Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় পরমাণু জ্বালানি ব্যবহারের পথ খুলে গেলো

অস্ট্রেলিয়ায় পরমাণু জ্বালানি ব্যবহারের পথ খুলে গেলো

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সোমবার দেশটিতে পরমাণু জ্বালানি ব্যবহারের পথ উন্মুক্ত করলেন। কারণ গ্রীনহাউস গ্যাস নি:সরণ কমিয়ে আনতে দেশটির ওপর চাপ ক্রমেই বাড়ছে। কাজাখস্তান ও কানাডার পর অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় পর্যায়ের ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হলেও সাশ্রয়ী কয়লা ও প্রাকৃতিক গ্যাসের কারণে দেশটি পরমাণু জ্বালানি ব্যবহার করে না। এমনকি অস্ট্রেলিয়ার জনগণের মনোভাবও এ জ্বালানি ব্যবহারের বিপক্ষে। আগামী বছরের শেষের দিকে ফ্রান্সে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আলোচনায় ২০২০ সাল নাগাদ জলবায়ুর লক্ষ্যমাত্রা ঘোষণার ক্ষেত্রে ক্যানবেরার ওপর প্রচন্ড চাপ রয়েছে। এ প্রেক্ষাপটে অ্যাবোট পরমাণু জ্বালানী ব্যবহারের পথ উন্মুক্তের কথা বললেন।...
গাজায় ভয়াবহ বন্যা, জাতিসংঘের জরুরি অবস্থা ঘোষণা

গাজায় ভয়াবহ বন্যা, জাতিসংঘের জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক, বিশেষখবর
ফিলিস্তিনের গাজায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। টানা দুই দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জরুরি অবস্থার ঘোষণা করে। ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শত শত লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। ইউএনআরডব্লিউএ ইতিমধ্যে তাদের চালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরি ভিত্তিতে শহরটির জন্য জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে। সংস্থাটির গাজা প্রধান রবার্ট টার্নার বলেন, হঠাৎ করে আঘাত হানা বেশ কয়েকটি ঝড়ের ফলে অপ্রত্যাশিত ক্ষতি সাধিত হয়েছে।যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য এ পরিস্থিতি মোকাবিলা করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি গাজায় চালানো ইসরায়েলি বর্বর হামলার শিকার ফিলিস্তিনিদের মধ্যে এক লাখ ল...
ফার্গুসন সংকটে বিপাকে ওবামা

ফার্গুসন সংকটে বিপাকে ওবামা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে যে ক্ষোভের আগুনে জ্বলছে তার আঁচ লাগছে প্রেসিডেন্ট বারাক ওবামার গদিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নির্বচন দেশের বিপজ্জনক বর্ণ-বিভাজন ঘুচাতে একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশার সঞ্চার করেছিল। কিন্তু ফার্গুসনের সেন্ট লুইস শহরতলিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় ওবামার সতর্ক অবস্থান প্রমাণ করেছে যে বর্ণের ইস্যু যখন সংকট বাড়িয়ে তোলে তখন ওবামা অতি সাবধানে পা ফেলেন। ওবামার আমলেই নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার পর অভিযোগ থেকে শ্বেতাঙ্গ পুলিশের অব্যাহতি ভালো চোখে দেখছে না দেশটির কালো মানুষেরা। এ ঘটনা বর্ণবৈষম্যের পুরনো ক্ষতকেই যেন জাগিয়ে তুলেছে। পুরো বিষয়টি নিয়ে বেশ অস্বস্তি ও সংকটে পড়েছেন ওবামা। তার প্রতি কৃষ্ণাঙ্গদের আস্থায় স্পষ্টত চিড় ধরছে। এটি বোঝার পরও সাদা-কালো-বাদামি সব মান...
ক্ষোভের আগুনে ফার্গুসন কঠোর মনোভাব ওবামার

ক্ষোভের আগুনে ফার্গুসন কঠোর মনোভাব ওবামার

আন্তর্জাতিক
  যুক্তরাষ্ট্রের ফার্গুসনে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ অবস্থায় মিসৌরির গভর্নর জে নিঙ্ন সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়েছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে চলমান এ আন্দোলনের ঢেউ দেশটির অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ছে। এদিকে আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, আদালতের রায় কারো মনমতো নাও হতে পারে। তাই বলে রায়ের বিরুদ্ধে ধ্বংসাত্দক কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। যারা পরিস্থিতি খারাপ করছে তাদের আইনের আওতায় আনা হবে। তাদের শাস্তি পেতে হবে। এদিকে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যাকারী পুলিশ সদস্যকে অভিযোগ থেকে গ্র্যান্ড জুরি বোর্ড অব্যাহতি দেওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সেন্ট লুইস এলাকার রাস্তাঘাট বন্ধ করে দেন বিক্ষুব্ধ জনতা। যানবাহনে আগুন দেওয়া ছাড়াও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে ইতিমধ্যে বেশ ক...
যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ লাখ অভিবাসী বৈধতা পাচ্ছেন

যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ লাখ অভিবাসী বৈধতা পাচ্ছেন

আন্তর্জাতিক, স্লাইড
  মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ও রিপাবলিকানদের তীব্র আপত্তিকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। অবৈধ অভিবাসীদের উদ্দেশে ওবামা বলেন, ছায়া থেকে বেরিয়ে আসুন এবং আইনগত অধিকার বুঝে নিন। নতুন আইন প্রণয়নে ওবামা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল রাত ৮টায় ওবামা টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। ওই ভাষণে তিনি নতুন অভিবাসন নীতিমালার রূপরেখা তুলে ধরেন। এ ঘোষণার ফলে প্রায় অবৈধ অভিবাসীরা বৈধভাবে বসবাসের আবেদন করতে পারবেন ও কাজ করার সুযোগ পাবেন। তবে ভোটাধিকার, সরকারি স্বাস্থ্যসেবা ও বীমা করার সুবিধা তাদের দেয়া হবে না। ওবামা বলেন, যারা যুক্...
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে সাতজন নিহত

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে সাতজন নিহত

আন্তর্জাতিক, স্লাইড
  ব্যাপক তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে 'গ্রেট লেকস' এলাকার ওপর দিয়ে বয়ে গেছে এই তীব্র ঝড়। এর ফলে প্রায় ৫ ফুট উঁচু হয়ে বরফের স্তর জমেছে নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে। দেশটির মোট ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই রেকর্ড করা হয়েছে ভয়ানক মাত্রার শীতল তাপমাত্রা। পাঁচ ফুট উঁচু হয়ে জমাট হওয়া বরফের স্তরের নিচে ঢাকা পড়েছে বাফেলো এলাকা। কিন্তু এখানেই শেষ নয়। আরও বরফ পরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি দেশটির কোথাও কোথাও সর্বোচ্চ ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ পড়ার আগাম সতর্কতাও দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনই একদিনে ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ জমেনি। তুষার ঝড়ের কারণে নিজেদের বাড়ি-ঘরে এবং গাড়ির ভেতরে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। বুধবার নিউইয...
হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক
  চীনশাসিত হংকংয়ের রাজপথে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। আজ বুধবার সকালে একদল বিক্ষোভকারী স্থানীয় সংসদ ভবনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীরা আট সপ্তাহ ধরে তিনটি শহরের রাজপথে অবস্থান করে আসছেন। আজ পুলিশের বাধা, লালপতাকার সতকর্তা জারির পরেও বেশ কয়েকজন বিক্ষোভকারী সংসদে ভবনে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।...
আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা

আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা

আন্তর্জাতিক, বিশেষখবর
  কলম্বাস নয় আমেরিকা আবিস্কার করেছিলেন মুসলিমরা; তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান এ মন্তব্য করেছেন। গতকাল তিনি বলেন, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পা রাখার প্রায় তিন শতক আগে দ্বাদশ শতাব্দিতে মুসলিমরা আবিস্কার করে আমেরিকা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসতাম্বুলে লাতিন আমেরিকার মুসলিম নেতাদের এক সম্মেলনে তিনি বলেন, লাতিন আমেরিকা ও ইসলামের যোগাযোগ অনেক আগে থেকে, দ্বাদশ শতাব্দি পর্যন্ত। মুসলিমরা ১১৭৮ সালে আমেরিকা আবিস্কার করেছে, ক্রিস্টোফার কলম্বাস নয়। মুসলিম নাবিকরা ওই বছর থেকে আমেরিকায় আসা শুরু করে। তিনি আরও বলেন, কিউবার উপকূলে একটি পাহাড়ের ওপর একটি মসজিদের অবস্থানের কথা উল্লেখ করেছিলেন কলম্বাস। এরদোগান বলেন তিনি কলম্বাসের উল্লিখিত ওই স্থানে একটি মসজিদ নতুন করে নির্মানেরও প্রস্তুতি নিয়েছিলেন। এ বিষয়ে তিনি কিউবার সঙ্গে আলোচনা করবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই পাহাড়ে এ...