রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢাকায় আসতে সম্মত মিয়ানমার
ডেস্ক-
মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনযজ্ঞের শিকার হয়ে গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা। পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করতে ঢাকা আসতে সম্মত হয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিয়ন মিনিস্টার (পররাষ্ট্রমন্ত্রী) এইচ ই দাউ অং সান সু চি।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা জানান, বাংলাদেশ তাকে আমন্ত্রণ জানিয়েছিল। তিনি রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরে এলেই তারিখ ঠিক করা হবে। আশা করা হচ্ছে, সামনে মাসের শুরুতেই এই আলোচনার দিনক্ষণ চূড়ান্ত হবে।
এদিকে গত বুধবার জাপানের নিকি এশিয়ান রিভিউ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মিয়ানমার নেত্রী অং সান সু চি জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া যেকোনো মুহ...







