Friday, October 23Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

সুইচ অন করলেই উড়বে গাড়ি

সুইচ অন করলেই উড়বে গাড়ি

আন্তর্জাতিক, বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়া ভিত্তিক একটি কোম্পানি উড়ন্ত কারের নকশা প্রকাশ করেছে। বৃহস্পতিবার নকশা প্রকাশ করে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২০ সালের মধ্যে উড়ন্ত কারটি প্রস্তুত করা হবে। এর আনুমানিক মূল্য হবে প্রায় ১ মিলিয়ন ডলারের বেশি।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, উড়ন্ত কারটি দেখতে অনেকটা সাধারণ কারের মতোই হবে। টপ মার্কুইজ মোনাকোর সঙ্গে এর অনেকটাই মিল থাকবে। রাস্তায় কারের মতো করে চালানোর সুবিধার পাশাপাশি সুইচ অন করার মাত্র তিন মিনিটের মধ্যে এটি উড়তে পারবে। কোম্পানিটি বেশ কয়েকটি উড়ন্ত যানবাহন তৈরি করছে। যেগুলোর মূল্য ১.২ মিলিয়ন থেকে ১.৫ মিলিয়ন ইউরো। উড়ন্ত এই কারের উড্ডয়নের জন্য বিমানবন্দর কিংবা সরকার অনুমোদিত এলাকার প্রয়োজন হবে। সেক্ষেত্রে চালককে পাইলট হওয়ার পাশাপাশি লাইসেন্সধারী হতে হবে বলে জানিয়েছেন এরোমোবিলের চীফ কমিউনিকেশন্সের কর্মকর্তা স্টিফেন ভাদোকস। এরোমোবিলের ...
ফ্রান্সে ভোটের প্রস্তুতি

ফ্রান্সে ভোটের প্রস্তুতি

আন্তর্জাতিক, স্লাইড
  আন্তর্জাতিক ডেস্ক : উচ্চ নিরাপত্তা বেষ্টনির মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে। মাত্র তিনদিন আগেই রাজধানী প্যারিসের চ্যাম্প এলিসিতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্যের মৃত্যুর পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই হামলার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর বিবিসির। বৃহস্পতিবার বন্দুকধারীর হামলার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫০ হাজার পুলিশ এবং ৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। ফ্রান্সের এই তাৎপর্যপূর্ণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ১১ জন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য এই ১১ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে অধিকাংশ প্রার্থীই অভিযোগ করেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই সাম্প্...
মেক্সিকোর গণকবর থেকে আড়াইশ মাথার খুলি উদ্ধার

মেক্সিকোর গণকবর থেকে আড়াইশ মাথার খুলি উদ্ধার

আন্তর্জাতিক, স্লাইড
  আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের একটি গণকবরে আড়াইশর বেশি মাথার খুলি পাওয়া গেছে। দেশটির স্থানীয় প্রসিকিউটর জর্জ উইংকলার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।স্থানীয় টেলিভিসা টেলিভিশনকে উইংকলার বলেন, মাদক পাচারকারীরা ভেরাক্রুজ রাজ্যকে বহু বছর ধরেই মৃতদেহ ফেলার নিরাপদ ভাগাড় হিসেবে ব্যবহার করছে। গণকবরের একটি অংশ থেকে ওই মাথার খুলিগুলো পাওয়া গেছে। সেখানে আরো বহু মৃতদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেশ কিছু মরদেহ বহু বছরের পুরনো হতে পারে। উইংকলারের মতে, ভেরাক্রুজে বেশ কিছু গণকবর রয়েছে। মাদক ব্যবসা ও চোরাচালানের জের ধরেই এই গণকবরগুলো গড়ে উঠেছে বলে মনে করেন তিনি। ভেরাক্রুজ রাজ্যে গণ কবরের সন্ধানের পর এ সংক্রান্ত বেশ কিছু লোমহর্ষক তথ্যও সামনে এসেছে। তবে গণকবরটির সন্ধান ঠিক কখন পাওয়া গেছে তা এখনো জানানো হয়নি। উইংকলার জানিয়েছেন, ভে...
অক্সফোর্ডে পড়তে চান মালালা

অক্সফোর্ডে পড়তে চান মালালা

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করেছেন। অক্সফোর্ডে পড়তে তাকে একটি শর্ত পূরণ করতে হবে, আর তা হলো এ-লেভেলে তাকে ‘ট্রিপল এ’ গ্রেড পেতে হবে। এ শর্ত পূরণের জন্য পড়াশোনা করছেন মালালা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে দর্শন, রাজনীতি ও অর্থনীতি (পিপিই) নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে চান মালালা। এই বিষয়ে এখানে পড়াশোনা করেন ‘ডটার অব ইস্ট’ খ্যাত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো মালালার অনুস্মরণীয় নারী। এর আগে গুঞ্জন ওঠে যুক্তরাজ্য ছাড়তে চান মালালা। তিনি আমেরিকা যেতে চান এবং ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান। স্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে উচ্চতর ডিগ্রি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মালালা। সেই অবস্থান থেকে সরে আসতে পারেন ...
সেলফিতে সৌদি বাদশাহ সালমান

সেলফিতে সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক, স্লাইড
    আন্তর্জাতিক ডেস্ক: একটি রক্ষণশীল মুসলিম দেশের বাদশাহ তিনি। অনেক কাজ থেকেই তাকে বিরত থাকতে হয়। ইসলামে নিষিদ্ধ এমন কোনো কাজ করার কথাতো ভাবতেই পারেন না। বলছিলাম সৌদি আরবের বাদশাহ সাল বিন আবদুল আজিজ আল সৌদের কথা। সম্প্রতি ইন্দোনেশিয়ায় সফর করছেন বাদশাহ সালমান। সেখানে বেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি। ইন্দোনেশিয়ায় সফরের আগেই মালয়েশিয়ায় সফর করেছেন তিনি। সেখানেও ভালো সময় কেটেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বাদশাহ সালমানের একটি সেলফি প্রকাশিত হয়েছে। এই ছবি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সেলফিটি টুইটারে প্রকাশ করেন। বুধবার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাদশাহ সালমানের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী...
বছরে ৭৮ লাখ অকাল মৃত্যু ঠেকাতে ফল ও সবজি

বছরে ৭৮ লাখ অকাল মৃত্যু ঠেকাতে ফল ও সবজি

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : দিনে ১০বার ভাগ করে ফল ও সবজি খেলে প্রতি বছর ৭৮ লাখ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে। লন্ডনের ইমপেরিয়াল কলেজের এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ৮০০ গ্রাম নানা ধরনের ফল ও সবজি খাওয়া হলে দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে এই ফল ও সবজি একবারে না খেয়ে দিনে ১০বার ভাগ করে খেতে হবে। অর্থাৎ প্রতিবার ৮০গ্রাম করে বিভিন্ন ধরনের ফল ও সবজি খেতে হবে। এগুলোর মধ্যে গবেষকরা এমন কিছু ফল ও সবজির কথা বলেছেন যেগুলো খেলে ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করা যায়। ৯৫টি আলাদা গবেষণার তথ্য-উপাত্তকে একত্রিত করে গবেষণা প্রতিবেদনের উপসংহার টানা হয়েছে। এতে সব মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের খ্যাদ্যাভাসের চিত্র তুলে ধরা হয়েছে। গবেষকরা বলেছেন, সবুজ ও হলুদ রঙের শাক-সবজি – বিশেষ করে ক্যাপসিকাম, ফুলকপি ও বাঁধাকপি জাতীয় সবজি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। হৃদরোগ ও ...
সাংসদ নিজাম হাজারীকে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর ফুলেল শুভেচ্ছা

সাংসদ নিজাম হাজারীকে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত রবিবার নিজাম হাজারী আরব আমিরাত পৌছালে তাকে অভ্যর্থনা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা আবুল হাসেম ভূঁইয়া, সভাপতি মাজাহার উল্লাহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খোকন, সহ-সাগঠনিক সম্পাদক মোর্শেদ আজম প্রমুখ।...
আবারও গণমাধ্যমের ওপর ট্রাম্পের আক্রমণ

আবারও গণমাধ্যমের ওপর ট্রাম্পের আক্রমণ

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গণমাধ্যমের দা কুমড়া সম্পর্ক ভালোই হচ্ছে না। সুযোগ পেলেই গণমাধ্যমকে একহাত দেখে নেন ট্রাম্প। যেন গণমাধ্যম তার চির শত্রু। এবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে ‘ক্যাম্পেইন র্যালি ফর আমেরিকা’ নামের একটি সমাবেশে গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। খবর বিবিসির। মেলবোর্নে জনস্রোতের মাঝে গণমাধ্যমকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, গণমাধ্যম কখনো সত্য প্রকাশ করতে চায় না। এক্ষেত্রে তাদের নিজস্ব কিছু বিষয় রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ওপর আক্রমণ চালান ট্রাম্প। এদিকে, গত সপ্তাহে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। রোববার এই পদের জন্য প্রার্থীদের যাচাই-বাছাই এবং তাদের সাক্ষাতকার গ্রহণ করবেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, সাংবাদিকরা দুর্নীতি ব্যবস্থার অংশ। সেসময় ট্রাম্পের সমর্থকরা চিৎকার করে তাকে সমর্থন জ...