Tuesday, July 28Welcome khabarica24 Online

২০-৩০ লাখ অভিবাসীকে তাড়াবেন ট্রাম্প

নির্বাচনে জয়ী হওয়ার পর বিক্ষোভের মধ্যেও অবৈধ অভিবাসীদের বিষয়ে আগের অবস্থানেই রয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

অভিবাসীদের নিয়ে বিতর্কিত নানা বক্তব্য দিয়ে সমালোচনার মধ্যেও গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান এই প্রার্থী। তার জয়ের পর যুক্তরাষ্ট্রের নানা শহরে সহিংস বিক্ষোভ চলছে, যার মধ্যে অভিবাসীসহ অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও রয়েছে। এর মধ্যেই সিবিএস টিভিকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে তা প্রচারের কথা থাকলেও এর চুম্বক অংশ ওয়েবসাইটে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমটি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা যা করতে যাচ্ছি তা হলঅপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে, অপরাধী চক্রের সদস্য, মাদক ব্যবসায়ীএ ধরনের প্রচুর লোক রয়েছে, সম্ভবত দুই মিলিয়নএমনকি এটা তিন মিলিয়নও হতে পারে, তাদের বের করব। আমরা তাদের দেশ থেকে বের করছি বা জেলে ঢুকাচ্ছি। তারা অবৈধভাবে এখানে আছে।’ সীমান্ত সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, একবার এটা করা গেলে ইমিগ্রেশন ব্যুরো ও কাস্টমস এনফোর্সমেন্ট দেশে থেকে বাকি অবৈধ অভিবাসীদের সম্পর্কে ধারণা পাবে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার যে কথা তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন, তা বাচ্চবায়নেরও ঘোষণা দেন ট্রাম্প।

ভোটের প্রচারে মুসলিমদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধের কথা বলে সমালোচনার মুখে পড়ার পর তা থেকে সরে এখন ট্রাম্প বলছেন, যেসব দেশ থেকে সন্ত্রাসী আসছে, সেখান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করবেন তিনি।

সাক্ষাৎকারে নির্বাচনে জয়ে সোশ্যাল মিডিয়ার ভূমিকার কথা বলেছেন ট্রাম্প। তবে ক্ষমতাগ্রহণের পর থেকে টুইটার ও ফেইসবুক ব্যবহারে সংযত হওয়ার কথা বলছেন তিনি। ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমে ‘নেতিবাচক খবর’ প্রচারের মধ্যে সোশ্যাল মিডিয়া তাকে ঘুরে দাঁড়ানোর একটি পথ তৈরি দেয়.