Monday, October 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

নরহত্যার দায়ে পিস্টোরিয়াসের ৫ বছর জেল

নরহত্যার দায়ে পিস্টোরিয়াসের ৫ বছর জেল

আন্তর্জাতিক, স্লাইড
নরহত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এছাড়া অস্ত্র আইনে তাকে আরো তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। তবে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি। প্রিটোরিয়ায় বিচারক থোকোজিলে মাসিপা মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন। গত মাসেই পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করা হয়। তবে বিচারক তাকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেন।২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মডেল বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। তিনি দাবি, বাড়িতে কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন তিনি। তার গুলিতে ঘটনাস্থলেই মারা যান বাথরুমে থাকা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াসের ছোড়া গুলি স্টিনক্যাম্পের মাথা, বাহু আর নিতম্বে লাগে। পরে বাথরুম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। বিশ্বের ‘পা বিহীন দ্রুততম মানব’ হিসেবে পরিচিত পিস্টো...
আইএস নিয়ে বৈঠকে বারাক ওবামা

আইএস নিয়ে বৈঠকে বারাক ওবামা

আন্তর্জাতিক
ইরাক ও সিরিয়া নিয়ে রণনীতি পর্যালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই দুই দেশে ইসলামিক স্টেটের (আইএস) দখল করা এলাকায় জোটের বিমান হানা কতখানি সফল হয়েছে, সেই প্রসঙ্গও বিশেষভাবে গুরুত্ব পায় এই বৈঠকে। হোয়াইট হাউস সূত্রে এ খবর জানা গেছে। বৈঠকে জাতীয় নিরাপত্তা টিম প্রেসিডেন্টকে ইরাক ও সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে অবহিত করে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট জো বিডেন, বিদেশ সচিব জন কেরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এবং প্রতিরক্ষা সচিব চাক হাগেল। সূত্র : কলকাতা ২৪...
ইউক্রেনে সংঘর্ষ থামাতে রাশিয়া ও ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠক

ইউক্রেনে সংঘর্ষ থামাতে রাশিয়া ও ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক
ইউক্রেনে সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর মধ্যে বৈঠকের ফল ইতিবাচক। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃত্ব। জানা গেছে,  ইতালির মিলানে এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন চলাকালীনই পুতিনের সঙ্গে এই বৈঠক সারেন ইউক্রেনের প্রেসিডেন্ট।ইউক্রেনে সংঘর্ষ থামাতে পুতিনের ওপর এই বৈঠক চাপ ফেলবে বলেই বিশেষজ্ঞদের অভিমত। পশ্চিমা দেশগুলির অভিযোগ, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মদত যোগাচ্ছে রাশিয়া। যদিও মস্কো সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মতে, মস্কোর উচিত দায়িত্ব নিয়ে এই সংঘর্ষে ইতি টানা।উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেন ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সংঘর্ষবিরতি পালনে চুক্তিবদ্ধ হয়। কিন্তু পরে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের দনেৎস্ক ও লুহান্সক অঞ্চলের দখল নিয়ে নেয়। গত এপ্রিল মাস থেকে চলা এই...
এবোলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের আরো উদ্যোগী হওয়ার অঙ্গীকার ওবামার

এবোলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের আরো উদ্যোগী হওয়ার অঙ্গীকার ওবামার

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ দেশে এবোলার হুমকি মোকাবেলায় আরো জোর উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে মারাত্মক আকারে এবোলা ছড়িয়ে পড়ার হুমকি কম। হোয়াইট হাউজে শীর্ষ সহযোগিদের সঙ্গে জরুরি বৈঠক শেষে বুধবার ওবামা ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে আফ্রিকান দেশগুলোকে সহায়তা করার ওপরও গুরুত্বারোপ করেন।টেক্সাসে এবোলা আক্রান্তের দ্বিতীয় ঘটনার পর ওবামা হোয়াইট হাউজে জরুরি এ বৈঠকে মিলিত হন। এতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলসহ গুরুত্বপূর্ণ আরো কয়েক মন্ত্রী অংশ নেন। এদিকে মার্কিন টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে ওবামা বলেন, এবোলা প্রতিরোধে বিশ্ব কার্যকর উদ্যোগ না নিলে আমরা সমস্যায় পড়তে পারি। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়া ইবোলা রোগে প্রায় সাড়ে চার হাজার লোক মারা গেছে। গত মাসে এবোলা প্রতিরোধ কার্যক্রম...
গঞ্জালু আটলান্টিকে হারিকেনে রূপ নিচ্ছে

গঞ্জালু আটলান্টিকে হারিকেনে রূপ নিচ্ছে

আন্তর্জাতিক
  গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গঞ্জালু সোমবার ক্যারিবীয় অববাহিকার পূর্বে হারিকেনের শক্তি সঞ্চয় করেছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা সেন্ট মার্টিন ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের জন্য সতর্কতা জারি করেছেন।মায়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রিনিচ মান সময় ২১০০টায় সেন্ট টমাসের ১৪০ মাইল (২৩০ কিলোমিটার) পূর্ব ও দক্ষিণ-পূর্বে ঝড়টি কেন্দ্রীভূত ছিল। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার)।...
ভারতের অন্ধ্রপ্রদেশে হুদ হুদের তাণ্ডবে নিহত ৩

ভারতের অন্ধ্রপ্রদেশে হুদ হুদের তাণ্ডবে নিহত ৩

আন্তর্জাতিক, স্লাইড
  শক্তিশালী ঘূর্ণিঝড় হুদ হুদের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার বেলা ১২টা নাগাদ ১৯৫-২০০ কিলোমিটার বেগে এ ঘূর্ণিঝড় বিশাখাপত্তনমে আছড়ে পড়ে। অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিব আই ভি আর কৃষ্ণা রাও এ তথ্য জানান। দুইজনের মৃত্যু হয়েছে বিশাখাপত্তনমে, অপরজনের মৃত্যু হয়েছে শ্রীকাকুলামে। মৃতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে গাছ পড়ে। অন্যদিকে, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, দিল্লির আবহাওয়া দফতরের ডিরেক্টর লক্ষণ সিং রাঠোর জানিয়েছেন, এ ঝড়ের কেন্দ্রবিন্দু ক্রমশঃ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বইছে। সেসময় এর গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার হওয়ার সম্ভবনা। যদিও আগামী ছয় ঘণ্টার মধ্যে ঝড়ের গতিবেগ ধীরে ধীরে কমতে শুরু করবে। হুদ হুদের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, বিজয়নগরম-এ...
শান্তিতে নোবেল পেলেন মালালা ও কৈলাশ সত্যার্থী

শান্তিতে নোবেল পেলেন মালালা ও কৈলাশ সত্যার্থী

আন্তর্জাতিক, স্লাইড
এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাই (১৭) এবং ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী (৬০)। দুজনই উপমহাদেশের প্রতিবেশী দুই রাষ্ট্রের নাগরিক। এই পুরস্কার লাভের মধ্যে দিয়ে নতুন রেকর্ড গড়লেন মালালা। এযাবত মালালা ইউসুফ জাই নোবেল  ইতিহাসের সর্বকনিষ্ট নোবেলজয়ী হিসেবে নাম লেখাতে সক্ষম হলেন। শুক্রবার নরওয়ের অসলোতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ‘নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট’ আনুষ্ঠানিকভাবে এশিয়ার দুই শান্তির দূতের নাম ঘোষণা করেছে। শিশুদের ওপর নির্যাতন বন্ধ ও শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বিশেষ অবদান রাখার জন্য মালালা শান্তি পুরস্কার লাভ করলেন। নোবেল পুরস্কার কমিটি বলেছে,শিশুদের দমন-পিড়নের বিরুদ্ধে সংগ্রাম করার কারনে তাদের দুজনতে যৌথভাবে এই পুরস্কার দেয়া হয়েছে। গত বছরই মালালাল নোবেল শান্তি পুরস্কার পাবার কথা শোনা গিয়েছিলো। এবার আর...
এলইডি বানিয়ে নোবেল জয় তিন জাপানি বিজ্ঞানীর

এলইডি বানিয়ে নোবেল জয় তিন জাপানি বিজ্ঞানীর

আন্তর্জাতিক
পদার্থবিদ্যায় ২০১৪-র নোবেল সম্মান পেলেন তিন জাপানি বিজ্ঞানী৷ এই তিন প্রফেসরের নাম ইসামু আকাসাকি, হিরোশি আমানো এবং সুজি নাকামুরা৷ পদার্থবিজ্ঞানের বর্তমান আঙিনায় এক নতুন ধরনের সেমিকন্ডাকটার, ব্লু এল ই ডি বা লাইট এমিটিং ডায়োড আবিষ্কারের জন্য এদের এই সম্মান দেয়া হল বলে মঙ্গলবার নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে৷ জাপানে প্রফেসর নাকামুরার ঘুম ভাঙিয়ে এই সুখবর দেয়া হয়৷ এ ব্যাপারে তাঁর মন্তব্য, ‘এ অবিশ্বাস্য’৷এল ই ডি প্রথম আবিষ্কৃত হয় ১৯২৭ সালে৷ রুশ বিজ্ঞানী ওলেগ লোসেভ তা আবিষ্কার করেন৷ তবে ব্যবহারিক ক্ষেত্রে তার ফলিত প্রয়োগ শুরু হয় ১৯৬০-এর দশকে৷ বর্তমানে ইলেকট্রনিক্সের জগতে রিমোট কনট্রোলের উন্নতিসাধনের সঙ্গে এই এল ই ডি-র অগ্রগতির ওতপ্রোত সম্পর্ক৷নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর পার ডেলসিং তিন জাপানি বিজ্ঞানীর সাফল্য সম্পর্কে বলেছেন, ইদানীং বড় বড় কোম্পানি এই ব্লু এল ই ডি আবিষ্কারে...