Friday, October 23Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ কোটি ৬০ লাখ টাকা দিবে ডেনমার্ক

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ কোটি ৬০ লাখ টাকা দিবে ডেনমার্ক

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক- রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা কার্যক্রমে ২৫ কোটি ৬০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার। মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এই ত্রাণ সহায়তা দেওয়া হবে। ত্রাণ সহায়তা ঘোষণার পাশাপাশি ডেনমার্কের ডেভেলপমেন্ট কোঅপারেশন মন্ত্রী উল্লা টোর্নাইস রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিয়ে তার গভীর উদ্বেগ ও রোহিঙ্গা নিধন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা ও অন্যান্য বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান ডেনিশ মন্ত্রী। রাখাইন রাজ্যের হাজারো মানুষের জরুরি মানবিক সহায়তার দ্বার খুলে দিতেও তিনি বলেছেন। বাংলাদেশে আসা উদ্বাস্তুদের জন্য ত্রাণ কার্যক্রমে সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়ে ডেনমার্কের মন্ত্রী বলেন, রাখাইনের ...
বৈধ কাগজ ছাড়া রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে না : মিয়ানমার

বৈধ কাগজ ছাড়া রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে না : মিয়ানমার

আন্তর্জাতিক
  আন্তর্জাতিক ডেস্ক :রাখাইনের সহিংসতায় পালিয়ে আসা লোকজনকে নাগরিকত্বের প্রমাণ ছাড়া বাংলাদেশ থেকে ফেরত নেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে মিয়ানমার। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ইউ থং তুন এ মন্তব্য করেন। বুধবার রাখাইন ইস্যুতে স্টেট কাউন্সেলর অং সান সু চির অফিসে এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের এই রাষ্ট্রীয় উপদেষ্টা বলেন, ‘নাগরিকরা কত দিন ধরে মিয়ানমারে বসবাস করেছে; সে বিষয়ে অবশ্যই প্রমাণ থাকতে হবে। যদি সঠিক প্রমাণ পাওয়া যায়, তাহলে তারা ফেরত আসতে পারবেন। দেশটির জাতীয় এ নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাষ্ট্র, জনগণের সুরক্ষা ও রাখাইন রাজ্যে পুলিশের শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাখাইন ইস্যুতে কফি আনান অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়ন করছে সরকার। রাখাইন সঙ্কটে জাতিসংঘের সাবেক এই মহাসচিব গত ২৪ আগস্ট একটি প্রতিবেদন উপস্থাপন করেন। কফি আ...
রোহিঙ্গাদের বাঁচাতে এশিয়া যাচ্ছে ‘মোয়াস’

রোহিঙ্গাদের বাঁচাতে এশিয়া যাচ্ছে ‘মোয়াস’

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :  রোহিঙ্গাদের বাঁচাতে এশিয়া যাচ্ছে দ্য মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন (মোয়াস)। ভূমধ্যসাগরীয় উদ্ধারকর্মী জাহাজ মিয়ানমারের দিকে যাচ্ছে। ২০১৪ থেকে ভূমধ্যসাগর অঞ্চলে অভিবাসীদের উদ্ধারে কাজ করা এই সংস্থাটি মাল্টা থেকে তাদের উদ্ধারকারী জাহাজকে বঙ্গোপসাগরে পাঠাচ্ছে। খবর বিবিসির। সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত তারা ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিমকে উদ্ধার করেছে। এতদিন এই সংস্থাটি মূলত লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসীদের বাঁচাতে কাজ করে আসছে। এখন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদ্ধারে এগিয়ে আসছে তারা।  জাতিসংঘের হিসাব অনুযায়ী, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা মুসলিম। বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে আসার ঘটনার পরই সংস্থাটি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উদ্ধা...
ইন্দোনেশিয়ায় মিয়ানমার দূতাবাসে ককটেল হামলা, বিস্ফোরণে অগ্নিকাণ্ড

ইন্দোনেশিয়ায় মিয়ানমার দূতাবাসে ককটেল হামলা, বিস্ফোরণে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক, স্লাইড
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমারের দূতাবাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রবিবার (০৩ সেপ্টেম্বর) গভীর রাতে মিয়ানমার দূতাবাস ভবনের দ্বিতীয় তলায় ককটেল নিক্ষেপ করা হয়। এসময় ককটেলের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিয়ানমারে সম্প্রতি রোহিঙ্গা নির্যাতনকে ঘিরে ব্যাপক উত্তেজনার মাঝে ইন্দোনেশিয়ায় দেশটির দূতাবাসে ককটেল হামলার এ ঘটনা ঘটেছে। জাকার্তা পুলিশের বিবৃতিতে বলছে, দূতাবাসের পেছনের একটি সড়কে পুলিশের এক কর্মকর্তা টহল দেয়ার সময় মিয়ানমার দূতাবাস ভবনের দ্বিতীয় তলায় আগুন দেখতে পান। স্থানীয় সময় রাত দুইটা ৩৫ মিনিটের দিকে আগুন দেখতে পেয়ে তিনি দূতাবাসের সামনের ফটকে থাকা পুলিশ কর্মকর্তাদেরকে সতর্ক করে দেন। বিবৃতিতে ইন্দোনেশিয়া পুলিশ বলছে, আগুন নিভিয়ে ফেলার পর পুলিশ ওই স্থানে বিয়ারের ভাঙা বোতল পায়; এর মাথায় পলতা বাঁধা ছিল। এসময় ঘটনাস্থল থেকে এমপিভি গাড়িতে করে সন্দেহভাজন অজ্ঞাত হামলাকারী পালিয়...
আবারো উত্তপ্ত কাশ্মির : গুলিতে বিক্ষোভকারী নিহত

আবারো উত্তপ্ত কাশ্মির : গুলিতে বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক, স্লাইড
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর ই তাইয়্যেবার শীর্ষ কমান্ডার আবু দুজানা। জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তাইয়্যেবার শীর্ষ কমান্ডার আবু দুজানা ও অন্য এক গেরিলা নিহত হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সেখানকার প্রতিবাদী জনতা ব্যাপক প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারিসহ স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর ও বানিহালের মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। সকালে জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় হাকরিপোরা গ্রামে আবু দুজানার সঙ্গে আরিফ লিলহারি নামে অন্য এক লস্কর সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী পুলওয়ামার কাকাপোরায় আবু দুজানাসহ ২/৩ গেরিলা একটি বাড়িতে লুকিয়ে থাকার খবর পেয়ে আজ সেখানে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সময় আব...
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নাম চূড়ান্ত

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নাম চূড়ান্ত

আন্তর্জাতিক, স্লাইড
  নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন-নওয়াজ) পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে বেছে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে কিছু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সেই সময়ের জন্য একজন অন্তবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেবে নওয়াজের দল। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, এক অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আরো বলা হয়েছে, দলীয় নেতাকর্মীতের সঙ্গে ৪ ঘণ্টার এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ। বিকেল ৪টায় সংসদীয় দলের বৈঠক শেষে শাহবাজের চূড়ান্ত মনোনয়নের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এরআগে এঙ্প্রেস ট্রিবিউন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করে এই সম্ভাব্য সিদ্ধান্তের কথা জানিয়েছিল। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন-এর অনলাইন সংস্করণের আগের এক প্রতিবেদনে বলা হয়, অযোগ্য ঘোষণার প...
চীন-ভারত উত্তেজনার শেষ কোথায়

চীন-ভারত উত্তেজনার শেষ কোথায়

আন্তর্জাতিক, স্লাইড
সিকিম সীমান্তে চীনের রাস্তা তৈরি নিয়ে প্রায় দুই মাস ধরে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। এমন প্রেক্ষাপটে গতকাল শুক্রবার বেইজিং গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সফরের মূল উদ্দেশ্য ব্রিকস জোটের বৈঠক। তবে বিশ্লেষকেরা বলছেন, এই সফরের সুযোগে দিলি্ল ও বেইজিং সীমান্তে বিপজ্জনক অচলাবস্থা নিরসনের চেষ্টা করবে। সীমান্তের বিতর্কিত একটি অংশ নিয়ে দুই দেশের কয়েক হাজার সেনা এখন আছে মুখোমুখি অবস্থানে। কিন্তু দোভালের বেইজিং সফরে কি সেই অচলাবস্থা দুর হবে। সিকিম থেকে সাংবাদিক ও বিশ্লেষক সুবীর ভৌমিক বলছেন, অজিত দোভালের সফরে এই সংকটের এখনি কোন সুরাহা হবে বলে তিনি মনে করেন না। ভারত-চীন সীমান্ত বিষয়ক কমিটিতে ভারতের প্রতিনিধিত্ব করেন অজিত দোভাল আর চীনের তরফ থেকে প্রতিনিধিত্ব করেন স্টেট কাউন্সিলর ইয়েঙ জিয়েচি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছিল, আলাদা করে ইয়াঙ জিয়েচির সঙ্গে একটি আলোচনা...
ওবামা কেয়ার : মার্কিন সিনেটের নাটকীয় সিদ্ধান্ত

ওবামা কেয়ার : মার্কিন সিনেটের নাটকীয় সিদ্ধান্ত

আন্তর্জাতিক, স্লাইড
খবরিকা ডেক্সঃ ওবামা কেয়ার বাতিলের পক্ষে সিনেটের এই রায়ের কারণে এখন বিলটি বাতিল করতে সিনেটে বিতর্কের সুযোগ সৃষ্টি হলো। ওবামা কেয়ারের পক্ষে অবস্থান নেওয়া সিনেট কয়েক মুহূর্তের ব্যবধানে সিদ্ধান্ত বদল করে বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে 'সহসাই বাতিল হচ্ছে না ওবামা কেয়ার' জাতীয় শিরোনামে প্রকাশিত খবর বদলে গেছে খুব অল্প সময়ের মধ্যে। নতুন খবরে জানানো হয়েছে, শেষ পর্যন্ত ওবামা কেয়ার বাতিলের পক্ষেই সিনেট রায় দিয়েছে। একে নাটকীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ১০০ জনের মার্কিন সিনেটে রিপাবলিকান সদস্যের সংখ্যা ৫২ জন। এতে ৪৬ জন ডেমাক্র্যাট রয়েছেন। সিনেটের অন্য দুই সদস্য স্বতন্ত্র সাংসদ। গত মঙ্গলবার এই নীতি পরিবর্তনের পক্ষে সায় দেন ৪৩ জন। আর বিরোধিতার করেন ৫৭ জন। প্রাথমিকভাবে সুসান কলিনস ও কেনটাকির র‌্যান্ড পলসহ নয়জন রিপাবলিকান এই ওবামা কেয়ার বাতিলের বিপ...