Friday, October 23Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তোলায় অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বারাক ওবামার সময়কালে নিয়োগ করা হয়েছিল। অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন সেটিকে বলবৎ না করতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের আদেশ দিয়েছিলেন মিস ইয়েটস। সেজন্য তাকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাটর্নি জেনারেল তার দপ্তরের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। এর আগে এক চিঠিতে মিস ইয়েটস বলেছিলেন, অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আদেশ জারি করেছিলেন সেটি আইন সংগত হয়নি বলেই তার মনে হয়। তিনি বলেছিলেন, ‘আমি যতক্ষণ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি, ততক্ষণ পর্যন্ত জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পক...

মোদির গোলাপি পাগড়ি নিয়ে গুঞ্জন

আন্তর্জাতিক, স্লাইড
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরা পাগড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। প্রায় হাঁটু-ছোঁয়া গোলাপি রঙের রাজস্থানী পাগড়ি নিয়ে তর্ক আর থামছে না। কেউ কেউ বলছেন, গোলাপি রঙটি পাগড়িতে একেবারেই বেমানান। কেউ বলছেন, প্রজাতন্ত্র দিবসে মোদি গেরুয়া পরলেই পারতেন। আবার মোদিকে সমর্থন দিয়ে অনেকে বলছেন, রাজস্থানের উৎসবে গোলাপি রঙের পোশাকই ছেলেদের আভিজাত্যের প্রতীক। দীর্ঘদিন ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছেন সমতা পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট জয়া জেটলি। তিনিও বলছেন, রাজস্থানের সনাতন উৎসবে পুরুষদের গোলাপি পাগড়ি পরাটা উঁচু দরের ফ্যাশনের প্রতীক। বিশেষ করে মোদী যেটা পরেছেন সেই ওল্ড রোজ গোলাপিতে হালকা রুপালি ছোঁয়া। সেটা একেবারেই উচ্চকিত নয়। বরঞ্চ খুবই নম্র আবেদনে পূর্ণ, যা ওই অনুষ্ঠানের সঙ্গে মানানসই। একমত ডিজাইনার রাহুল মিশ্র, সুনীত বর্মা আর রিতু বেরি-ও। গোলাপি রঙ যে মোদীর বেশ ...
ঝড়ে ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক টানেল ট্রি  আন্তর্জাতিক

ঝড়ে ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক টানেল ট্রি আন্তর্জাতিক

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হাজার বছরেরও বেশি সময় ধরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল গাছটি। নাম পাইওনিয়ার কেবিন ট্রি । এটি একটি সিকোইয়া গোত্রের গাছ। আঠারো শতকের শেষ দিকে সুবিশাল এই প্রাচীন গাছটির গুঁড়িতে সুড়ঙ্গ কেটে গাড়ি চলাচলের পথ করা হয়। এ জন্য এটি টানেলট্রি নামেও পরিচিত। তবে কালের সাক্ষী এই গাছ এখন আর নেই। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে ভেঙে পড়েছে ঐতিহাসিক গাছটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাভেরাস কাউন্টির কালাভেরাস বিগ ট্রিসস্টেট পার্কে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাগাছটি গত সপ্তাহান্তে ভেঙে পড়েছে বলে পার্ক কর্মকর্তারা জানান।আঠারো শতকের আশির দশকে সিকোইয়া গাছটির গুঁড়িতে সুড়ঙ্গ কেটে বিশাল এক ফোকর তৈরি করা হয়। কালাভেরাস বিগ ট্রিস অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজেও মাটিতে পড়াগাছটির ছবি প্রকাশিত হয়েছে।গাছের সুড়ঙ্গপথটি ২ দশমিক ৪ কিলোমিটার লম্বা। যুক্তরাষ্ট্রের বন বিভাগ বলছে,...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
দুর্নীতির অভিযোগে ছয় সপ্তাহ ধরে বিক্ষোভের পর দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। গতকাল ২৩৪-৫৬ ভোটে অভিশংসন অনুমোদন পেয়েছে। এর অর্থ হলো পার্কের দল সায়েনুরু পার্টির এমপিরাও তার বিপক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্তের পর পার্কের ক্ষমতা আপাতত প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে ১৮০ দিনের মধে?্য অনুমোদন দেবে দেশটির নয় সদসে?্যর সাংবিধানিক আদালত। ব্যক্তিগত লাভের জন্য পুরনো এক বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে গত ছয় সপ্তাহ ধরে পার্ক বিরোধী বিক্ষোভ চলছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায়। জনমত জরিপে পার্কের জনপ্রিয়তা নেমে এসেছিল মাত্র চার শতাংশে। দুর্নীতির অভিযোগের তদন্তের ...
২০-৩০ লাখ অভিবাসীকে তাড়াবেন ট্রাম্প

২০-৩০ লাখ অভিবাসীকে তাড়াবেন ট্রাম্প

আন্তর্জাতিক, স্লাইড
নির্বাচনে জয়ী হওয়ার পর বিক্ষোভের মধ্যেও অবৈধ অভিবাসীদের বিষয়ে আগের অবস্থানেই রয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের। অভিবাসীদের নিয়ে বিতর্কিত নানা বক্তব্য দিয়ে সমালোচনার মধ্যেও গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান এই প্রার্থী। তার জয়ের পর যুক্তরাষ্ট্রের নানা শহরে সহিংস বিক্ষোভ চলছে, যার মধ্যে অভিবাসীসহ অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও রয়েছে। এর মধ্যেই সিবিএস টিভিকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে তা প্রচারের কথা থাকলেও এর চুম্বক অংশ ওয়েবসাইটে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমটি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা যা কর...
২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান নিখোঁজ

২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান নিখোঁজ

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক :২৯ আরোহী নিয়ে নিখোঁজ রয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় চেন্নাইয়ের তাম্বারাম থেকে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এএন-৩২ বিমানটির আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি মূলত বিমান বাহিনীর সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় এর সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পরপর বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড বিমানটির খোঁজে অভিযান চালাচ্ছে। বিমানটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে কি না তল্লাশি চালাতে নৌবাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।   ভারতীয় বিমান বাহিনীতে এএন-৩২ মডেলের শতাধিক বিমান রয়েছে। ১৯৯৯ সালে এই গোত্রেরই একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। ২১ জনকে নিয়ে আকাশে উড়েছিল সেই বিমানটি। দিল্লি বিমানবন্দরে ...
ঘুরে আসুন রাবির প্যারিস রোড

ঘুরে আসুন রাবির প্যারিস রোড

আন্তর্জাতিক
নগরীর স্বাভাবিক জীবনের ফাঁকে এক চিলতে প্রশান্তির জন্য ঘুরাঘুরির প্রয়োজন? ঘুরার জন্য প্রকৃতির মাঝে যেতে চান? কেননা প্রকৃতি আমাদের বিনম্র হতে শিক্ষা দেয় । কাজের ফাঁকে নগরীর বাইরে চলে আসুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতির এক নিবিড় মেলাবন্ধন। অপরূপ সৌন্দর্যের এ লীলাভূমিতে ঘুরে আসুন সৌন্দর্যের প্রতিমা প্যারিস রোড। নির্মল বাতাস। পিচঢালা পরিষ্কার রাস্তা। সুবিশাল গগনশিরীষ গাছ  রাস্তার দুই ধারে। সড়কের দুই ধারে বেড়ে উঠা গাছগুলো যেন একে অপরকে আলিঙ্গন করতে মরিয়া। গাছগুলোকে রৌদ্রস্নান করাতে সূর্যমামার কত প্রচেষ্টা। সূর্যের আলো কখনো গাছের পাতার ফাঁক দিয়ে রাস্তায় নেমে আসছে, কখনো বা পাতায় আটকে যাচ্ছে। এমনই আলো-ছায়ার খেলায় সৌন্দর্যের প্রতিমা হয়ে জেগে আছে একটি রাস্তা। বলছিলাম সৌন্দর্যমণ্ডিত প্যারিস রোডের কথা। বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশের সময়ই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌ...
ঢাকায় এসেছিলেন চে গুয়েভারা

ঢাকায় এসেছিলেন চে গুয়েভারা

আন্তর্জাতিক, জাতীয়, প্রথম পাতা, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: ১৯৫৯ সালে চে গুয়েভারা পূর্ব পাকিস্তানে এক গোপন সফরে এসেছিলেন। গোপন এ সফরে তিনি আদমজী পাটকলের ৩ নম্বর মিলের শ্রমিক-নেতাকর্মীদের সঙ্গে আধা ঘণ্টার এক অনির্ধারিত বৈঠকে মিলিত হয়েছিলেন। ১৯৫৯ সালে কিউবার সামরিক একনায়ক বাতিস্তাকে সশস্ত্র লড়াইয়ে উত্খাতের মাধ্যমে কিউবা বিপ্লব সংঘটিত হয় অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে। আর তার সঙ্গী ছিলেন তখন আর্জেন্টিনার তরুণ ডাক্তার চে গুয়েভারা। বিপ্লব সম্পন্ন হওয়ার পর ফিদেল চে’কে বানদুং প্যাক্টে অন্তর্ভুক্ত দেশগুলোয় সফরে পাঠান। এ উদ্দেশ্যে ১৯৫৯ সালের ১২ জুন দীর্ঘ বিদেশ সফরে চে হাভানা ছাড়েন। সফরের অংশ হিসেবে জুনের শেষদিন চে ভারতে পৌঁছান। আসেন কলকাতায়ও। ভারত সফর শেষে চে গোপনে বাংলাদেশ (তত্কালীন পূর্ব পাকিস্তান) ঘুরে যান। চে’র বিভিন্ন জীবনীকারদের গ্রন্থ, বিদেশী সাংবাদিকদের অনুসরণ করে চে’র বাংলাদেশ সফর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর সূ...