Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

চীনে বিপণীবিতানে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু

চীনে বিপণীবিতানে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক
  চীনের একটি বিপণীবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। চীনে এটি সাম্প্রতিককালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের হুইডং কাউন্টির একটি চার তলা ভবনের উপরতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হুইডং সরকারের টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যম সিনা উইবুর পাতায় এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার তৎপরতা ১৮ ঘন্টা ধরে চলে এবং এতে ১৭ জনের প্রাণহানি ঘটে। বিবৃতিতে আরো বলা হয়, আগুন নিয়ন্ত্রণে ২৭০ জন দমকল কর্মী ও ৪৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন ব্যবহার করা হয়। এই ঘটনায় বিপণীবিতানের ৯ ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এই বিপণীবিতানটিতে একটি ইনডোর-মার্কেট, একটি সিনেমা হল ও কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। একটি ওয়্যারহাউজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।এর আগে ২০১৩ সালে দেশটির উত্তরপূর্বাঞ্চলে এক হাঁস-মুরগির খাম...
ওবামা-মোদির আলোচনায় ছিল বাংলাদেশও

ওবামা-মোদির আলোচনায় ছিল বাংলাদেশও

আন্তর্জাতিক, স্লাইড
  সম্প্রতি ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওবামার নিরাপত্তা কাউন্সিলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ফিল রাইনার একথা জানান। গত ২৫-২৭ জানুয়ারি নয়া দিল্লিতে ওবামার সফরসঙ্গী রাইনার প্রেসিডেন্টের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করেন, যাতে এক প্রশ্নে বাংলাদেশের প্রসঙ্গটি আসে।রাইনার বলেন, “সত্যিকারেই বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। তবে আমি মনে করি, দুই নেতা (ওবামা ও মোদী) তাদের আলোচনায় গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় থাকার বিষয়টিতে একমত হয়েছেন, যা দেশটিতে (বাংলাদেশ) জনগণের ক্ষমতায়ন ঘটাতে পারে।” নয়া দিল্লি গিয়ে নতুন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে ওবামা দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের গুরুত্বের কথা তুলে ধরেন বলে উল্লেখ করেন বলে  জানান রাইনার। ...
চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক
  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মে মাসে চীন সফরে যাচ্ছেন। চীন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ একথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুরবেইজিংয়ে গণমাধ্যমকে সুষমা বলেন, 'মোদি মে মাসে চীন সফরে আসছেন। আমি আজ চীনা কর্তৃপক্ষকে তার এ সফরসূচির কথা জানাব। এটা হবে চীনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার [প্রেপারেটরি] সফর।'বেইজিংয়ে ভারতীয় কমিউনিটির উদ্দেশ্যে এক বক্তৃতা শেষে এসব কথা বলেন সুষমা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথম চীন সফর করছেন সুষমা।...
ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত

আন্তর্জাতিক, বিশেষখবর
  ভারতের পররাষ্ট্র সচিবের পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর। বুধবার রাতে মোদি সরকার এ বিষয়টি নিশ্চিত করে বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।নিয়মানুযায়ী আর মাত্র আট মাস পরই অবসর গ্রহণ করতেন সুজাতা সিং। তাই এই সময় তাকে বরখাস্ত করার বিষয়টাকে অনেকেই অস্বাভাবিক বলে মনে করছেন।সুজাতা সিংয়ের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসন্তোষের কথা কয়েক মাস ধরে প্রকাশ্যেই চলে এসেছিল। পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের কথা উঠলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে রাখার পক্ষে অবস্থান জানিয়ে আসছিলেন বলে বলা হয়। অবশেষে ওবামার সফরের পর তাকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।উল্লেখ্য, ২৮ বছর আগে ১৯৮৭ সালে রাজীব গান্ধী এপি ভেঙ্কটেশবরণকে অপসারণের পর প্রথম কোনো পররাষ্ট্র সচিব হিসেবে সুজাতা সিংক...
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বৃদ্ধির অঙ্গীকার মোদি-ওবামার

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বৃদ্ধির অঙ্গীকার মোদি-ওবামার

আন্তর্জাতিক
ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য-সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ জন্য করণীয় সবকিছুই করার প্রতিশ্র“তি দিয়েছেন তারা। ভারতের রাজধানী নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে বাণিজ্য সম্মেলনে সোমবার এ অঙ্গীকার ব্যক্ত করেন দুই রাষ্ট্রনেতা। দেশটির ব্যবসায়ী নেতাদের সংগঠন ইন্দো-ইউএস সিইও ফোরাম সন্ধ্যায় এ সম্মেলনের আয়োজন করে।  সম্মেলনে ব্যবসায়ী নেতারা ২০২৫ সালের মধ্যে দু’দেশের মধ্যে বাণিজ্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ খাতে সমস্যাগুলো তুলে ধরে সমাধানের জন্য দু’দেশকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। জবাবে ওবামা ও মোদি দু’জনই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্র“তি দেন। এর আগে সকালে বৃষ্টিতে ভিজেই দিল্লিতে দেশটির প্রজাতন্ত্র দিবসের প্যারেড উপভোগ করেন মোদি ও ওবামা। অনুষ্ঠানে ভারতের ...
পরমাণু চুক্তি সই করলেন মোদি–ওবামা

পরমাণু চুক্তি সই করলেন মোদি–ওবামা

আন্তর্জাতিক, বিশেষখবর
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরমাণু চুক্তি সই হয়েছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ চুক্তিতে সই করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে।ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে বেলা সোয়া তিনটার দিকে ওবামা ও মোদির দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে ২০০৮ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি (টু থাউজেন্ড এইট সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) সই করেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজ সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে এসময় স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরকে কেন্দ্র করে ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।ওবামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আল...
সৌদি বাদশাহর মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সৌদি বাদশাহর মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।সূত্র জানায়, সৌদি বাদশাহের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে, সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে শুক্রবার রাতে শপথ নেবেন প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (৭৯)।...
ব্রাজিলে কারা দাঙ্গা, নিহত ২ : আহত ২৯

ব্রাজিলে কারা দাঙ্গা, নিহত ২ : আহত ২৯

আন্তর্জাতিক
ব্রাজিলের একটি কারাগারে সোমবার দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তা ও এক কয়েদি নিহত এবং ২৯ কয়েদি আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, পারনামবুকোর রাজ্যের রাজধানী রেসিফের একটি কারাগারে কয়েদিদের বিক্ষোভকালে সহিংসতা শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সহিংসতার সময় গুলিতে আহত এক পুলিশ কর্মকর্তার হাসপাতালে মৃত্যু হয় এবং নিহত কয়েদির বিস্তারিত প্রকাশ করা হয়নি।রাজ্যের জননিরাপত্তা সচিব হতাহতের খবর নিশ্চিত করেছেন।দাঙ্গার সময় কারাগারের ভিতরে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জি ওয়ান গ্লোবো নিউজপোর্টালে দেখা যায়, সশস্ত্র এক কর্মকর্তা একটি হেলিকপ্টারে বসে আছেন এবং হেলিকপ্টারটি উপরে চক্কর দিচ্ছে। ব্রাজিলে গত কয়েক মাসে বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। ব্রাজিলের বিভিন্ন কারাগারে মোট ৫ লাখ ৬৩ হাজার কয়েদি রয়েছেন। কারাগারে কয়েদিদের সংখ্যার দিক থেকে বিশ্বে চতুর্থ দেশ হল ব্রাজিল। প্রথম যুক্তরাষ্ট্র...