Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

সোনিয়া গান্ধী হাসপাতালে

সোনিয়া গান্ধী হাসপাতালে

আন্তর্জাতিক, স্লাইড
  ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে ফুসফুসে সংক্রমণ নিয়ে শ্রীগঙ্গারাম হাসপতালে ভর্তি তিনি ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোনিয়ার শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ সোনিয়ার শ্বাসনালিতে ছড়িয়ে পড়েছে।এনডিটিভি খবরে বলা হয়েছে, কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অজয় মাকেন পিটিআইকে বলেন, সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরও অসুস্থ হয়ে পড়ায় সোনিয়া গান্ধীকে এইমসে ভর্তি করা হয়। সে সময় লোকসভায় ইউপিএর বহু প্রতীক্ষিত খাদ্য সুরক্ষা বিল চূড়ান্ত পর্যায়ে ছিল।...
বেশিরভাগ শিশুকে মাথায় গুলি করা হয়েছে

বেশিরভাগ শিশুকে মাথায় গুলি করা হয়েছে

আন্তর্জাতিক, স্লাইড
  পাকিস্তানের পেশোয়ার শহরে আর্মি পাবলিক স্কুলের উগ্রবাদী তালেবান সন্ত্রাসীরা বেশিরভাগ শিশু-কিশোরকে মাথায় গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা শিশু-কিশোরদের ওপর গুলি চালিয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এ তথ্য দিয়েছেন স্কুলের বেঁচে যাওয়া শিক্ষার্থীরা এবং প্রাদেশিক তথ্য মন্ত্রী মুশতাক আহমেদ গণি।গতকালের ওই ঘটনায় নিহত ১৪১ জনের মধ্যে স্কুলের শিক্ষার্থী অন্তত ১৩২ জন। এছাড়া, আহত হয়েছে শতাধিক ছাত্র-ছাত্রী যার মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানিয়েছে, সন্ত্রাসীরা বাউন্ডারি দেয়াল টপকে স্কুলের ভেতরে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এসময় বহুসংখ্যক ছাত্র-ছাত্রী স্কুল অডিটোরিয়ামে জড়ো হয়েছিল প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিতে। সে কারণে হতাহতের ঘটনা বেশি ঘটেছে।এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া বলেছেন, সন্...
তালেবান হত্যাযজ্ঞে রক্তাক্ত পাকিস্তান, নিহত ১৩১

তালেবান হত্যাযজ্ঞে রক্তাক্ত পাকিস্তান, নিহত ১৩১

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে হত্যাযজ্ঞ চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ হামলায় অন্তত ১৩১ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী। এ স্কুলটি সেনাবাহিনী পরিচালিত একটি স্কুল।পাকিস্তানের সেনা কর্মকর্তারা জানান, অন্তত ছয়জন বন্দুকধারী এ স্কুলের দেয়াল টপকে ভিতরে ঢুকে। মূলত তারা নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশে ঢুকে এ হামলা চালায়। স্কুলটির ছাত্র সংখ্যা প্রায় ৫০০। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, স্কুলটির বেশির ভাগ ছাত্রকে উদ্ধার করা গেছে। প্রায় আট ঘণ্টা ধরে জঙ্গিরা এ হত্যাযজ্ঞ চালায়।এদিকে সন্ধ্যা ৭টার দিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা সন্ধ্যার মধ্যে ছয় বন্দুকধারীকে হত্যা করেছে। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তালেবান জঙ্গিরা যখন স্কুলটি আক্রমণ করে, তখন সেখানে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল স্কুলছাত্রদের ফার্স্ট এইডের প্রশিক্ষণ দিচ্ছিল। খবর, ডন, এএফপি, ব...
শ্বাসরুদ্ধকর সিডনির ১৬ ঘণ্টা, বন্দুকধারী নিহত

শ্বাসরুদ্ধকর সিডনির ১৬ ঘণ্টা, বন্দুকধারী নিহত

আন্তর্জাতিক, বিশেষখবর
অবশেষে অস্ট্রেলিয়ার সিডনির জিম্মি নাটকের অবসান হয়েছে। দীর্ঘ ১৬ ঘণ্টা রুদ্ধশ্বাস পুলিশি অভিযানের মাধ্যমে জিম্মি সংকটের এ অবসান ঘটল গতকাল। সব জিম্মিকে নিরাপদে ক্যাফে থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন। আর ডেইলি মেইল একজন জিম্মি নিহত হয়েছে বলে জানিয়েছে। খবর এএফপি, বিবিসি, আলজাজিরা ও এনডিটিভির।এর আগে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিডনিতে ক্যাফেতে অভিযান চালায় পুলিশ ও বিশেষ বাহিনী। এ সময় ভিতর থেকে উচ্চ শব্দ শোনা গেছে। পরে কয়েকজন জিম্মিকে ভবনের ভিতর থেকে স্ট্রেচারে করে বের করতে দেখা গেছে। কয়েকজন নিরাপদেও বের হয়েছেন। ওই ক্যাফেতেই ৪০ জনের মতো বেসামরিক নাগরিককে জিম্মি করে রেখে ছিল বন্দুকধারী। এদিকে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম ও কর্তৃপক্ষের বরাত দিয়ে ...
বিশ্বজুড়ে মার্কিন স্থাপনায় অতিরিক্ত সতর্কতা

বিশ্বজুড়ে মার্কিন স্থাপনায় অতিরিক্ত সতর্কতা

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সিআইএর (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) বন্দী নির্যাতনের প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, ঝুঁকির কথা বিবেচনা করে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও অন্যান্য স্থাপনাগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।সিআইএর নির্যাতনের বিষয়ে সিনেটের ৪৮০ পৃষ্ঠার এক প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করার কথা রয়েছে। সেখানে ৯/১১-র ঘটনার পর সিআইএর আল-কায়েদা বিরোধী প্রচারণার বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে সিআইএর জিজ্ঞাসাবাদের পদ্ধতির বিস্তারিত বিবরণ থাকবে। যাতে আটকদের ওপর সংস্থাটির সদস্যদের নির্মম অত্যাচারের বর্ণনা রয়েছে। প্রতিবেদনে ২০ জন বন্দীর সঙ্গে করা সিআইএর নির্যাতনের কথা জানানো হয়। তাদের মধ্যে একজন ছিলেন ২০০০ সালে বোমা হামলার ঘটনায় আটক জ্য...
মোদীর বৈঠক এড়াচ্ছেন মমতা

মোদীর বৈঠক এড়াচ্ছেন মমতা

আন্তর্জাতিক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। যোজনা কমিশনের পরিবর্তে কী ধরনের সংস্থা হবে, তা নিয়েই মুখ্যমন্ত্রীদের রায় নেবেন মোদী। তাছাড়া বৈঠকের পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আলাদাভাবেও কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে না থাকার অর্থ প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর মুখোমুখি কোনও সাক্ষাত্‍ এখনও হল না। এ বার একটা সুযোগ হয়েছিল। কিন্তু কলকাতায় অনুষ্ঠান আছে বলে মুখ্যমন্ত্রী এলেন না। অন্য মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে একবার সৌজন্য সাক্ষাত্‍ করে গিয়েছেন। কিন্তু মমতা সেটাও করেননি। অবশ্য কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে এসেছিলেন, তখন মোদী বিদেশে ছিলেন।রাজ্যে এখন তৃণমূল ও বিজেপি-র মধ্যে নিয়মিত সংঘাত হচ্ছে। সারদা, খাগড়াগড়ের ঘটনা, পাড়ুই-সহ প্রতিটি বি...
শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ নেলসন ম্যান্ডেলাকে

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ নেলসন ম্যান্ডেলাকে

আন্তর্জাতিক, বিশেষখবর
দেখতে দেখতে পার হয়ে গেল স্বাধীনতাকামী যোদ্ধা ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক নেলসন ম্যান্ডেলার মৃত্যুর এক বছর। গতকাল ছিল এই নেতার প্রথম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করেছে গোটা বিশ্ব। এই উপলক্ষে বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। স্থানীয় সময় গতকাল সকাল ৭টা ৫৬ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৫৬ মিনিট) বিভিন্ন বাদ্যযন্ত্রের ঝংকার শুরু হয়। ম্যান্ডেলার ৬৭ বছরের মানবসেবাকে স্মরণ করে ৬৭ সেকেন্ডের এ ঝংকারের আয়োজন করা হয়। এরপর তিন মিনিটের নীরবতা পালন করা হয়। প্রিটোরিয়ায় প্রার্থনা শেষে, ফুলেল শুভেচ্ছায় এই বিশ্বনেতাকে সম্মান জানান বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতারা। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল এবং রাগবি দলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা জনগণের উদ্দেশ্যে বলেন...
ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা : পেন্টাগন

ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা : পেন্টাগন

আন্তর্জাতিক, বিশেষখবর
ইরাকের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্যবস্তুতে সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি মঙ্গলবার বলেন, ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে গত কয়েক দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইরান। তবে ইরানের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সমন্বয় নেই। যুক্তরাষ্ট্র গত আগস্টে ইরাকে আইএস-এর বিরুদ্ধে প্রথম বিমান অভিযান চালায়। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিরিয়াতেও আইএস-বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযানে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো অংশ নেয়। সিরিয়ায় বিমান হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, বাহরাইন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স ও নেদারল্যান্ড অংশ নিচ্ছে। ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিমান হামলায় সহযোগিতা করা নিয়ে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন।এদিকে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদ...