Friday, October 23Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

শপথ নিলেন ভারতের নতুন রাষ্ট্রপতি

শপথ নিলেন ভারতের নতুন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক, স্লাইড
খবরিকা ডেক্সঃ ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। পার্লামেন্টের সেন্ট্রাল হলে মঙ্গলবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস কেহর দেশটির চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে রামনাথকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিতার সুমিত্রা মহাজন, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের গভর্নররা, মুখ্যমন্ত্রীরা, রাষ্ট্রদূতরা, অন্যান্য কূটনীতিক, এমপি, সরকারের সিনিয়র কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা। খবর পিটিআই’র। শপথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় রামনাথ কোবিন্দ প্রথমেই তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘যে পদে ড. রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লি রাধাকৃষ্ণান এবং প্রণব মুর্খার্জি কাজ করেছেন সেই একই পদে কাজ করার সুযোগ পেয়ে আমি অন্তত গর্বিত।’ দেশের সংহতি রক...
বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র-ভারতের মহড়া, উদ্বিগ্ন চীন

বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র-ভারতের মহড়া, উদ্বিগ্ন চীন

আন্তর্জাতিক, স্লাইড
বঙ্গোপসাগরে আগামী সোমবার যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান নৌমহড়া চালাবে। এই মহড়া নিয়ে উদ্বেগ জানিয়ে চীন বলেছে, তারা আশা করছে এই মহড়ার লক্ষ্য ‘তৃতীয় কোনো দেশ’ নয়। ভারতের এনডিটিভির খবরে জানানো হয়, বঙ্গোপসাগরে ১০ দিন ধরে এই নৌমহড়া চলবে। এতে জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের যুদ্ধজাহাজ অংশ নেবে। ভারত দ্রুতগামী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গতকাল শুক্রবার থেকে যুদ্ধজাহাজগুলো আসা শুরু করেছে। চীনা সরকারের মুখপাত্র জানান, আমরা আশা করছি এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে ঘটছে না। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার সহায়ক হবে বলেও তাঁর আশা। ১৯৯২ সালে মালাবার মহড়া শুরু হয়। ভারত ও যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়। ২০১৪ সালের পর থেকে জাপান এই মহড়ায় যুক্ত হয়। এ বছর চীনের বিরোধিতার আশঙ্কায় অস্ট্রেলিয়াকে মহড়ায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। মালাবার মহড়া ভারত মহাসাগরে হয়। এটি দক্ষিণ চীন সা...
নিউইয়র্কের হাসপাতালে গুলি চিকিৎসকসহ নিহত ২

নিউইয়র্কের হাসপাতালে গুলি চিকিৎসকসহ নিহত ২

আন্তর্জাতিক, স্লাইড
খবরিকা ডেক্সঃ নিউ ইয়র্কের ব্রোনস্ক হাসপাতালের চাকরিচ্যুত এক ডাক্তার ওই হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। এতে কর্মরত এক ডাক্তার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। পরে হামলাকারী ডাক্তার নিজ বন্দুকের গুলিতে আত্মঘাতী হয়েছে। তবে একে সন্ত্রাসী হামলা বলে মানতে নারাজ নিউ ইয়র্ক পুলিশ। বিবিসির খবরে বলা হয়েছে, ওইদিন স্থানীয় সময় বেলা ৩টার দিকে চিকিৎসকের পোশাক পরিহিত এক ব্যক্তি হঠাৎ করে হাসপাতালের ভেতরে থাকা লোকজনকে গুলি করতে শুরু করে। সে সময় হতাহতের ঘটনা ঘটে। আহত ৬ জনের মধ্যে ৩ জন ডাক্তার। পুলিশ সূত্রে বিবিসি জানিয়েছে, নির্বিচারে গুলি চালানোর এক পর্যায়ে হামলাকারী নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পরে নিউ ইয়র্ক পুলিশ জানায়, হামলাকারী ৩৫ বছর বয়সী ডাক্তার হেনরি বেল্লো। এই হাসপাতালেরই একজন চিকিৎসক ছিলেন তিনি। ২০১৫ সালে নিজের পদে ইস্তফা দিতে বাধ্য হন তি...
রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী দিল কংগ্রেস

রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী দিল কংগ্রেস

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা দিল কংগ্রেস। ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের বিরুদ্ধে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে প্রার্থী করল কংগ্রেসসহ ১৬টি বিরোধী দল। নয়াদিল্লিতে আয়োজিত বৈঠক শেষে বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নিজেই মীরা কুমারের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। পাঁচবারের কংগ্রেস সাংসদ মীরা কুমার ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। তিনিই ভারতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার। ফলে প্রার্থী হিসেবে তিনি গোটা দেশের কাছেই অত্যন্ত পরিচিত মুখ। এর সঙ্গে যোগ হয়েছে তার পিতৃপরিচয়। স্বাধীনতা উত্তর ভারতে সবচেয়ে বড় মাপের দলিত নেতাদের অন্যতম তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের কন্যা মীরা দলিত মুখ হিসেবেও অত্যন্ত উজ্জ্বল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দলিত প্রার্থী রামনাথ কোবিন...
সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক, স্লাইড
খবরিকা ডেক্সঃ  সংবিধান লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওয়াশিংটন ডিসি ও ম্যারিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল। তাদের দাবি, প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরও ট্রাম্প ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ব্যবসায়িক লেনদেন বাবদ বিদেশি অর্থ গ্রহণ করছেন। তবে অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এদিকে, ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ বহাল রেখে রায় দিয়েছেন আপিল আদালত। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রায় ৫ মাস পর সোমবার প্রথম বারের মত পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শ্রম খাতের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করায় ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন দপ্তরের প্রধানরা। মন্ত্রিসভার প্রশংসা কুড়ালেও; অভিবাসী ইস্যুতে আইনি লড়াইয়ে বার বার ব্যর্থ হচ্ছেন মার্কিন প্রেসিড...
মধ্যপ্রাচের অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : ইরান

মধ্যপ্রাচের অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : ইরান

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, মধ্যপ্রাচের চলমান অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। সোমবার রাতে ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার ও প্রধান বিচারপতিসহ পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যের চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ওয়াশিংটনের লড়াইকে  ‘মিথ্যাচার’ বলে দাবি করেছেন খোমেনি। তিনি বলেন, তোমরা (যুক্তরাষ্ট্র) এবং তোমাদের দালালরা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী। কারা ইসলামিক স্টেটকে সৃষ্টি করেছে? আমেরিকা। ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইয়ের যে দাব আমেরিকা করে তা মিথ্যাচার।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের যে অভিযোগ করেছেন তাকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন খোমেনি। তিনি বলেন, আমেরিকা মধ্যযুগীয় ও গোত্রীয় শাসনাধীনে থাকা সৌদিদের পক্ষ নিয়ে...
সৌদি আরবে হামলার হুমকি আইএসের

সৌদি আরবে হামলার হুমকি আইএসের

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :ইরানে হামলার দায় স্বীকার করার পর এবার সৌদি আরবে হামলার হুমকি দিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের ওপর নজরদারিকারী যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা গ্রুপ সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানিয়েছে। ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে বুধবার বন্দুক ও আত্মঘাতী হামলায় ১৭ জন নিহত ও অনেক মানুষ আহত হন। এই দুই হামলার দায় স্বীকার করে আইএস। এ ছাড়া শিয়া অধ্যুষিত ইরানে আরো হামলা ‍চালানোর হুমকি দিয়েছে এই জঙ্গিগোষ্ঠীটি। তেহরান হামলার আগে ধারণ করা আইএসের এক ভিডিও প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইট। এতে মুখোশধারী আইএসের পাঁচ সন্ত্রাসীকে ইরানের শিয়াদের বিরুদ্ধে হুমকি দিতে দেখা যায়। তারা সৌদি আরবকেও হুমকি দেয়- এরপর তোমাদের পালা আসছে। সৌদি সরকারের প্রতি এক বার্তায় এক মুখোশধারী বলেন, ‘জেনে রাখো, ইরানের পর তোমাদের পালা আসছে। আল...
তুরস্কে ভিন্নমতের ১ হাজার লোক গ্রেপ্তার

তুরস্কে ভিন্নমতের ১ হাজার লোক গ্রেপ্তার

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারী ১ হাজার লোককে গ্রেপ্তার করেছে তুর্কি সরকার। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট এরদোয়ানকে উৎখাতের যে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা হয়েছিল, সেই ধারার সঙ্গে যুক্ত ছিলেন এসব লোক। ১ হাজার জনকে গ্রেপ্তার করার পরও আরো ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তারের তালিকায় রেখেছে দেশটির সরকার। কর্তৃপক্ষের দাবি, তালিকায় থাকা এসব লোক তুরস্কের পুলিশ বাহিনীর মধ্যে গোপনে সরকারের বিরুদ্ধে কাজ করছে। তুর্কি সরকার বারবার দাবি করছে, ২০১৬ সালের জুলাই মাসে এরদোয়ানকে উৎখাতে জড়িত ছিল যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীরা। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন তিনি। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর পক্ষে রায় দিয়েছেন দেশটির জনগণ। এর ফলে আগামী ২০২৯ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার পথ প্রশস্...