Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

চিলিতে ৬.১ মাত্রার ভূমিকম্প

চিলিতে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক
দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে আজ ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল দিবাগত মধ্যরাত ১টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি। খবর দ্য হিন্দুর ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল দেশটির পুত্রে শহরের ৩৩ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১২৮ কিলোমিটার গভীরে।...
ভারতীয় পার্লামেন্ট চত্বরে আগুন

ভারতীয় পার্লামেন্ট চত্বরে আগুন

আন্তর্জাতিক, বিশেষখবর
  ভারতীয় পার্লামেন্ট চত্বরে অগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।রবিবার বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।ফায়ার সার্ভিসের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।...
ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
    ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে এবং এ পর্যন্ত ৩০ হাজার ৭শ৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী নয়াদিল্লীতেই নিহতের সংখ্যা ১২-তে পৌঁছেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই রোগে এ পর্যন্ত ১৮শ’ ৯ জন মারা গেছে এবং বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ৩০ হাজার ৭শ’ ৬৬ জন আক্রান্ত হয়েছে।এআইআইএমএস-এ পালমুনারি মেডিসিন বিভাগের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া সাংবাদিকদের বলেন, তাপমাত্রা বাড়ার কারণে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সোয়াইন ফ্লুর প্রকোপ কমে আসবে।তিনি বলেন, গত কয়েকদিন অসময়ে বৃষ্টির কারণে তাপমাত্রা ওঠা-নামা করলেও গড়ে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এর ফলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হার হ্রাসের দিকে।গুলেরিয়া বলেন, আমরা যদি গত কয়েক সপ্তাহের সরকারি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত বা মৃতের হার ইতোমধ্যে হ্রাস পেয়েছে। আগামী দু-এ...
অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত

অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত

আন্তর্জাতিক
  প্রথম ১০০টি সেরা বিশ্ববিদ্যালয়ে ভারতের একটিও না থাকুক, অস্ত্র আমদানিতে শীর্ষে রয়েছে ভারত। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টে জানিয়েছে, ২০১০-'১৪ সালে সারা বিশ্বে যত অস্ত্র আমদানি করা হয়, তার ১৫ শতাংশই ভারত আমদানি করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে ২০০৫ থেকে ২০০৯ সালে ভারত যত অস্ত্র আমদানি করেছিল, তা পরের ৫ বছরে ১৪০ শতাংশ বৃদ্ধি পয়েছে।এই দৌড়ে এখন চীন, পাকিস্তান প্রায় তিন গুণ পিছনে রয়েছে। এমনকী সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশও অনেকখানি পিছিয়ে পড়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, ভারত মূলত অস্ত্র আমদানিতেই বেশি জোর দেয়। দেশেই অস্ত্র বানানোয় তারা বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। যেখানে চিন আমদানিতেও তিন নম্বরে, রপ্তানিতেও বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। পাকিস্তান (৪১%), বাংলাদেশ (১৬%), মায়ানমারের (১২%) মতো দেশ চীনের কাছ থেকে সব থেকে বেশি অস্ত্র কেনে। এ ছাড়াও তার...
ফিরলেন তিন নভোচারী

ফিরলেন তিন নভোচারী

আন্তর্জাতিক, বিশেষখবর
রাশিয়ার সয়ুজ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। এদের মধ্যে দুজন রুশ ও একজন মার্কিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মাস কাটিয়ে গতকাল তারা পৃথিবীতে ফিরে এলেন।মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং রাশিয়ার রসকসমস থেকে তাদের ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন নভোচারী হলেন- এলেনা শারোভা, আলেকজান্ডার সামোকুতিয়েভ ও ব্যারি উইলমোরকে নিয়ে কাজাখস্তানে নভোযান সয়ুজ অবতরণ করে। এলেনা শারোভা প্রথম রুশ নারী নভোচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়ে এলেন। এ তিন নভোচারী গত ২৬ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে পৃথিবী ছাড়েন। তারা মহাকাশে ১৬৭ দিনে সাত কোটিরও বেশি মাইল ভ্রমণ করেন। সব ক্রু সুস্থ আছেন বলে জানান মহাকাশ ইন্ডাস্ট্রির দায়িত্বে থাকা রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি বলেন, সবকিছুই ঠিকঠাক আছে। ক্রুদের ক্যাপসুল থেকে বের করে আনা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। এদিকে রসকসমস থেকে বলা হয়েছে...
দুর্নীতি মামলায় মনমোহনকে আদালতে তলব

দুর্নীতি মামলায় মনমোহনকে আদালতে তলব

আন্তর্জাতিক
কয়লা খনি দুর্নীতি মামলায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ৮ এপ্রিল আদালতে তলব করেছে দেশটির বিশেষ সিবিআই আদালত। শিল্পপতি কুমার মঙ্গলম বিরলা ও সাবেক কয়লাবিষয়ক সচিব পিসি পারাখসহ আরও পাঁচজনকে ওইদিন আদালতে হাজির হতে বলা হয়েছে। ২০০৫ সালে উড়িষ্যার মেসার্স হিন্দালকো নামের এক প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে তালাবিরা-২ নামে একটি কয়লা ব্লকের বরাদ্দ দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মামলার এফআরআইয়ে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি ধারা এবং দুর্নীতি দমন আইনে মঙ্গলম বিরলা, পারাখ ও মেসার্স হিন্দালকোসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নাম উল্লেখ করেছে। গত বছরের ১৬ ডিসেম্বর আদালতে সিবিআইকে মনমোহন সিংসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তার ব্যাপারে তদন্তের নির্দেশ দেন। পরে চলতি বছরের জানুয়ারিতে সিবিআই এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। ওই প্রতিবেদ...
ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বেশি

ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বেশি

আন্তর্জাতিক
ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি বলে নতুন এক বুলেটিনে জানিয়েছেন আণবিক বিজ্ঞানীরা। তারা বলছেন, গত বছর পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে ছিল ১২০টি পারমাণবিক অস্ত্র। এ সংখ্যা ভারতের পারমাণবিক অস্ত্রের চেয়ে ১০টি বেশি। 'দ্য নিউক্লিয়ার নোটবুক ইন্টারেকটিভ ইনফোগ্রাফিক' বুলেটিনে তারা এ তথ্য তুলে ধরেছেন। পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর পারমাণবিক অস্ত্রের ইতিহাস এবং সংখ্যার ডায়াগ্রাম দিয়ে এ ধরনের বুলেটিন ১৯৪৫ সালে প্রথম চালু করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আণবিক বিজ্ঞানীরা। বুলেটিনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশেরই প্রায় ৫ হাজার করে পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে, ফ্রান্সের আছে ৩০০ চীনের আছে ২৫০, যুক্তরাজ্যের ২২৫ এবং ইসরায়েলের আছে ৮০টি পারমাণবিক অস্ত্র। আর উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে মাত্র। এএফপি।...
জাপানে ছুরিকাঘাতে নিহত ৫

জাপানে ছুরিকাঘাতে নিহত ৫

আন্তর্জাতিক
  জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর সুমোতোয় ছুরি নিয়ে চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে একটি কৃষি খামার ও সংলগ্ন ভবনে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।হামলা চালানোর অভিযোগে ৪০ বছর বয়সী বেকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তাতসুহিকো হিরানো বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, কাপড়ে রক্ত লেগে থাকা অবস্থায় হিরানোকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলের একটি বাড়ি থেকে ৫০ ও ৬০’র অধিক বয়সী দুই নারী ও ৬০’র বেশি বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।এছাড়া পাশের একটি ভবন থেকে ৮০’র বেশি বয়সী এক দম্পত্তির লাশও উদ্ধার করেছে পুলিশ।...