Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

পাকিস্তানে ১৯ তম জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানে ১৯ তম জঙ্গির ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক
পাকিস্তানে শনিবার এক জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। এরআগে তার মৃত্যুদণ্ড বাতিল করা হয়। কিন্তু পরে নিহতের পারিবারের পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেয়ার বিষয়টি আদালত নাকচ করে দেওয়ার পর তা পুনর্বহাল করা হয়। কর্মকর্তারা একথা জানান।গত মাসে পাকিস্তানে সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে হত্যাযজ্ঞের ঘটনার পর বিভিন্ন সন্ত্রাসী মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ওপর আরোপ করা ছয় বছরের স্থগিতাদেশ সরকার তুলে নেয়ার পর থেকে এ নিয়ে ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই জংভির সদস্য ইকরামুল হককে শনিবার ভোরে লাহোরের মধ্যাঞ্চলীয় একটি কারাগারে ফাঁসি দেয়া হয়।তিন বছর আগে এক শিয়া মুসলমানকে হত্যার দায়ে সন্ত্রাস দমন আদালত ২০০৪ সালে ইকরামুল হককে মৃত্যুদন্ড দেয়।পুলিশ, কারাগার কর্মকর্তা ও আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা মানগান মৃত্যুদন্ড কার্যকরের খবর নিশ্চিত করেছেন।ইকরামুলের মৃত্যুদণ্ড কার্যকর...
ফ্রান্সে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারীর আত্মসমর্পন

ফ্রান্সে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারীর আত্মসমর্পন

আন্তর্জাতিক, স্লাইড
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে একটি শহরে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারী আত্মসমর্পন করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছেন। তবে ওই অস্ত্রধারীর নাম-পরিচয় জানা যায়নি।এর আগে শুক্রবার প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের এই শহরের একটি পোস্ট অফিসে জিম্মিকারী অবস্থান নেয়। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন অনলাইন।পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, প্যারিসের উত্তর-পশ্চিমের শহর কলম্বেসের একটি ডাকঘরে দুজনকে জিম্মি করে ওই বন্দুকধারী। আটকা পড়া লোকদের উদ্ধার করতে মুহূর্তের মধ্যে ওই পোস্ট অফিস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ভবনটির ওপর হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।ভবন থেকে বেরিয়ে আসা কয়েক ব্যক্তি বলেছেন, গ্রেনেড ও কালাশনিকোভ রাইফেলের মতো ভারী অস্ত্র নিয়ে এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েন।...
ফ্রান্সে ফের গুলি, পত্রিকা অফিসে হামলাকারী দুই ভাইসহ নিহত ৩

ফ্রান্সে ফের গুলি, পত্রিকা অফিসে হামলাকারী দুই ভাইসহ নিহত ৩

আন্তর্জাতিক, স্লাইড
  ফ্রান্সের রাজধানী প্যারিসের রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলাকারী দুই ভাই সাইদ কোশি (৩৪) ও শরিফ কোশি (৩২) নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। এছাড়া প্যারিসের একটি সুপারশপে ঢুকে লোকজনকে জিম্মি করে রাখা অপর সন্ত্রাসী আমেদি কৌলিবেলি (৩২) একই ধরনের অভিযানে নিহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আগে আমেদি তার হাতে জিম্মি থাকা  লোকজনের মধ্য থেকে কমপক্ষে চারজনকে হত্যা করে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর বিবিসি ও এএফপির।ইসলাম ধর্ম ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি হেবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, পুলিশের দুই সদস্য ও অন্য দুজন। এছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে কয়েক দশকের মধ্যে এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলেছে, গতকাল সাইদ কোশি ও তার ভাই শরিফ  কোশি প্যারিসের অদূরের শহর...
প্যারিসে পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলা, নিহত ১১

প্যারিসে পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলা, নিহত ১১

আন্তর্জাতিক, স্লাইড
ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লি হেবদো নামে একটি বিদ্রুপাত্মক সাময়িকীর অফিসে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন লোক নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই পত্রিকাটি আগেও হামলার শিকার হয়েছিল।প্রত্যক্ষদর্শীরা বলছেন, কালো পোশাক পরা দুজন লোক কালাশনিকভ রাইফেল নিয়ে পত্রিকা অফিসে ঢুকে। এর কয়েক মিনিট পরেই গুলির শব্দ শোনা যায়।পত্রিকাটি তার সবশেষ টুইটে ইসলামিক স্টেট নেতা আল-বাগদাদিকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করেছিল। খবর বিবিসি বাংলার।ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলন্দ একে একটি 'বর্বর সন্ত্রাসবাদী হামলা' বলে বর্ণনা করেছেন।২০১১ সালের পত্রিকাটি ইসলামের নবী মুহাম্মদকে তাকে 'প্রধান সম্পাদক' বলে উল্লেখ করার পর পত্রিকাটির অফিসে বোমা হামলা হয়।...
আরো মৃতদেহ উদ্ধারে সাগরের তলদেশে ইন্দোনেশীয় ডুবুরি

আরো মৃতদেহ উদ্ধারে সাগরের তলদেশে ইন্দোনেশীয় ডুবুরি

আন্তর্জাতিক
  খারাপ আবহাওয়ায় বিরতির সুযোগে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এয়ারএশিয়ার ফ্লাইট ৮৫০১-এর ধ্বংসাবশেষ থেকে আরো মৃতদেহ উদ্ধারের আশায় মঙ্গলবার জাভা সাগরের তলদেশে অনুসন্ধানের জন্য ডুবুরি পাঠিয়েছেন।গত ২৮ ডিসেম্বর ১৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী এয়ারএশিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার পর থেকে খারাপ আবহাওয়ার কারণে এ পর্যন্ত উদ্ধার টিম ৪০টিরও কম মৃতদেহ উদ্ধার করতে পেরেছে। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান সাম্বাং সোয়েলিসটিয়ো সাংবাাদিকদের বলেন, ‘কয়েকজন ডুবুরি সাগরের তলদেশের দিকে যাচ্ছেন।’ উদ্ধার টিম এখনো ফ্লাইটটির ডেটা রেকর্ডার ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে তারা সাগরের তলদেশে বিধ্বস্ত বিমানটির পাঁচটি গুরুত্বপূর্ণ অংশ খুঁজে পেয়েছেন।উদ্ধার অভিযানে মৃতদেহ উদ্ধারকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের সংখা দাঁড়িয়েছে ৩৭-এ।প্রবল স্রোতে লাশগুলো দূরে...
বিধ্বস্ত বিমান থেকে বেঁচে গেল সাত বছরের মেয়েটি

বিধ্বস্ত বিমান থেকে বেঁচে গেল সাত বছরের মেয়েটি

আন্তর্জাতিক
বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে আর সবাই। বেঁচে যায় শুধু সাত বছরের এক মেয়ে। হতবিহ্বল মেয়েটি হেঁটে গিয়ে কড়া নাড়ে কাছের এক বাড়ীর দরোজায়। দরোজা খুলে দেয়া লোকটিকে জানায়, বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে তার বাবা-মা।অবাক করা এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে।কেনটাকির পুলিশ জানায়, বিধ্বস্ত বিমানটি পরে চারজন মানুষের মৃতদেহ সহ খুঁজে পাওয়া যায়। মেয়েটির পরিচয় পুলিশ এখনো প্রকাশ করেনি।মেয়েটিকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশংকামুক্ত।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানায়, পাইপার পিএ-৩৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কনট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমানটির পাইলট ইঞ্জিনে গোলযোগ দেখা দিয়েছে বলে জানিয়েছিল।কেনটাকির পুলিশ সার্জেন্ট ডীন প্যাটারসন বলেন, সাত বছরের মেয়েটি নিজে পায়ে হেঁটে এসে সবচেয়ে কাছের বাড়িতে গিয়ে এই বি...
ইরাকে বিমান হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত

ইরাকে বিমান হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক
ইরাকের মসুল শহরে ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীদের গোপন বৈঠকে বিমান হামলা চালিয়েছে আমেরিকান নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।ইরাকের ফাজুল্লা শহরে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আইএস-এর অন্যতম নেতা মোহান্নেদ সালিহ আল-সওদিদি নিহত হয়েছেন বলে জানা গেছে।সেনাবাহিনী সূত্র জানায়, ''ফাজুল্লা শহরে আইএস এর সাথে বড় বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনাবাহিনীর ৮ নম্বর বিগ্রেড।'' গত বুধ ও বৃহস্পতিবার আইএসকে লক্ষ্য করে ২৯ বার বিমান হামলা চালিয়েছে আমেরিকা।...