গার্মেন্টস শিল্প ধ্বংসকারীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী
গার্মেন্টস শিল্পের ওপর আঘাতকারীদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে বৃহস্পতিবার আগুনে ভস্মিভূত স্ট্যন্ডার্ড গার্মেন্টস পরিদর্শন শেষে তিনি বলেন, আন্দোলন কর্মসূচির নামে বিভিন্ন সময়ে যারা এই শিল্পের ওপর আঘাত হানছে তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। তারা গার্মেন্টস’র ওপর আঘাত হানছে না, দেশের স্বাধীণতা ও সার্বর্ভোমত্বের ওপর আঘাত হানছে। এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না।গত বৃহষ্পতিবার কোনাবাড়িতে স্ট্যান্ডার্ড গ্রুপের এ কারখানাটিতে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। এতে পুরো কারখানা ভস্মিভূত হয়। এ ঘটনায় অন্তত ১২’শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিকপক্ষ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী গাজীপুরের কোনাবাড়িতে ভস্মিভূত গার্মেন্টসের সামনে পৌঁছান। পরে তিন...







