Monday, October 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

আইএস জঙ্গিদের সঙ্গে হাত মেলাল তালিবান

আইএস জঙ্গিদের সঙ্গে হাত মেলাল তালিবান

আন্তর্জাতিক
মধ্য-প্রাচ্যে ক্রমশ আধিপত্য বিস্তার করা জঙ্গি সংগঠন আইএসআইএলের সঙ্গে এবার হাত মেলাল পাকিস্তানের তালিবান। ফলে আরও শক্তিশালী হল আইএস জঙ্গিরা। বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ চালানোর পথে এবার আরও এক ধাপ এগোল জঙ্গিরা। এ নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ভাবিত হয়ে উঠেছেন, তবে এখনও আইএস ও টিটিপির মধ্যে আনুষ্ঠানিক যোগসূত্রের কোনো খবর জানা যায়নি।ইতিমধ্যেই আইএস জঙ্গিরা ইরাক, সিরিয়া পেরিয়ে দক্ষিণ এশিয়ায় ঢুকতে শুরু করেছে। সম্প্রতি ২০০১-র আমেরিকার হামলার মাস্টারমাইন্ডকে আল-কায়দার দক্ষিণ এশিয়ার প্রধান ঘোষণা করা হয়েছে। তারপরই আইএস জঙ্গিদের আনুগত্য শিকার করার কথা ঘোষণা করেছে আল-কায়দা। যদিও আগেই আইএস ও আল-কায়দা যোগের সন্ধান পাওয়া গিয়েছিল। পাকিস্তানেও দেখা গিয়েছে আইএস জঙ্গিদের। এমনকি ভারতের অধীন কাশ্মীরেও দেখা গিয়েছে আইএসদের পতাকা দেখা গিয়েছে। ফলে এই যোগ ভারতের জন্য রীতিমত ভয়ের বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আইএস জ...
আইএসকে মোকাবিলায় অস্ট্রেলিয়ার যোগদান

আইএসকে মোকাবিলায় অস্ট্রেলিয়ার যোগদান

আন্তর্জাতিক
  কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবিলায় (আইএস) যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে এবার যোগ দিলো অস্ট্রেলিয়া। ইরাকে আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান অভিযান পরিচালনার প্রস্তাবটি অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, ইরাক সরকারের অনুরোধে এবং সরকারকে সমর্থন দিতে ইরাকে বিমান হামলা পরিচালনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইরাকের সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান ও সহযোগিতায় অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীও মোতায়েন করা হচ্ছে ইরাকে।...
গণতন্ত্রপন্থী-চীনপন্থী মুখোমুখি

গণতন্ত্রপন্থী-চীনপন্থী মুখোমুখি

আন্তর্জাতিক
হংকংয়ে পূর্ণগণতন্ত্রের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে শাসকগোষ্ঠীর সমর্থক চীনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার শহরের দুটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকার দু’পক্ষের এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এ সময় চীনপন্থীদের মুখেও বিক্ষোভ বিরোধী স্লোগান শোনা যায়।প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তাসংস্থা আল জাজিরা জানায়, প্রায় ২০০ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের আন্দোলন স্থলে শাসকগোষ্ঠীর একটি বিরাট দল আচমকা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরাও তাদের ওপর চড়াও হলে এ ঘটনা ঘটে। এদিকে আন্দোলনে হামলা চালানোর জেরে হংকংয়ের প্রধান নির্বাহীর সঙ্গে ‘আলোচনা প্রস্তাব’ বয়কটের হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা। গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ছাত্র নেতা বলেন, সরকার বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো বন্ধ না করলে আলোচনার সুযোগ বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার দেয়া হংকংয়ের প্রধা...
জাতীয় দিবসেও হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

জাতীয় দিবসেও হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক
জাতীয় দিবসেও গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিশাল বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। হংকংয়ের নেতা সিওয়াই লিয়ুং বিক্ষোভ বন্ধের অনুরোধ করলেও, তাতে কর্ণপাত করছে না হংকংবাসী। বিশেষত, তরুণ শিক্ষার্থীদের মধ্যে বেশি উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এদিকে জাতীয় দিবসের প্রাক্কালে দেয়া এক বিবৃতিতে লিয়ুং বলেন, উন্নতির জন্য হংকংয়ের উচিত বেইজিংয়ের সঙ্গে কাজ করা। আজ সকাল থেকেই হংকংয়ের সড়কে বিক্ষোভকারীদের ঢল নামতে থাকে। মধ্যাহ্ন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রধান বাণিজ্যিক জেলা কজওয়ে বেই ও মং ককের সড়কে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। সারারাত ধরে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাত বিক্ষোভকারীদের স্পৃহা ও উদ্যমকে দমাতে পারেনি। ভোরে আকাশ পরিষ্কার হয় এবং বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিতে শুরু করেন। এদিকে লিয়ুং পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে বিক্ষোভকারীদের আহ্বান প্রত্যাখ্যান করেন। চীনের প্রে...
ইরাকে ৭০০ সেনাকে ঘেরাও করেছে আইএসআইএল

ইরাকে ৭০০ সেনাকে ঘেরাও করেছে আইএসআইএল

আন্তর্জাতিক
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে ৭০০ সেনাকে ঘেরাও করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল। এ তথ্য দিয়েছেন আনবার প্রাদেশিক পরিষদের উপ প্রধান ফালেহ আল-ঈসাভি। তিনি জানান, গত কয়েকদিন ধরে এসব সেনা ঘেরাও অবস্থায় রয়েছেন। ইরাকি সামরিক বাহিনী ওই এলাকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে কিন্তু সন্ত্রাসীদের অবরোধ ভাঙতে তা তেমন কোনো সাহায্য করে নি বলে জানান এ কর্মকর্তা। আনবার প্রাদেশিক পরিষদের উপ প্রধান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদল আনতে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাক সরকার যদি এ বিষয়ে এখনই গুরুত্বসহকারে পদক্ষেপ না নেয় তাহলে তারা আনবার ও সালাহউদ্দিন প্রদেশে পরাজয়ের মুখ দেখবে। আনবার প্রদেশের গভর্নর আহমাদ খালাপ আল-দুলাইমিও আলাদাভাবে ইরাকি বাহিনীর অবরুদ্ধ হয়ে পড়ার খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, রামাদি শহরের পশ্চিম অংশে এসব সেনা সন্ত্রাসীদের হাতে অবর...
টিয়ার গ্যাস, পিপার স্প্রে, লাঠিপেটা উপেক্ষা করে হংকংয়ে বিক্ষোভ

টিয়ার গ্যাস, পিপার স্প্রে, লাঠিপেটা উপেক্ষা করে হংকংয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক
হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দাঙ্গা পুলিশের লাঠিচার্জ, নিক্ষিপ্ত টিয়ার গ্যাস ও পিপার স্প্রে উপেক্ষা করে বিক্ষোভকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ২০০৫ সালের পর প্রথমবারের মতো হংকংয়ে বিক্ষোভ দমনে টিয়ার শেল ব্যবহার করা হয়। এতে ক্ষুব্ধ হন বিক্ষোভকারীরা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোররাতের বেশ আগে দাঙ্গা পুলিশ বিক্ষোভ দমনে বহু টিয়ার শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের অনেকে মাথায় হেলমেট পরে, মুখে মাস্ক, সারা শরীরে প্লাস্টিক বা সুরক্ষা পোশাক পরে ও হাতে ছাতা নিয়ে দাঙ্গা পুলিশের ছোঁড়া পিপার স্প্রে থেকে নিজেদের রক্ষা করে। বিক্ষোভকারীদের কেউ কেউ নিরাপত্তা বাহিনীকে বাধা দিতে ব্যারিকেড নিয়ে যায়। পুলিশ পিছু হটার নির্দেশ দিলেও, তারা তা অমান্য করে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতির বেশ কিছু ঘটনা ঘটে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর দিয়...
জাপানে অগ্ন্যুৎপাতে ৩০ পর্বতারোহীর মৃত্যু

জাপানে অগ্ন্যুৎপাতে ৩০ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক, স্লাইড
জাপানে শনিবারের অগ্ন্যুৎপাতের পর উদ্ধরকারীরা সংকটাপন্ন অবস্থায় যে ৩০ পর্বতারোহীদের উদ্ধার করেছিল তারা মারা গেছেন। শনিবার মাউন্ট অনটেকের আগ্নেয়গিরি থেকে হঠাৎ করেই লাভা উদগীরণ শুরু করলে শত শত লোক সেখানে আটকা পড়ে। রবিবার সকাল থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পাঁচ শতাধিক সেনা ও পুলিশ।বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, পর্বতারোহীদের যখন উদ্ধার করা হয়েছিল তখন তারা শ্বাস নিতে পারছিলেন না এবং তাদের হৃদযন্ত্রও বন্ধ হয়ে গিয়েছিল। পরে পরীক্ষার পর তাদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই অনটেক এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তারা সেখানে আরো পর্বোতারোহীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এর আগে শনিবারের ওই অগ্নুৎপাতে কমপক্ষে ৪০ জন আহত এবং আরো ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছিল বিবিসি।...
৪ বছর কারাদণ্ড, ১০০ কোটি রুপি জরিমানা

৪ বছর কারাদণ্ড, ১০০ কোটি রুপি জরিমানা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
আয় বহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাবস্ত্য করা হয়েছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। তাকে ৪ বছরের কারাদণ্ড এবং ১০০ কোটি রুপি জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১০ বছর নির্বাচনে লড়ার নিষেধাজ্ঞার পাশাপাশি তার বিধায়ক পদ খারিজ করা হয়। শনিবার বিকেলে ব্যাঙ্গালুরের পারাপ্পান্না আগ্রাহারা জেলে স্থাপিত বিশেষ এক আদালতের বিচারক জন মাইকেল ডি’কুনহা এ রায় ঘোষণা করেন। মামলায় একই সঙ্গে দোষী করা হয়েছে মুখ্যমন্ত্রীর বান্ধবী শশীকলাও। এদিকে রায় ঘোষণার পরই জেলহাজতে নেয়া হয়েছে জয়ললিতাকে। জেলে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামলার আইনজীবীরা জানান, এ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় আইন অনুযায়ী শনিবারই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে জয়ললিতাকে। অবশ্য রাজ্যের ক্ষমতা ছাড়তে হবে না তার দলকে। সেক্ষেত্রে জয়ললিতার দল এআইএডিএমকের কোনো শীর্ষ নেতাকে বসানো হবে মুখ্যমন্ত্রিত্বের কুরসিতে। তথ্যসূ...