Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

রুবেলকে এখনও ভালবাসেন, জানালেন হ্যাপি

রুবেলকে এখনও ভালবাসেন, জানালেন হ্যাপি

বিনোদন
  তাঁর বয়স মাত্র ১৯। কিন্তু এর মধ্যেই তিনি লাইমলাইটের আলোয়। তা সে রূপালি পর্দায় অভিনয়ের জন্যই হোক, বা তাঁর দেশের ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে ব্যর্থ সম্পর্কে জড়িয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেই হোক। তিনি— নাজনিন আখতার হ্যাপি, বাংলাদেশের ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেত্রী। তবে, এখন সম্পর্ক-কাণ্ড থেকে বেরিয়ে এসে নাজনিন সামনের দিকেই তাকাতে চান। আর সেই সামনের দিকে রয়েছেন কিনা সেই রুবেল! সাক্ষাৎকারে নাজনিন জানান, ‘অপকর্মের’ জন্য তিনি রুবেলকে ‘ক্ষমা’ করে দিয়েছেন। একইসঙ্গে জানিয়ে দিলেন, স্রেফ প্রাক্তন বয়ফ্রেন্ডের জন্যই তিনি বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখবেন। এদিন নাজনিন সাফ জানিয়ে দেন, শত বিতর্কের মধ্যেও তিনি রুবেলের খেলার বড় ভক্ত। বলেন, ‘আমি ক্রিকেট সম্পর্কে খুব একটা বুঝি না। কিন্তু, শুধু রুবেলের জন্যই বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচ দেখব।’ অভিনেত্রী যোগ...
হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার অ্যাক্টিভেট করার পদ্ধতি

হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার অ্যাক্টিভেট করার পদ্ধতি

বিজ্ঞান-প্রযুক্তি
অবশেষে এল হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার। গুগল প্লে-তে এই ইন্সস্ট্যান্ট মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক ভার্সান (2.11.561)-তে রয়েছে ভয়েস কলিং ফিচার।তবে এই ফিচার মোবাইলে কার্যকর করার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এই ফিচার সক্রিয় রয়েছে এমন গ্রাহকের থেকে আপনার মোবাইলে আমন্ত্রণ পেতে হবে।হোয়াটস্যাপের ভয়েস কলিং ফিচার রয়েছে এমন গ্রাহকের কাছ থেকে ওই ফিচার ব্যবহার করে আপনার মোবাইলে কল আসতে হবে। ওই কল রিসিভ করে অ্যাপ-টি বন্ধ করে ফের খুলতে হবে। এরপরই আপনার ফোনের স্ক্রিনে তিনটি কলাম দেখতে পাবেন, যার মধ্যে একটি কলের জন্য। এরপর আপনি আপনার হোয়াটস্যাপ কন্ট্যাক্টসে থাকা নম্বর গুলিতে ভয়েস কলিং ফিচারের মাধ্যমে ফোন করতে পারবেন। যদিও ভারতে এখন আনুষ্ঠানিকভাবে এই ফিচার চালু হয়নি। কত তাড়াতাড়ি তা চালু হবে, সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, হোয়াটস্যাপ ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষার কাজ ইতিমধ্যেই শেষ কর...
সারাদেশে ক্রিকেট ভক্তদের পতাকা শোভাযাত্রা

সারাদেশে ক্রিকেট ভক্তদের পতাকা শোভাযাত্রা

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে আগামীকাল বিকাল ৪টায় টিএসসি থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতাকা শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামের একটি সংগঠন। ১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টারফাইনাল খেলায় টাইগারদের শুভকামনা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় তারা। ইতোমধ্যে এই কর্মসূচি সফল করতে ফেসবুকে একাউন্টও খোলা হয়েছে। প্রচারণা চলছে বেশ জোরেশোরেই। এছাড়া সকাল ১১টা থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য, স্বোপার্জিত স্বাধীনতাসহ টিএসসি এলাকায় অবস্থান নিয়ে গান-বাজনায় মুখরিত রাখার ঘোষণা দিয়েছেন।আজ বিকালে এই কর্মসূচি ঘোষণা করে তারা বলেন, ‘আমরা দেখেছি ফুটবল বিশ্বকাপের সময় বিভিন্ন দেশকে সমর্থন জানিয়ে পতাকায় সারা দেশ ভরে যায়, শোভাযাত্রা হয়, তাহলে যখন বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলছে তখন আমরা ঘরে বসে থাকি কি করে? তাই আমর...
অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত

অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত

আন্তর্জাতিক
  প্রথম ১০০টি সেরা বিশ্ববিদ্যালয়ে ভারতের একটিও না থাকুক, অস্ত্র আমদানিতে শীর্ষে রয়েছে ভারত। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টে জানিয়েছে, ২০১০-'১৪ সালে সারা বিশ্বে যত অস্ত্র আমদানি করা হয়, তার ১৫ শতাংশই ভারত আমদানি করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে ২০০৫ থেকে ২০০৯ সালে ভারত যত অস্ত্র আমদানি করেছিল, তা পরের ৫ বছরে ১৪০ শতাংশ বৃদ্ধি পয়েছে।এই দৌড়ে এখন চীন, পাকিস্তান প্রায় তিন গুণ পিছনে রয়েছে। এমনকী সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশও অনেকখানি পিছিয়ে পড়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, ভারত মূলত অস্ত্র আমদানিতেই বেশি জোর দেয়। দেশেই অস্ত্র বানানোয় তারা বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। যেখানে চিন আমদানিতেও তিন নম্বরে, রপ্তানিতেও বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। পাকিস্তান (৪১%), বাংলাদেশ (১৬%), মায়ানমারের (১২%) মতো দেশ চীনের কাছ থেকে সব থেকে বেশি অস্ত্র কেনে। এ ছাড়াও তার...
বঙ্গবন্ধু দেশ-মানুষের জন্য জীবন দিয়েছেন : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু দেশ-মানুষের জন্য জীবন দিয়েছেন : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
বঙ্গবন্ধু এই দেশ ও মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। আজ তার জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা হবে এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। আজ মঙ্গলবার টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের ও শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিশেষ হেলিকপ্টারে মাজারের পাশের হেলিপ্যাডে নামেন। এরপর সকাল সোয়া ১০টায় তাকে বঙ্গবন্ধুর মাজারে তিন বাহিনী বিশেষ চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সমাবেশ শেষে তিনি জোহরের নামাজ শেষে মধ্যাহ্ণ বিরতিতে যাবেন। নিরাপত্তা বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু সমাবেশ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা...
খালেদাকে খাবার দিতে গিয়ে আটক ২

খালেদাকে খাবার দিতে গিয়ে আটক ২

বিশেষখবর
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর ছাত্রদলের দু্ই কর্মী। এরা হলেন : জুয়েল খান ও মো. নাসির উদ্দিন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক দুজনের মধ্যে জুয়েল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী এবং মো. নাসির উদ্দিন বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে লেখাপড়া করেন। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছাত্রদলকর্মী জুয়েল ও নাসির বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার নিয়ে আসে। খাবার নিয়ে গেটে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে খাবারসহ পুলিশ তাদের দুজনকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়। ছাত্রদলের দুই কর্মীকে আটকের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো উত্তর দেননি।আটক নাসির বলেন, ম্যাডাম ও নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিলাম। কিন...
বঙ্গবন্ধুর পাশে লুটেরাদের ছবি দেখতে চান না সেতুমন্ত্রী

বঙ্গবন্ধুর পাশে লুটেরাদের ছবি দেখতে চান না সেতুমন্ত্রী

জাতীয়, স্লাইড
    বঙ্গবন্ধুর পাশে টাউট-বাটপার, চাঁদাবাজ, ভূমিদস্যু ও লুটেরাদের ছবি দেখে ব্যথিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এখন রাজনীতিতে আদর্শ নেই অভিযোগ করে কাদের বলেন, আমি ব্যথিত হই বিভিন্ন রাস্তায় বঙ্গবন্ধুর ছবির পাশে চাঁদাবাজ, টাউট-বাটপার, ভূমিদস্যু ও লুটেরাদের ছবি সংবলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড দেখে। এসব চাঁদাবাজ-টাউট-বাটপারদের ছবি বঙ্গবন্ধুর পাশে দেখতে চাই না।নেতা-কর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এক ধরনের মানুষরা এ অপকর্ম করে যাচ্ছে। তাদের সঙ্গে কোনো আপস নেই, নিবৃত করতে হবে। যেখানেই বঙ্গবন্ধু...
সালাহ উদ্দিন আত্মগোপনে আছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সালাহ উদ্দিন আত্মগোপনে আছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে রয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, উনি (সালাহ উদ্দিন আহমেদ) এর আগেও আত্মগোপনে থেকে বিভিন্ন সময় তালেবানি পদ্ধতিতে সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতেন। আমরা আগেও তাকে খুঁজছিলাম, এখন গোয়েন্দা পুলিশ তাকে খুঁজছে। বিদেশে পলাতক খুনের আসামি ও চিহ্নিত সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।...