Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ইয়েমেনে বিপন্ন ভারতীয়দের উদ্ধার করল পাকিস্তান

ইয়েমেনে বিপন্ন ভারতীয়দের উদ্ধার করল পাকিস্তান

আন্তর্জাতিক
সংঘাতপূর্ণ ইয়েমেনে আটকেপড়া নাগরিকদের 'উদ্ধার অভিযান'কে কেন্দ্র করে নতুন মোড় নিতে চলেছে চিরবৈরী ভারত-পাকিস্তান সম্পর্ক। সম্প্র্রতি ইয়েমেন থেকে পাকিস্তানি নৌবাহিনী ১১ ভারতীয় নাগরিককে উদ্ধার করে। নিজ দেশের মাটিতে অবতরণ করেই বুধবার উদ্ধার হওয়া ওই ভারতীয়রা পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান। এর আগে, ইয়েমেনের আল-হোদেইদাহ থেকে তিন পাকিস্তানিকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। আল-হোদেইদাহ থেকে উদ্ধার করে তাদের জিবুতিতে পৌঁছে দেওয়া হয়, আর সেখান থেকেই নিজ দেশের মাটিতে নিরাপদে ফেরে ওই তিন পাকিস্তানি। চিরবৈরি দেশের নাগরিকদের উদ্ধারে দুদেশের মধ্যকার এই হৃদ্যতাই নতুন মোড় নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এই দ্বিপক্ষীয় স্বতঃস্ফূর্ত উদ্ধার অভিযানের ঘটনা ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কে উষ্ণতা ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল বাসিত সংবাদ মাধ্যমকে বলেন, উভয় পক্ষে...
মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক, বিশেষখবর
মালয়েশিয়ার  কুয়ালালামপুরের দক্ষিণে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছে।নিহতদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রয়েছেন। এএফপি’র খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কুয়ালালামপুরের দক্ষিণে সেমেনি শহরের একটি রাবার বাগানে এসে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়।নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব আজলিন আলীয়াস এবং আইনপ্রণেতা ও নাজিবের রাজনৈতিক দল ইউএমএনও’র জ্যেষ্ঠ সদস্য জামালউদ্দীন জারজিস রয়েছেন।জামালউদ্দীন যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন। প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিবৃতিতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ ভারাক্রান্ত।জামালউদ্দীন জারজিস বহু বছর ধরে আমার বন্ধু ছিল এবং এখন আমার সত্যিকার বন্ধু বলে কেউ থাকলো না।’ প্রধানম...
ইরানে হামলার হুমকি ইসরায়েলের

ইরানে হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিশ্বের ছয় বৃহৎ শক্তির সঙ্গে পরমাণু বিষয়ে ইরানের সমঝোতার কঠোর সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে তা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক টেলিফোন সংলাপে এ ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু। নেতানিয়াহু ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করতে মার্কিন সরকারকে পরামর্শ দেন যে চুক্তির ভিত্তিতে তেহরানের ওপর চাপ ক্রমেই বাড়ানো যাবে।চলমান সমঝোতার ভিত্তিতে আগামী জুন মাসে পরমাণু বিষয়ে বিশ্বের ছয় বৃহৎ শক্তির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রবিস্তার রোধের ওপর ঝুঁকি বেড়ে যাবে বলেও সতর্ক করে দেন তিনি।এদিকে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী ইয়ুভাল স্টেইনিৎজ বলেছেন, ইরান পরমাণু অস্ত্রে সজ্জিত হতে পারে এমন হুমকি মোকাবেলার জন্য তেলআবিব সামরিক পদক্ষেপ নেয়াসহ সব পদক্ষেপের পথ খুলে ...
সিরিয়ায় আটজনকে শিরশ্ছেদর ভিডিও প্রকাশ আইএসের

সিরিয়ায় আটজনকে শিরশ্ছেদর ভিডিও প্রকাশ আইএসের

আন্তর্জাতিক, স্লাইড
সিরিয়ায় আট ব্যক্তিকে শিরশ্ছেদর নতুন একটি ভিডিও প্রকাশ করেছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, সিরিয়ার কেন্দ্রস্থল হামায় আইএস যোদ্ধারা শিয়া মুসলিম ওই ব্যক্তিদের শিরশ্ছেদ করছে। খবর ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্ট ও ডেইলি মেইলের।গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, আইএসের প্রকাশিত ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভিডিওটির সত্যতা রয়েছে। গত বছর ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখলে নেয়ার পর থেকে আইএস যোদ্ধারা অনেক মানুষের শিরশ্ছেদ এবং পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে। এ মাসের শুরুতে তিন ইরাকি কুর্দি পেশমারগা যোদ্ধার শিরশ্ছেদর ভিডিও প্রকাশ করে আইএস। আইএসের প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, একটি ফাঁকা মাঠের মধ্যে কয়েকজন ব্যক্তিকে কমলা রঙের কাপড় পরিয়ে চোখ কালো কাপড় দিয়ে এবং হ...
সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের হামলা, নিহত ১০

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসীদের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক, বিশেষখবর
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সুইজারল্যান্ডে সোমালিয়ান রাষ্ট্রদূত ইউসুফ বারিবারিও রয়েছেন।আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায়, মক্কা আল-মুকারামা হোটেলে শুক্রবার প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে বন্দুক হামলায় চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশ পাল্টা হামলা চালালে ওই সন্ত্রাসীদের মধ্যে ৬ জন মারা যান।মিশনের এক মুখপাত্র আরও জানায়, আল-শাবাব যোদ্ধারা একটি কার গাড়ি থেকে নেমে এবং পরে এটি বিস্ফোরণ ঘটায়। সশস্ত্র যোদ্ধারা পরে হোটেলের ভেতর ঢুকে গুলিবর্ষণ শুরু করে। যোদ্ধারা বেশকিছু লোককে অবরুদ্ধ করে ফেলে। আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। এর আগে, ২০১৩ সালে সশস্ত্র এই গোষ্ঠী ওই হোটেলেই আক্রমণ চালিয়েছিল।৯ জন হামলাকারী এ হামলা চালিয়েছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা মেজর ইসমাইল ওলো বার্তা সংস্...
বিমানটি ধ্বংস করতে চেয়েছিলেন কো-পাইলট

বিমানটি ধ্বংস করতে চেয়েছিলেন কো-পাইলট

আন্তর্জাতিক, বিশেষখবর
ফ্রান্সের আল্পসে মঙ্গলবার বিধ্বস্ত হওয়া জার্মান বিমানের কো-পাইলটই বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন। ফরাসি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ফ্রান্সে মার্সাইয়ে শহরের কৌঁসুলি বিরিস হোবা বিমানটির ‘ব্ল্যাকবক্স’ ভয়েস রেকর্ডারের তথ্য তুলে ধরে বলেন, কো-পাইলট ককপিটে ছিলেন একা।বিমানের ককপিট থেকে পাইলট বেরিয়ে যাওয়ার পর কো-পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমান নিচের দিকে নামাতে থাকেন। তিনি পাইলটকে ভেতরেও ঢুকতে দেননি। পাইলটকে বাইরে রেখে কো-পাইলট একটি সুইচ টিপে বিমানের পতন ঘটান।টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওই কৌঁসুলি। তিনি বলেন, পাইলট ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ককপিটে তখন ছিল পিনপতন নিস্তব্ধতা। ২৮ বছর বয়সী কো-পাইলট আন্দ্রিয়াজ লুবিজ বিমান ধ্বংস হওয়ার আগ পর্যন্ত জীবিত ছিলেন। সাংবাদিকদের কৌঁসুলি হোবা বলেন, ‘আমরা পাইলটকে বিমানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কো-পাইলটকে অনুরোধ জানাতে শুনেছি।আ...
জার্মান বিমান ধ্বংসে কো পাইলটকে সন্দেহ!

জার্মান বিমান ধ্বংসে কো পাইলটকে সন্দেহ!

আন্তর্জাতিক
  ফ্রান্সের আল্পসে গত মঙ্গলবার বিধ্বস্ত হওয়া  জার্মান বিমানের কো-পাইলটই বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন। এমন ধারণাই করা হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা।বিমানটির ‘ব্ল্যাকবক্স’ ভয়েস রেকর্ডারের তথ্য তুলে ধরে এক কৌঁসুলি বলেন, কো-পাইলট ককপিটে ছিলেন একা। বিমানের ককপিট থেকে পাইলট বেরিয়ে যাওয়ার পর কো পাইলট ইচ্ছাকৃতভাবেই বিমান নিচের দিকে নামাতে থাকেন। পাইলট পুনরায় ফিরে আসার সময় ককপিটের দরজায় বেশ কয়েকবার জোরে আঘাত করলেও তিনি ঢুকতে পেরেছিলেন কি না তা জানা যায়নি। বিমানটির ব্ল্যাকবক্স থেকে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য উদ্ধার করা গেলেও বিধ্বস্ত হওয়ার কারণ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সের সন্ধানে এখনো তৎপরতা চালানো হচ্ছে।...
১৫০ আরোহী নিয়ে ফ্রান্সে বিমান বিধ্বস্ত

১৫০ আরোহী নিয়ে ফ্রান্সে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আল্পস পবর্তমালার ফ্রান্সের দক্ষিণাংশে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ১৭৪ আসনের বিমানটিতে ১৪৪ যাত্রী ও ছয় ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে জানান ফরাসি বিমান কর্মকর্তারা। আরোহীদের মধ্যে জার্মানির যাত্রীই বেশি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি, এপি ও ইনডিপেনডেন্টের।  ফরাসি বিমান কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস এ৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটের দিকে ফরাসি শহর ডিনয়ো-ল্য-বানের কাছে বিমানটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। এর কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়। এরপর উত্তরের নিস শহর থেকে ১০০ কিলোমিটার দূরে বারসেলোয়েনেট শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দুর্ঘটনাটি ঘটেছে আল্পস পর্বতের একটি দুর্গম স্থানে। উদ্ধার অভিযান শুরুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃ...