মানুষ ভিনগ্রহবাসীর বংশধর!
সাধারণ মানুষের কাছে নাসা একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। কিছুটা বুঝদার মানুষের কাছে প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর একটি বর্ধিত অংশ ছাড়া ভিন্ন কিছু নয়। এই দুটি ভাবনাই যে একেবারেই অমূলক তা নয়। শুরু থেকেই নাসা মার্কিন সেনাবাহিনীর হয়ে কাজ করছে। বিগত ষাটের দশকে পৃথিবীব্যাপী ভিনগ্রহবাসীদের নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানের মানুষ ভিণগ্রহবাসীদের উপস্থিতি নিয়ে আলোচনা করলেও তৎকালীন সময়ে নাসা সম্পূর্ণ অস্বীকার করেছিল সেই দাবি। কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে শেষমেষ নাসাকে স্বীকার করতেই হলো যে, ভিনগ্রহবাসী বলে সত্যিই কিছু আছে এবং পৃথিবীর মানুষদের সঙ্গে তাদের সাক্ষাত হয়েছিল।
সম্প্রতি নাসার প্রধান বিজ্ঞানী এলন স্টোফান তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি বিশ্বাস করি আগামী এক দশকের মধ্যেই আমরা পৃথিবীর বাইরেও যে প্রাণের অস্তিত্ব আছে যার শক্তিশালী প্রমাণ পেয়ে যাবো। আমার মনে হয় আ...





