Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লার আবু মূসা ও জিয়‍াউর রহমান, ফেনীর মীর রহমান ও চাঁদপুরের আবু মোল্লা। সৌদি দূতাবাস সূত্র জানায়, সোমবার সকালে দাম্মামের ‘দাল্লা পানাইয়া’ নামক একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরিতে ৪ বাংলাদেশিসহ আরো বেশ কয়েকজন কর্মচারী কাজ করছিলেন।...
ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সোয়াইন ফ্লু আতঙ্কে রীতিমতো কাঁপছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার সন্ধ্য পর্যন্ত নতুন করে মৃত্যু হয়েছে ৩৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসে এখন পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা ৮১২ এবং আক্রান্তের সংখ্যা ১৩,৬৮৮। ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি রাজস্থানে, ৪৩১৮ জনের শরীরে এই এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসের সন্ধান মিলেছে, মৃত্যু হয়েছে ২১২ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৯ জনের। জম্মু-কাম্মীর মারা গেছে ৫ জন, উত্তরাখন্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। পশ্চিমবঙ্গেও বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত ও মৃতের সংখ্যা। রবিবার সকালে কলকাতার বিধানচন্দ্র রপায় হাসপাতালে নতুন করে এক কন্যা শিশুর মৃত্যু হওয়ায় সব মিলিয়ে এই রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪ জন। এদিকে, দেশটি জুড়েই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। কোন রকম জ্বরের লক্ষণ দেখা দিলেই সরকারি...
দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

আন্তর্জাতিক, বিশেষখবর
  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সর্বোচ্চ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার রাত ২টার দিকে ভবনের ৫০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে।দুবাইয়ের ম্যারিনা জেলায় ২০১১ সালে ওই ভবনটি চালু হয়। ১১০৫ ফুট উঁচু ওই আকাশচুম্বী ভবনে ৭৯টি ফ্লোর রয়েছে। ২০১২ সালেও একবার ভবনটিতে আগুনের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মতো। অগ্নিকাণ্ডের কারণে অনেক আবর্জনা পার্শ্ববর্তী ভবনে গিয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। দুবাই পুলিশ জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি...
ইরাকে ৪৫ জনকে জীবন্ত পোড়ালো আইএস জঙ্গিরা

ইরাকে ৪৫ জনকে জীবন্ত পোড়ালো আইএস জঙ্গিরা

আন্তর্জাতিক
  আবারও নৃশংসতার পরিচয় দিল ইসলামিক স্টেট জঙ্গিরা। গত ৩ ফেব্রুয়ারি জর্ডানের পাইলটকে জীবন্ত পুড়িয়ে তার ভিডিও প্রকাশ করেছিল আইএস। এবার ইরাকে ৪৫ জনকে জীবন্ত পোড়ালো আইএস জঙ্গিরা। পশ্চিম ইরাকের আল-বাগদাদি শহরে এই হত্যালীলা চলে। তবে এদের পরিচয় সম্বন্ধে সঠিক তথ্য না থাকলেও এরা যে নিরাপত্তা বাহিনীর সদস্য সে ব্যাপারে নিশ্চিত করেছে কোয়াসিম আল-ওবেইদি। এ নিয়ে তিনি যুক্তি দিয়েছেন যে, গত সপ্তাহেই আইন আল-আসাদ বিমান ঘাঁটি নিজেদের দখলে এনেছিল আইএস জঙ্গিরা। বিমান ঘাঁটির সমস্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিবার  বর্তমানে আইএসের অধীনে রয়েছে৷। তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর জন্য সাহায্যের আবেদনও জানিয়েছেন।...
যুদ্ধ পরিকল্পনা ফাঁস করেছেন বারাক ওবামা!

যুদ্ধ পরিকল্পনা ফাঁস করেছেন বারাক ওবামা!

আন্তর্জাতিক
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকসহ মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে গ্রহণ করা যুদ্ধ পরিকল্পনা ফাঁস করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল পল ই ভ্যালেলি। গতকাল শনিবার নিউজম্যাক্স টেলিভিশনের আমেরিকাস ফোরাম নামের এক শোতে তিনি এ কথা বলেন।কনজারভেটিভ ট্রিবিউনের খবরে বলা হয়, সেন্টার ফর সিকিউরিটি পলিসি নামের একটি সংগঠনের সেনা কমিটির প্রধান ভ্যালেলি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ করেন। এর একটি হলো কংগ্রেসে দেওয়া ওবামার বক্তব্যে আইএসবিরোধী যুদ্ধের কৌশল ফাঁস করা। ভ্যালেলি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তিন বছরের মধ্যে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথা বলেছেন। এ ধরনের বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ওবামার উদ্দেশে সাবেক এই সেনা কর্মকর্তা আরো বলেন, আইএসের মতো বড় হুমকির বিরুদ্ধে সামরিক ও জ...
১৭৩ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

১৭৩ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক
  আগামী ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান ১৭৩ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিতে চলেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় সূত্রে সৈয়দ আকবরউদ্দিন মঙ্গলবার এই খবর জানিয়েছেন। পাক সরকারের পক্ষ থেকে একটি লিখিত চিঠি ইতিমধ্যেই ভারত সরকারের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র।১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পাবেন ১৭৩ জন ভারতীয় বন্দি। এরপর পাক সেনাবাহিনী তাদের ওয়াঘা বর্ডারে নিয়ে এসে ভারতীয় কূটনৈতিকদের হাতে তুলে দেবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০১৫, ১ জানুয়ারি পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট ৫২৬ জন ভারতীয় পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন।...
৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি

আন্তর্জাতিক, বিশেষখবর
  ৩০০ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ সকলেই শরনার্থী বলে জানা গেছে। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা কয়েক যাত্রীর উদ্ধৃতি দিয়ে বুধবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ।ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এতে বলা হয়েছে, ১০০ করে যাত্রী নিয়ে তিনটি নৌকা লিবিয়া থেকে থেকে ইতালির দিকে যাত্রা করে। যাত্রাপথে আরেকটি নৌকাও ছিল। ১০৫ যাত্রী নিয়ে ভেসে চলা চতুর্থ নৌকাটি প্রতিকূল আবহাওয়ায় রবিবার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নোঙ্গর করে। তবে ওই নৌকার অন্তত ১৯ যাত্রী মারা যান। অপর তিন নৌকা প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে ডুবে যায়। নিখোঁজ হন সবাই।আলজাজিরা বলছে, ইউএনএইচসিআর’র মুখপাত্র কারলোট্টা সামি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২০৩ যাত্রী ঢেউয়...
কেজরিওয়ালে ধরাশায়ী মোদি

কেজরিওয়ালে ধরাশায়ী মোদি

আন্তর্জাতিক, বিশেষখবর
  এক বছর আগে ঠিক এমনই এক ফেব্রুয়ারি দিনে দিল্লির মসনদ ছেড়ে চলে গিয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১৪ তারিখ সেই বিদায়ের বর্ষপূর্তি। তার ঠিক চার দিন আগে দিল্লির মানুষ টিম-কেজরিওয়ালের হাতেই তুলে দিলেন দিল্লির শাসনভার। শুধু তাই নয়, গত বার বাইরে থেকে যে কংগ্রেসের সমর্থন নিয়ে কেজরিওয়ালকে সরকার গঠন করতে হয়েছিল, এবার সেই দলকে দিল্লি থেকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছেন তারা। অজয় মাকেনের নেতৃত্বে রাজধানীর নির্বাচনে কংগ্রেস একটি আসনও পায়নি। পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাকেন।আশ্চর্যের আরও বাকি ছিল। মোদি-অমিতের নির্দেশনায় যে বিজেপি গত মে মাস থেকে একের পর এক নির্বাচনে কেবল জয়ের মুখই দেখেছে, সেই দলকে এ দিন দু’অঙ্কের সংখ্যাও ছুঁতে দেননি দিল্লির মানুষ! সকাল থেকেই বিজেপি প্রার্থীরা প্রায় প্রত্যেকটি আসনে পিছিয়ে ছিলেন আপ-এর কাছে। ...