নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ছয় শ্রমিকের মৃত্যু
মংলা শিল্প এলাকায় ‘মংলা সিমেন্ট ফ্যাক্টরি’র ভেতরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। তিনজনের নাম জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। শ্রমিক ও স্বজনদের দাবি আহত-নিহতের সংখ্যা আরো বেশি।গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কারখানাটি সেনাকল্যাণ সংস্থার মালিকানাধীন। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।গুরুতর আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংকটাপন্নদের ঢাকায় পাঠানোর জন্য সেনাবাহিনীর কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছে। অন্যদের মংলা বন্দর কর্তৃপক্ষ হাসপাতাল ও রামপালের ঝনঝনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে।ধসে পড়া নির্মাণসামগ্রীর নিচে ৩০-৩৫ জন আটকে আছে বলে প্রত্যক্ষদর্শী শ্রমিকরা দাবি করেছে। তবে কর্তৃপক্ষের দাবি আটকে পড়া শ্রমিকের সংখ্যা ১৫-১৬ জন হতে পারে। দুর্ঘটনার প...







