Tuesday, July 28Welcome khabarica24 Online

পদত্যাগ করতে যাচ্ছেন জাপার মন্ত্রীরা

japa

বর্তমান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন  জাতীয় পার্টির মন্ত্রীরা। বুধবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে  বৃহস্পতিবার জাতীয় পার্টির সব মন্ত্রী পদত্যাগ করবেন। পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামীকালই পদত্যাগ করবো। এর আগে দলের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার রাত ৮টায় তার বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশদ, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ।

Leave a Reply