Friday, October 23Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

বৈদেশিক সহায়তায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি চীন

বৈদেশিক সহায়তায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি চীন

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :বৈদেশিক সহায়তা খাতে যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে সম্প্রসারণশীল অর্থনীতির দেশ চীন। ২০০০-২০১৪ সাল এই ১৫ বছরে বিভিন্ন দেশে চীন তাদের বৈদেশিক সহায়তা বাড়িয়েছে। আর এর মাধ্যমে বিশ্বে আরো বেশি প্রভাব ও আধিপত্য বিস্তার করছে দেশটি। একই কারণে এখনো পিছিয়ে না পড়লেও খুব বেশি অগ্রসর হতে পারছে না যুক্তরাষ্ট্র। এআইডি ডট ওআরজি নামে ওয়েবসাইট জানিয়েছে, এ সময়ের মধ্যে ১৪০টি দেশে ৩৫৪ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে চীন। এ সহায়তার আওতায় বিভিন্ন দেশে ৪ হাজার ৩০০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার পরিমাণ ৩৯৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। উভয় দেশ গত ১৫ বছরে এ পরিমাণ সহায়তার অর্থ বিভিন্ন দেশে বিতরণ করেছে। তবে সহায়তার ধরনে পার্থক্য রয়েছে। চীনের বিতরণ করা সহায়তার মধ্যে অনুদান বা দান ২১ শতাংশ এবং ৭৯ শতাংশ ঋণ আকারে দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্রের...
মিয়ানমারের হুঁশিয়ারি: নিষেধাজ্ঞায় ভালো ফল আসবে না

মিয়ানমারের হুঁশিয়ারি: নিষেধাজ্ঞায় ভালো ফল আসবে না

আন্তর্জাতিক, স্লাইড
রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের জেরে মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নিষেধাজ্ঞা কারও জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমার। দেশটির পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ টুন টুন নাইং এ হুঁশিয়ারি দিয়েছেন বলে মিয়ানমার টাইমসের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়েছে। গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশের ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে। সেনাবাহিনীর নৃশংস অভিযানে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও রোহিঙ্গা মুসলিমরা রাখাইন ছেড়ে পালাচ্ছে। আক্রমণাত্মক অভিযানে লাখো রোহিঙ্গা পালিয়ে আসার ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মিয়ানমার টাইমস বলছে, ‘যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়...
ভিয়েতনামে বন্যা, ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

ভিয়েতনামে বন্যা, ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৭ জন মারা গেছে। দেশটির দুর্যোগ প্রতিরোধবিষয়ক সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, বন্যায় মৃতের সংখ্যার দিক থেকে এটি অন্যতম ভয়াবহ ঘটনা। ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪০ জনের বেশি এবং আহত হয়েছে ২১ জন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় হোয়া বিনহ প্রদেশের বাসিন্দা এনগো থি সু ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমাদের পুরো গ্রামের লোকজন নির্ঘুম রাত পার করেছে… এ ধরনের পানির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব, অনেক বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি শক্তিশালী।’ দীর্ঘ উপকূল থাকায় ভিয়েতনামে প্রায়ই ভয়াবহ ঝড় ও বন্যার মুখে পড়ে। গত বছর বিধ্বংসী ঝড়ে ২০০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত মাসে দেশটির মধ্যাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। বন্যায় প্লাবিত হয় অনেক অঞ্চল, বিদ্যুৎহী...
৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে মেট্রোরেল : কাদের

৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে মেট্রোরেল : কাদের

আন্তর্জাতিক, স্লাইড
নিজস্ব প্রতিবেদক মেট্রোরেলের অগ্রগতি এখন পর্যন্ত ১০-১২ শতাংশ হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় মাসের মধ্যে এ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে। বুধবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপো পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পদ্মা সেতুর সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, পিলারের ওপর স্প্যান বসানোর পর পদ্মা সেতু যেভাবে দৃশ্যমান হয়েছে, মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে একইভাবে দৃশ্যমান হবে। মেট্রোরেলের কাজ শুরুর পর হলি আর্টিসানের ঘটনা একটু পিছিয়ে দিয়েছে। কাজ এখন পুরোদমে চলছে। কাজে কোনো গাফিলতি নেই। জাইকার পুরো টিম কাজ করছে। ২০১৯ সালে প্রথম পর্যায়ে আগারগাঁও পরে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঢাকায় আরও দুটি মেট্রোরেলের প্রসেস আন্ডারওয়ে। এমআরটি লাইন-১ এবং ৫ -এর জন্য জাপানের অর্থ বরাদ্দ প্রক্রিয়াধীন। জামায়াতের হরতালে সহিংসতা ...
যুক্তরাষ্ট্রের রণকৌশল চুরি করেছে উত্তর কোরিয়া!

যুক্তরাষ্ট্রের রণকৌশল চুরি করেছে উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক- দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কম্পিউটার ডেটাবেস থেকে ২৩৫ গিগা বাইটগিগাবাইট কোরিয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন গোপন সামরিক নথি ও যুদ্ধের পরিকল্পনা হ্যাক করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য রি চিওল-হি এ অভিযোগ করেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সদস্য রি চিওল-হি জানান,২০১৬ সালে সালের সেপ্টেম্বরে তাদের ডাটাবেস থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিকল্পনার নথি চুরি করে উত্তর কোরিয়া। ঐ নথিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনাও ছিল ওই নথিপত্রে। তবে হ্যাকিংয়ের বিষয়ে কোনো স্বীকারোক্তি মেলেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। পেন্টাগনের মুখপাত্র কর্নেল রবার্ট মেনিং জানান, নিজেদের বিভিন্ন অভিযানের পরিকল্পনা সুরক্ষিত আছে। এ ছাড়া উত্তর কোরিয়ার যেকোনো ধরনের হুমকি সামলানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। তিনি বলেন, তারা যে যুদ্ধের প...
রাশিয়ায় পুতিনের জন্মদিনে দেশব্যাপী বিক্ষোভ, আটক ২৫০

রাশিয়ায় পুতিনের জন্মদিনে দেশব্যাপী বিক্ষোভ, আটক ২৫০

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে দেশব্যাপী বিক্ষোভ করেছে পুতিন বিরোধীরা। ওই ঘটনায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটক হয়েছে অন্তত আড়াইশ জন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সমাবেশ করার জন্য তাদের কোনো অনুমতি ছিল না। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দেশটির ৮০টি শহরে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার পুতিন বিরোধী বিক্ষুব্ধ জনতা। পুতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিক্ষোভকারীদের দাবি ছিল, বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে নির্বাচনে অংশ নিতে দেয়া। ক্রেমলিনসহ সবচেয়ে বড় সমাবেশ হয়েছে সেন্ট পিটার্সবার্গে। সমাবেশে বিক্ষোভকরীরা পুতিন সরকারের নামে দুর্নীতির নানা অভিযোগ লেখা প্ল্যাকার্ড ব্যবহার করে। এছাড়া অ্যালেক্সি নাভালনির নাম উল্লেখ করে তারা স্লোগান দেয়। বিক্ষোভকারীরা সমাবেশে দুর্নীতিমুক্ত শাসনের দাবি জানায়। বিক্ষোভে অ...
এরদোগানকে হত্যাচেষ্টার মামলায় ৪০ সেনা কর্মকর্তার যাবজ্জীবন

এরদোগানকে হত্যাচেষ্টার মামলায় ৪০ সেনা কর্মকর্তার যাবজ্জীবন

আন্তর্জাতিক, স্লাইড
ডেস্ক- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হত্যাচেষ্টার অভিযোগে ৪০ সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা শহরের আদালতে এ রায় ঘোষণা করা হয় বলে বেসরকারি তুর্কি সংবাদ সংস্থা দোগানের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা। দণ্ডিতদের মধ্যে কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তাসহ ৩১ জনের প্রত্যেককে চারবার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল গোখান সাহিন সনমেজেতেস ও সাবেক এলিট কমান্ডো জাকারিয়া কুজু রয়েছেন। বাকি নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে এরদোগান হত্যাচেষ্টার প্রধান অভিযুক্ত ও তার সাবেক সামরিক সচিব আলি ইয়াজিসি রয়েছেন। তাকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলা থেকে শুধু একজন খালাস পেয়েছেন। তিনি হলেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল হুসেই ইলমাজ। মুগলা শহরের নিকটবর্তী বিলাসবহুল অবকাশ যাপন কে...
ভারত-পাকিস্তান সীমান্তে আবার মিলল সুড়ঙ্গের সন্ধান

ভারত-পাকিস্তান সীমান্তে আবার মিলল সুড়ঙ্গের সন্ধান

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক- ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে নতুন আর্নিয়া সেক্টরে ১৪ ফুট লম্বা একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।  গতকাল শনিবার রাজ্যের জম্মু জেলায় ওই সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ভারতের সাম্বা জেলার রামগর সাব-সেক্টরে একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল বিএসএফ। গত শুক্রবার জম্মু জেলায় ভারত-পাকিস্তানের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে দুই দেশে যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়। হিন্দুস্তান টাইমসের এক খবরে উল্লেখ করা হয়, পাকিস্তান ও ভারতের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকের একদিন পরই এমন সুড়ঙ্গের সন্ধান পায় বিএসএফ। সুড়ঙ্গের সন্ধান পাওয়া সময় সেখানে কয়েকজন কর্মী কাজ করছিল। পরে বিএসএফ সদস্যদের দেখতে পেয়ে তাঁরা পাকিস্তানে পালিয়ে যায়। বিএসএফের এক কর্মকর্তার ভাষ্য, ১৪ ফুট লম্বা সুড়ঙ্গটি দুই-...