Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

বর্ষবরণের রাতে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

বর্ষবরণের রাতে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক
আত্মঘাতী হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হল মধ্য ইয়েমেনে। বুধবার উৎসবের আবহে একটি সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে এক সুইসাইড বোম্বার ঢুকে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ জনের। পুলিশ সূত্রে জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। পাশাপাশি আরও একটি বিস্ফোরণ হয় দুটি হাসপাতালের বাইরে। যদিও সেই বিস্ফোরণে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। যদিও মনে করা হচ্ছে, আল কায়দা মদদপুষ্ট আরাবিয়ান পেনিনসুলা বা আকাপ জঙ্গি সংগঠনই এই বিস্ফোরণ ঘটিয়েছে। সূত্র : কলকাতা...
নিখোঁজ প্লেনের ছয় আরোহীর মরদেহ উদ্ধার

নিখোঁজ প্লেনের ছয় আরোহীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক
এয়ার এশিয়ার নিখোঁজ ফ্লাইট কিউজেড ৮৫০১ এর অন্তত ছয় আরোহীর মরদেহ জাভা সাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।জাভা সাগরের কালিমানতান দ্বীপের নিকটবর্তী সমুদ্রে ছয় মরদেহ ছাড়াও নিখোঁজ প্লেনটির ধ্বংসাবশেষের তিনটি খণ্ডও উদ্ধারের করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশীয় উদ্ধার ও অনুসন্ধান অভিযানের প্রধান বলেন, ধ্বংসাবশেষগুলোর মধ্যে ফ্লাইট কিউজেড ৮৫০১ এর একটি এক্সিট ডোরও রয়েছে।।ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ও উদ্ধার মন্ত্রণালয়ের পরিচালক এসবি সুপ্রিয়াদি বলেন, মরদেহগুলো এখনো অক্ষত রয়েছে। নৌবাহিনীর একটি জাহাজে করে এগুলোকে উপকূলে নিয়ে আসা হচ্ছে।পাশাপাশি নৌবাহিনী কর্মকর্তা মানাহান সিমোরাঙকিংর বরাত দিয়ে স্থানীয় টিভি ওয়ান জানায়, ওই স্থানে অনেক আরোহীকে পাওয়া গেছে। তবে তারা জীবিত না মৃত সে বিষয়ে কিছু বলেননি ওই নৌ কর্মকর্তা।ইন্দোনেশীয় কর্তৃপক্ষের...
এয়ার এশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান স্থগিত

এয়ার এশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান স্থগিত

আন্তর্জাতিক, স্লাইড
দেড় শতাধিক যাত্রী ও ক্রুসহ ১৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়ার বিমানের অনুসন্ধান স্থগিত করেছে মালয়েশিয়ান পরিবহন মন্ত্রণালয়।  রোববার রাতে অনুসন্ধান কার্যক্রম স্থগিত ঘোষণা করে মন্ত্রণালয়ের কর্মকর্তা হাদি মোস্তফা বলেন, রাতের অন্ধকারের জন্য অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। সোমবার সকাল সাতটায় উদ্ধার তৎপরতা পুরনায় শুরু হবে। আবহাওয়া ভালো থাকলে এর আগেও অভিযান চালানো হবে।  সকালে দেড় শতাধিক যাত্রী ও ক্রুসহ ১৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। উডডয়নের পর কিছুক্ষণ পর থেকে হদিস মিলছে না বিমানটির। বিমানটি ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল।বিবিসির খবরে বলা হয়, জাভা সাগরের ওপরে থাকার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট কিউজেড ৮৫০১ তার নির্ধারিত রুটের বাইরে উড়ছিল।ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানে যাত্রীদের মধ্যে ১৪৯ জন ইন্দোনেশিয়...
লিবিয়ায় ইসলামপন্থীদের হামলায় ২২ সৈন্য নিহত

লিবিয়ায় ইসলামপন্থীদের হামলায় ২২ সৈন্য নিহত

আন্তর্জাতিক, বিশেষখবর
লিবিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীরা বৃহস্পতিবার স্পিডবোট নিয়ে দেশটির প্রধান তেলক্ষেত্রগুলোর কয়েকটি দখলের ব্যর্থ চেষ্টা চালিয়েছে। এ সময় বিদ্রোহীদের আকস্মিক হামলায় কমপক্ষে ২২ সৈন্য নিহত হয়েছে।সামরিক কর্মকর্তারা জানান, সরকারপন্থী বাহিনীর কাছ থেকে লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি নগরীর বেশ কিছু এলাকা ইসলামপন্থী মিলিশিয়ারা দখল নেয়ার পর তেলসমৃদ্ধ অঞ্চলটিতে এ সংঘর্ষ শুরু হয়। বেনগাজিতে জিহাদিরা সম্প্রতি ছয় জনের শিরñেদ করেছে। এছাড়া আরো ১৪ জনকে তারা হত্যা করেছে। নিরাপত্তা সূত্র জানায়, ফজর লিবিয়া বা লিবিয়া ডনের মিলিশিয়ারা স্পিডবোর্ডে থেকে আকস্মিকভাবে আল-সিদরা বন্দরে রকেট নিক্ষেপ করে। এতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। তবে সৈন্যরা শেষপর্যন্ত জঙ্গিদের প্রতিহত করতে সক্ষম হয়। সৈন্যরা জঙ্গিদের তিনটি স্পিডবোট ধ্বংস করে দেয়। আঞ্চলিক নিরাপত্তা মুখপাত্র আলী আল-হাসি বলেন, ‘বিদ্রোহীরা স্পিডবোর্ড থেকে রাস লানুফ ও আ...
পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গ নিহত, উত্তপ্ত যুক্তরাষ্ট্র

পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গ নিহত, উত্তপ্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, বিশেষখবর
যুক্তরাষ্ট্রে বর্ণবাদ আবার মাথাচাড়া দিয়েছে। দফায় দফায় পুলিশ, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গদের মধ্যে খুনোখুনি হচ্ছে। সর্বশেষ মঙ্গলবার রাতে আবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। কয়েকদিন আগে দুই দফায় শ্বেতাঙ্গ পুলিশ হত্যার পর নতুন করে কৃষ্ণাঙ্গ হত্যার এই ঘটনা ঘটল। দেশটির সেন্ট লুইসে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এন্টোনিও মার্টিন নামের ১৮ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হয়। কিশোর নিহত হওয়ার পর বার্কলেতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়। পুলিশ তাদের বিক্ষোভে বাধা দেয়। গত আগস্টে ফার্গুুসনে নিহত হয় আরেক কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন। পুলিশের মুখপাত্র ব্রায়ান  স্কেলম্যান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা নিয়মিত টহলের কাজ করছিল। এ সময় দুই যুবক তাদের দিকে এগিয়ে আসে। একজন তার হাতের বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের ধাওয়ায় একজন পালিয়ে যায় এবং অন্যজন মারা যায়। বিবিসি, আল জাজিরা, এএফপি।...
আরো চার সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলাল পাকিস্তান

আরো চার সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলাল পাকিস্তান

আন্তর্জাতিক, স্লাইড
  সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অপরাধে দণ্ডিত চার সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলিয়েছে পাকিস্তান। পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি জেলখানায় এই ফাঁসি কার্যকর করা হয় রবিবার। মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ছয় বছরের স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এক সপ্তাহ পার না হতেই এই নিয়ে ছয় জনের ফাঁসি কার্যকর করল পাকিস্তান।এর আগে শুক্রবার ফয়সালাবাদের জেলখানায় দুই দণ্ডিতের ফাঁসি কার্য‍কর করা হয়। ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি আর্মি স্কুলে তালেবান হামলায় অন্তত ১৪১ জন নিহত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের স্থগিতাদেশ তুলে নেয় পাকিস্তান।সর্বশেষ ফাঁসিতে ঝুলা চারজন হলেন জুবায়ের আহমেদ, রাশিদ কুরেশি, গোলাম সারোয়ার ভাট্টি এবং আখলাক আহমেদ। ফাঁসি কার্যকরের আগে ফয়সালাবাদের সব জেলখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রসঙ্গত, একই দিন রবিবার আট বছরের অলিখিত স্থগিতাদেশ তুলে নিয়ে ১১ দণ্ডিতের মৃত্যুদণ্ড কার্য...
গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক, স্লাইড
দীর্ঘদিনের লড়াই এবং অস্ত্রবিরতির পর আবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান। শুক্রবার হামাসের ছোড়া রকেট হামলার জবাবে ওই ঘাঁটিতে বোমা হামলা করা হয় বলে দাবি করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিমান হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বোমাগুলো ফেলা হয়। এর আগে হামাস যোদ্ধাদের ছোড়া রকেট ইসরায়েলি একটি সবজি খেতে গিয়ে পড়ে, তাতেও কেউ হতাহত হয়নি। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লার্নার বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিরাপত্তা লঙ্ঘনের কোনো প্রচেষ্টা ও বেসামরিক ইসরায়েলিদের জীবন বিপন্ন করার কোনো চেষ্টা অনুমোদন করবে না। ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য সন্ত্রাসী সংগঠন হামাস দায়ী।প্রসঙ্গত, ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলা বন্ধ করার ঘোষণা দিয়ে ৮ জুলাই থেকে গাজা ভূখণ্ডে ব্যাপক সামরিক অভিযান...
পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক, বিশেষখবর
  পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। তারা হলেন আকিল ইলিয়াস ড. ওসমান এবং আরশাদ মাহমুদ। আজ শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে এই দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সম্প্রতি ফাঁসির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এই দুই জঙ্গির ফাঁসি হল।পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ড. ওসমান পাকিস্তান আর্মি মেডিকেল কোরের সদস্য ছিলেন। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁকে ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায়ে আরশাদ মাহমুদকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির রায় কার্যকর করার জন্য ফয়সালাবাদ কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তার জোরদার করা হয়।...