হত্যা করেছে। তারা দামেস্কের উত্তরাঞ্চলীয় বারজেহ এলাকার কাছে একটি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন। গত বছরের জুলাইয়ে ওই গবেষণা কেন্দ্রে কর্মরত ৬ জনকে মর্টার হামলা চালিয়ে হত্যা করা হয়। ২০১৩ সালের মে মাসে দামেস্কের কাছে একটি সামরিক গবেষণা কেন্দ্রে চালানো ইসরাইলি এক হামলা...
ইরাকে আরো এক হাজার ৫০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইরাকে আরো এক হাজার ৫০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক
  ইরাকের লড়াইয়ে আরও জড়িয়ে পড়ল আমেরিকা।  ইসলামিক স্টেট-এর (আইএস) জঙ্গিদের দমনে এ বার ইরাকে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। আজ শনিবার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ইরাকে আরো এক হাজার ৫০০ সেনা পাঠানোর কথা ঘোষণা করেছেন। তবে এই সেনা আইএস এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে না। প্রধানত ইরাকি সেনাকে প্রশিক্ষণ দিতে এবং তাদের যুদ্ধের পরিকল্পনা করতে সাহায্য করবে এই সেনা। সম্প্রতি আমেরিকায় অন্তর্বর্তী নির্বাচন হয়েছে। মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটে ও নিম্নকক্ষ কংগ্রেসে এখন রিপাবলিকান দল সংখ্যাগরিষ্ঠ। বেশ কিছু দিন ধরেই রিপাবলিকানরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার ইরাক ও সিরিয়া নীতির সমালোচনা করে আসছেন। তাঁদের অভিযোগ ছিল, আইএস দমনে যথেষ্ট সক্রিয় নয় ওবামা প্রশাসন। শুধু বিমান হামলায় আইএস দমন সম্ভব নয় বলে তাদের মত। রিপাবলিকানদের এক অংশের দাবি ছিল, ইরাকে অবিলম্বে স্থলসেনা নামানো হোক।...
লিবিয়া সরকারকে ‘অবৈধ’ ঘোষণা

লিবিয়া সরকারকে ‘অবৈধ’ ঘোষণা

আন্তর্জাতিক
লিবিয়ার সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে লিবিয়ার পূর্বাঞ্চলীয় তোবরুক শহরে জাতিসংঘ-সমর্থিত পার্লামেন্টটি বিলুপ্তির নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থানির সরকারকে গতকাল অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালত। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। ত্রিপোলি পার্লামেন্টের এক সদস্য গত ২৫শে জুনের নির্বাচন ইস্যুতে আদালতে শুনানির আবেদন জানিয়েছিলেন। ওই আবেদন আমলে নিয়ে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে আদালত। এদিকে রাজধানী ত্রিপোলিতে অবস্থিত অপর একটি পার্লামেন্ট বৈধতা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রায়ের ফলে অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে থিন্নির সরকার। গত কয়েক সপ্তাহে দেশটিতে সহিংস সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন। লৌহমানব বলে পরিচিত কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সরকার পতনের পর থেকে লিবিয়ায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।...
রিপাবলিকানদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ওবামার

রিপাবলিকানদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ওবামার

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিনেটের নবনির্বাচিত নেতা মিচ ম্যাককোনেল একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়লাভের ফলে সিনেটের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে। অচিরেই নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদেও দলটি তাদের প্রভাব বিস্তার করবে। ওবামা তার বিবৃতিতে বলেছেন, পরবর্তী ২ বছর যথাসম্ভব ফলপ্রসূ করতে নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহী তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আগামীকাল হোয়াইট হাউসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসবেন ওবামা। তিনি বলেন, আমরা নিশ্চিতভাবেই একসঙ্গে কাজ করার উপায় খুঁজে বের করতে পারি। অন্যদিকে, সিনেট নেতা মিচও ওবামার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থায় ভোটারদের হতাশা দূর করতে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এমন...
৩৬ আদিবাসীর শিরচ্ছেদ করেছে আইএস

৩৬ আদিবাসীর শিরচ্ছেদ করেছে আইএস

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা ইরাকের অন্তত ৩৬ জন আদিবাসীর শিরচ্ছেদ করেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হীট শহরে সোমবার এ ঘটনা ঘটে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের রামাদি শহর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমের হীট শহর থেকে এ সব লাশ উদ্ধার করা হয়। লাশগুলোর মধ্যে ৩০ পুরুষ, চারজন নারী ও দুটি শিশু রয়েছে। গত কয়েক সপ্তাহে নাইমার এলাকায় চার শতাধিক লোককে শিরচ্ছেদ করেছে আইএস। দুই সপ্তাহ আগে হীট শহরটির দখল নেয় ইসলামিক স্টেট। সূত্র: সিনহুয়া।...
আইএসের গণহত্যাযজ্ঞে ৩২২ সুন্নি নিহত

আইএসের গণহত্যাযজ্ঞে ৩২২ সুন্নি নিহত

আন্তর্জাতিক
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা স্থানীয় একটি সুন্নি নৃ-গোষ্ঠীর ৩২২ সদস্যকে হত্যা করেছে। ইরাক সরকার এ পরিসংখ্যান দিয়েছে। গত কয়েকদিনে এ নৃশংস গণহত্যাযজ্ঞ চালায় আইএস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইরাকের মানবাধিকার মন্ত্রণালয় বলেছে, আনবার প্রদেশের একটি অঞ্চলের পানির একটি কূপ থেকে আল-বু নিমুর গোষ্ঠীর ৫০ জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই গোষ্ঠীর ৬৫ সদস্যকে অপহরণ করা হয়েছে। গতকাল সকালে সর্বশেষ হামলাটি চালায় আইএস। কাতারে দাঁড় করিয়ে ৫০ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে মধ্যে ১০ নারী ও শিশু রয়েছে। আইএস’র বিরুদ্ধে মূলত শিয়া-প্রধান সরকার ইরাকে যে অভিযান চালাচ্ছে, তাতে অংশ নেয়ার প্রতিশোধ হিসেবে একের পর এক সুন্নি নিধনযজ্ঞ চালাচ্ছে আইএস। অপহৃত ৬৫ জনকে যুদ্ধবন্দী হিসেবে আটক রেখেছে আইএস। কট্টরপন্থি সংগঠনটি সুন্নি গোত্রগুলো থেকে বহু গবাদ...
লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জঙ্গি নাশকতায় ফের রক্তাক্ত পাকিস্তানের মাটি। রবিবার রাতে ওয়াঘা সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এ পর্যন্ত  ৪৮ জনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো জঙ্গি সংগঠন এখনো এ হামলার দায় স্বীকার করেনি। ওয়াঘা সীমান্তের খুব কাছে  কার পার্কিং এলাকায় সন্ধ্যার কিছু আগে এই বিস্ফোরণ হয়। ভারত পাকিস্তান দুইদেশের পতাকা নামানোর পরই এই  বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পার্কিং চত্বর। গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি রেঞ্জার্স। সরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। সীমান্ত শহরের বিস্ফোরণের জরুরি রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, এদিন সন্ধ্যায় সীমান্তে বিএসএফ এবং পাপাকিস্তানি রেঞ্জার্সের প্রাত্যহিক কুচকাওয়াজ শেষ হওয়া...