Monday, October 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্রের দপ্তরে ভয়াবহ আগুন

ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্রের দপ্তরে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক, বিশেষখবর
  ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্র। ব্যস্ত সময়। হঠাৎ আগুন লেগে যাওয়ায় তড়িঘড়ি খালি করতে হল বেতারকেন্দ্র। প্যারিসের এই বেতার কেন্দ্রের বহুতলে অগ্নিকাণ্ডের জেরে অনুষ্ঠান সম্প্রচারও ব্যাহত হয়। ইফাইল টাওয়ারের পশ্চিম প্রান্ত থেকে প্রথম ধোঁয়া দেখা যায়। ফ্রান্সের রাজধানীতে সাম্প্রতিককালে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আর ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে দমকল পৌঁছনোর আগে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা যায়।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দ্যা ফ্রান্স টি এফ ১ নিউজয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে দপ্তর খালি কারানোর জন্য সম্প্রচার ব্যাহত হয়েছে।আগুন গোটা বহুতল ভবনে ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।...
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন

আন্তর্জাতিক, স্লাইড
ইউরোপের দেশ সুইডেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের ঘোষণার এক মাসের কম সময় পর তারা বির্তর্কিত এ সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রোম বলেন, আজই সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনির জনগণের অধিকার নিশ্চিতের জন্য এটি একটি বড় সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুইডেনের এ স্বীকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ইউরোপের অন্যান্য দেশও এগিয়ে আসতে পারে। চলতি মাসের শুরুতে বেশ কয়েকজন ব্রিটিশ আইনপ্রণেতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয়। এর ফলে ব্রিটিশ সরকারের নীতিতেও পরিবর্তন আসতে পারেও বলে ধারনা করা হচ্ছে। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়...
শ্রীলঙ্কায় ভূমিধসে ১০ প্রাণহানি, নিখোঁজ ৩০০

শ্রীলঙ্কায় ভূমিধসে ১০ প্রাণহানি, নিখোঁজ ৩০০

আন্তর্জাতিক
  শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তিন শতাধিক লোক। তবে প্রাণহানি ও নিখোঁজের তালিকার দীর্ঘতরই হচ্ছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, বুধবার সকালে রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলের বাদুলা জেলায় মৌসুমী ভারি বর্ষণের ফলে অন্তত দেড় শতাধিক বসতবাড়ি ভেসে গেছে। অতিবর্ষণের ফলে জেলার পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়।ভূমিধসের খবর পাওয়ার পরপরই দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকারী বাহিনীর বিশেষ দল তৎপরতায় নেমে পড়ে। গত ক’সপ্তাহ ধরে ভারি বর্ষণের পর পুরো শ্রীলঙ্কাজুড়েই ভূমিধসের সতর্কতা জারি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী কলম্বোর ২০০ কিলোমিটার পূর্বে বাদুলার হালদুমুলা শহরের মেরিয়াবেদা চা বাগান এলাকায় ব্যাপক ভূমিধস...
বোকো হারামের হামলায় নিহত ১৭, অপহৃত ৩০ কিশোর

বোকো হারামের হামলায় নিহত ১৭, অপহৃত ৩০ কিশোর

আন্তর্জাতিক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে কট্টরপন্থি সংগঠন বোকো হারামের বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং ৩০ কিশোরকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের অধিকাংশের বয়স ১৩ বছর বা দুই-এক বছর বেশি। মাফা অঞ্চলের কয়েকটি গ্রামে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্দুকধারীরা হামলা চালায়। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। অপহৃত কিশোরদের বোকো হারামের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের জোরপূর্বক দলে ভর্তি করে শক্তিবৃদ্ধি করছে সংগঠনটি। এদিকে বোকো হারামের অব্যাহত হামলা ও সন্তান হারানোর ভয়ে রাজধানী মাইদুগুরিতে পালিয়ে গেছেন গ্রামগুলোর বহু বাসিন্দা।...
এবোলা তহবিলে ১০০ মিলিয়ন অনুদান পল অ্যালেন

এবোলা তহবিলে ১০০ মিলিয়ন অনুদান পল অ্যালেন

আন্তর্জাতিক, বিশেষখবর
এবোলার বিরুদ্ধে লড়াইয়ে এবার ময়দানে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা পল অ্যালেন। এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি। জাতিসংঘের এবোলা তহবিলে ১০ কোটি মার্কিন ডলার দান করেছেন অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। এক মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অ্যালেন।এর কারণ হিসাবে পল অ্যালেন জানিয়েছেন, পশ্চিম আফ্রিকায় এবোলা মহামারির আকার ধারণ করায় তিনি উদ্বিগ্ন। তাই ‘অন্তরাত্মার ডাকে’ এই আর্থিক অনুদানের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিল গেটসের এই সহযোগী।...
বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠী আইএস

বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠী আইএস

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসলামিক স্টেট (আইএস) বিশ্বের সবচেয়ে সম্পদশালী সন্ত্রাসী গোষ্ঠী। আর তাদের আয়ের প্রধান উৎস কালোবাজারে তেল বিক্রি, মুক্তিপণ এবং চাঁদাবাজি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ডেভিড কোহেন বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি জানান, প্রতিদিন শুধু অপরিশোধিত তেল বিক্রি করেই গোষ্ঠীটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করছে। এনডিটিভি বলছে, চলতি বছরের শুরুতে ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি তেলক্ষেত্র দখল করে নেয়। ওই তেল কালোবাজারে বিক্রি করছে আইএস। কোহেন বলেন, অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর চাইতে আইএস অত্যন্ত দ্রুতগতিতে সম্পদ সংগ্রহ করছে। আর এ কারণে তাদের কাছে অর্থ সরবরাহ বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোহেন আরও বলেন, 'আমাদের এমন কোনো গোপন অস্ত্র নেই যা দিয়ে রাতারাতি আইএসআইএল (আইএস)-এর ভাণ্ডার শূন্য করে ফেলব। এর জন্য একটি দীর্ঘমেয়াদি...
সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ৫৫৩

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ৫৫৩

আন্তর্জাতিক
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৫ শতাধিক নিহত হয়েছে। ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে নির্মূল করতে গত কয়েক সপ্তাহ ধরে ওই হামলা চালিয়ে যাচ্ছে জোটের বিমানবাহিনী। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়া্ন অবজারভেটরি ফর হিউমেন রাইটস বৃহস্পতিবার এক বিবৃতিতে চানিয়েছে, সিরিয়ায় গত এক মাসের বিমান হামলায় ৫৫৩ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই জঙ্গি।বিমান হামলায় সব মিলিয়ে ৪৬৪ জন আইএস যোদ্ধা মারা গেছে। এ ছাড়া ওই হামলায় ছয় শিশু ও পাঁচ নারীসহ ৩২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এ ছাড়া ওই বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট নুসরাত ফ্রন্টের ৫৭ জনও নিহত হয়েছে। মার্কিন বিমানগুলো আলেপ্পো, দেইর আল-জোর, ইদলিব, রাক্কা ও আল-হাসাকাহ এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।...
এবোলা নিয়ে জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবোলা নিয়ে জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক, বিশেষখবর
এবোলা ভাইরাস মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভায় এক জরুরী বৈঠকে বসেছে। এই মহামারী প্রতিরোধে, ডাব্লিউ এইচ ওর বিরুদ্ধে খুব ধীরগতিতে কাজ করার অভিযোগ উঠেছে। এবোলায় আক্রান্ত হয়ে গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া- পশ্চিম আফ্রিকার এই তিনটি দেশে ইতোমধ্যেই সাড়ে চার হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই এ নিয়ে তিনবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি বৈঠকে বসলো - যার লক্ষ্য হচ্ছে এবোলা রোগের বিস্তার ঠেকানো এবং তা নিয়ন্ত্রণের প্রয়াস থেকে কি অর্জিত হলো তার একটা পর্যালোচনা করা। কারণ এমন সমালোচনাও হয়েছে যে এ ব্যাপারে সক্রিয় হতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেরি করেছে। এবোলা ঠেকাতে সীমান্তগুলোতে যে সব পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে তা কতটা কাজ করছে, ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরো কঠোর করা দরকার কিনা - এ ব্যাপারগুলো কমিটির বৈঠ...