Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

আন্তর্জাতিক
পাকিস্তানের করাচিতে বন্দুকধারীর গুলিতে দুই বিদেশীসহ নিহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে ছিলেন শিয়া মতাদর্শী ‘মজলিশ ই অয়াহ্‌দাত ই মুসলিমিন’ দলের এক নেতা ও তাঁর একজন রক্ষী। মঙ্গলবার রাতের এ ঘটনাকে জাতিগত সহিংসতা বলে জানিয়েছে দেশটির পুলিশ। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, মোটর সাইকেলে আসা ক’জন বন্দুকধারী হঠাৎ করেই গুলি চালায় তাদের ওপর। পুলিশ বলছে, এ দুজনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই মসজিদের বাইরে তিন সুন্নি মতাদর্শী ধর্মযাজকসহ বাকিদের গুলি করে বন্দুকধারীরা। এদের মধ্যে দুজন মরোক্কোর নাগরিক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে জানায়নি পাকিস্তানের মরোক্কো দূতাবাস। এরইমধ্যে বন্দুকধারীদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ধর্মীয় দলটি। হামলার ঘটনায় বুধবার সকাল থেকেই গোটা করাচি শহর জুড়েই থমথমে পরিবেশ বিরাজ করছে। আগের দিন...
বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’

বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’

খেলাধুলা, খেলার মাঠ
শুক্রবার ব্রাজিল বিশ্বকাপের ৩২টি দলের ড্র অনুষ্ঠিত হবে। তার আগে মঙ্গলবার যে বলে বিশ্বকাপ খেলা হবে তার ডিজাইন অবমুক্ত করেছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। অ্যাডিডাসের ছয় সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ দল ও বিশ্বব্যাপী সাবেক ও বর্তমান প্রায় ৬০০ জন খেলোয়াড়ের পরামর্শে বলটি তৈরী করা হচ্ছে। এবারের বিশ্বকাপের বলের নাম হচ্ছে ‘ব্রাজুকা’। ব্রাজিলের ভাষায় যার অর্থ ‘ব্রাজিলিয়ান’। অন্যবারের চেয়ে এবারের বলের ভিন্নতা হচ্ছে রঙের ক্ষেত্রে। ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বলে রঙের ব্যবহার করা হয়েছে অনেক বেশি। উৎস-মানবজমিন...
সাদেক হোসেন খোকা গ্রেপ্তার

সাদেক হোসেন খোকা গ্রেপ্তার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাত পৌনে ১০টায় রাজধানীর উত্তরার একটি বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উত্তরার ৪নং সেক্টর, ১৫ নং রোডের ১৮নং হাউজ থেকে বিএনপি নেতা খোকাকে আটক করা হয়েছে। এছাড়া খোকার দেহরক্ষী আরিফুল ইসলামকে আটক করা হয়। বৃহস্পতিবার গাড়ি পুড়ানো মামলায় খোকাকে গ্রেপ্তার  দেখানো হয়। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সাম্প্রতিক হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীতে সংঘটিত নানা সহিংসতার ঘটনায় কয়েকটি মামলায় তাকে আসামি করেছে পুলিশ। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এর আগে সর্বশেষ গত মার্চ মাসে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে পরদিন তাকে ছেড়ে দেয়া হয়।...
বিশ্বজিত হত্যা মামলার রায় ১৮ ডিসেম্বর

বিশ্বজিত হত্যা মামলার রায় ১৮ ডিসেম্বর

সংবাদ শিরোনাম, সারা-দেশ
আলোচিত বিশ্বজিত দাস হত্যা মামলার রায়ের জন্য ১৮ডিসেম্বর দিন ধার্য করেছে বিচারক। বুধবার সর্বশেষ আসামি ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল ওরফে চাপাতি শাকিলের পে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী খন্দকার জামাল উদ্দিন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক রায়ের জন্য এ দিন ধার্য করেন। শুনানিকালে কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। গত বছর ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিৎ দাস।...
দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুমকি বিএনপির

দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুমকি বিএনপির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। বুধবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি।  সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে বলছি, এখনো সময় আছে। এক তরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্ঘাতের পথ পরিহার করুন। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে হরতাল-অবরোধসহ আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।...
এরশাদের বাসভবনে নিরাপত্তা জোরদার

এরশাদের বাসভবনে নিরাপত্তা জোরদার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় স্বরাষ্ট্রসচিব সুজাতা চলে যাওয়ার পর বিকেল সাড়ে ৫টার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।  বুধবার বিকেল ৪টার দিকে একটি কালো রঙয়ের গাড়িতে করে সুজাতা এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে আসেন। সেখানে এরশাদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। তিনি চলে যাওয়ার পরই প্রেসিডেন্ট পার্কে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়। এর আগে এরশাদ দুপুর ৩টার দিকে সাদা রংয়ের একটি গাড়িতে করে বাড়ির পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।...
পদত্যাগ করতে যাচ্ছেন জাপার মন্ত্রীরা

পদত্যাগ করতে যাচ্ছেন জাপার মন্ত্রীরা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন  জাতীয় পার্টির মন্ত্রীরা। বুধবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে  বৃহস্পতিবার জাতীয় পার্টির সব মন্ত্রী পদত্যাগ করবেন। পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামীকালই পদত্যাগ করবো। এর আগে দলের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার রাত ৮টায় তার বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশদ, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ।...
তালেবান-পাকিস্তান সরকার আলোচনার প্রস্তুতি সম্পন্ন

তালেবান-পাকিস্তান সরকার আলোচনার প্রস্তুতি সম্পন্ন

আন্তর্জাতিক
পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপির সাথে আলোচনা শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, টিটিপির সাথে আলোচনা আবার শুরু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছি আমরা। সরকার সবসময় (তালেবানের সাথে) শান্তি আলোচনা আবার শুরুর ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। পিটিআই। টিটিপির সাথে নতুন করে আলোচনা শুরুর জন্য সরকার এখনো প্রতিশ্রতিবদ্ধ বলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহ পরে এ কথা জানালেন পারভেজ রশিদ। তিনি বলেন, তালেবানের সাথে আলোচনা শুরু করা যাবে বলে সরকার সবসময় মনে করেছে। এর আগে সোয়াবিতে সাংবাদিকদের পাক তথ্যমন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রের যাতে তি না হয় এমন ব্যবস্থা করেই সরকার তালেবানের সাথে আলোচনার বিষয়ে এগিয়ে যাবে এবং এ েেত্র যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে।...