Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

সালাহ উদ্দিনের জন্য এবার ৪৮ ঘণ্টার হরতাল

সালাহ উদ্দিনের জন্য এবার ৪৮ ঘণ্টার হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
দুই মাসের বেশি টানা অবরোধ ও ছুটির দিন ছাড়া হরতাল চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তাদের সর্বশেষ ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়েছে। ফলে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে হরতাল। এবার ৪৮ ঘণ্টা হরতাল বাড়ানো হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফেরত দেওয়ার দাবিতে। গতকাল মঙ্গলবার বিকেলে জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি আরো জানান, হরতালের মধ্যেই কাল বৃহস্পতিবার সারা দেশে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। এ ছাড়া শুক্রবার সারা দেশে সব মসজিদে সালাহ উদ্দিনের জন্য দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।বিবৃতিতে বরকতউল্লা বুলু বলেন, 'অনতিবিলম্বে সালাহ উদ্দিনকে তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে আগামীকাল বুধবার (আজ) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬...
আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন কেরি

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন কেরি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করছে, এর প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে নিয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সে সময় জন কেরি এসব কথা বলেন বলে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে জানান।মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সন্ত্রাসকে সমর্থন করে না। জন কেরির সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে রাজ...
এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন করতে আইজিপির পরামর্শ

এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন করতে আইজিপির পরামর্শ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করতে পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।একেএম শহীদুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি এপ্রিলের মধ্যেই যেন তিন সিটির নির্বাচন সম্পন্ন করে।তিনি বলেন, সিইসি মহাদয় আইজিপি হিসেবে আমার কাছে বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ জানতে চেয়েছেন। আমি দ্বিধাহীন কণ্ঠে বলেছি, নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে। আমরা সক্ষম (ক্যাপাবল)। ইসি আমাদের কাছে যেভাবে সাহায্য চাইবে আমরা সেভাবে সাহায্য করতে পারব।বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে জনগণের নিরাপত্তার বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, এখন যে পরিস্থিতি আছে তাতে তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আর উন্নত...
সালাউদ্দিনকে খুঁজে না পাওয়া অশুভ লক্ষণ: সুরঞ্জিত

সালাউদ্দিনকে খুঁজে না পাওয়া অশুভ লক্ষণ: সুরঞ্জিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়া রাজনীতির জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।সালাহউদ্দিনকে খুঁজে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে সুরঞ্জিত বলেন, আমরা কোন অজানা পথে চলছি, আমরা নিজেরাই জানি না। রাজনীতি হবে জনসমর্থনে, জনগণকে নিয়ে প্রকাশ্যে। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এই রাজনীতি যদি অন্তর্ঘাতে পরিণত হয়, তাহলে তা হবে রাজনীতির জন্য অশুভ লক্ষণ।সর্বমহল থেকে সর্বপ্রচেষ্ঠায় সালাহউদ্দিনের ব্যাপারে একটি ভাল খবর শোনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।আওয়ামী লীগের প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, খালেদা জিয়ার দলীয় অফিস আছে। সেখান থেকে খবর পাঠালে কি ...
এ সংকট বেশিদিন থাকবে না: প্রধানমন্ত্রী

এ সংকট বেশিদিন থাকবে না: প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি বেশিদিন থাকবে না বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার আগারগাঁওয়ে বিসিসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি বলেন, হরতাল-অবরোধের কোনো কার্যকরিতা নেই। প্রতিটা ক্ষেত্রেই আমরা যথেষ্ঠ অগ্রগতি লাভ করছি। দুর্ভাগ্য, মাঝখানে কিছু সমস্যা হচ্ছে। তবে জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা, এসব কিছুটা সময়ের জন্য সমস্যা। এটা বেশিদিন থাকবে না।মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ১৯টি ‘মোবাইল অ্যাপ্লিকেশন’ উদ্বোধন করেন ও বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মুক্ত করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দেশবাসীকে আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। সারাদেশে ইউনিয়ন ডিজিটাল সেন্...
সালাহউদ্দিনকে অক্ষত ফেরত দেওয়ার আহ্বান

সালাহউদ্দিনকে অক্ষত ফেরত দেওয়ার আহ্বান

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মঙ্গলবার থেকে নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।শনিবার দুপুরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।খন্দকার মাহবুব বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমেদ একজন আইনজীবী। তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হলে আইনজীবীদের আন্দোলনের মুখে সরকার টিকে থাকতে পারবে না।উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গত মঙ্গলবার রাত ১০টার দ...
বিএনপির ৭২ ঘণ্টার হরতাল চলছে

বিএনপির ৭২ ঘণ্টার হরতাল চলছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করন ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। আজ সকাল ৬টা থেকে ফের নতুন করে ৭২ ঘণ্টার এ হরতাল শুরু হয়েছে। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। নতুন এ হরতাল ডাকার মধ্য দিয়ে টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে হরতাল ডাকলো ২০ দল।এদিকে, ২০ দলীয় জোটের এবারের হরতালে বিদ্যমান আর সব দাবির পাশাপাশি বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে 'গ্রেফতার'র প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে কড়া সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের।এছাড়া বিবৃতিতে চলমান সংকট নিরসনে আলো...
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।এছাড়া কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।চিকিৎসার জন্য গত ৬ মার্চ আটদিনের সফরে লন্ডন যান আবদুল হামিদ। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি রাষ্ট্রপতির দ্বিতীয় লন্ডন সফর। এর আগে গত বছরের অাগস্টে লন্ডন গিয়েছিলেন তিনি।৭২ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের...