Sunday, October 25Welcome khabarica24 Online

পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর

image_165166.fasi

 

পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। তারা হলেন আকিল ইলিয়াস ড. ওসমান এবং আরশাদ মাহমুদ। আজ শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে এই দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সম্প্রতি ফাঁসির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এই দুই জঙ্গির ফাঁসি হল।পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ড. ওসমান পাকিস্তান আর্মি মেডিকেল কোরের সদস্য ছিলেন। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে তাঁকে ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায়ে আরশাদ মাহমুদকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির রায় কার্যকর করার জন্য ফয়সালাবাদ কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তার জোরদার করা হয়।