Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

ব্রাদার্সকে হারিয়ে সেমিতে মুক্তিযোদ্ধা

ব্রাদার্সকে হারিয়ে সেমিতে মুক্তিযোদ্ধা

খেলাধুলা, খেলার মাঠ
ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলের হয়ে দু’টি গোলই করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে।গেলো আসরে মুক্তিযোদ্ধার বিপক্ষে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়ে ছিলো ব্রাদাস ইউনিয়নকে। এবারও যেন ঘটলো সেই ম্যাচেরই পুরনাবৃত্তি।ম্যাচের শুরুতেই ছোট ছোট আক্রমনে গোলের সুযোগ তৈরি করতে থাকে দু’দল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবে।বিরতির পর পরই লিড নেয় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। স্কোরসিটে নাম লেখান কিংসলে।কয়েক মিনিট বাদেই লিডটা দ্বিগুন করেন ঐ নাইজেরিয়ানই।ম্যাচের শেষ দিকে গোলের আরো বেশকয়েকটি সুযোগ পেয়ে ছিলো শফিকুল ইসলামের শীষ্যরা। তবে ফরোয়ার্ডদের ব্যার্থতায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।...
কুমিল্লায় মহানগর গোধূলীর সাতটি বগি লাইনচ্যুত, আহত ৪০০

কুমিল্লায় মহানগর গোধূলীর সাতটি বগি লাইনচ্যুত, আহত ৪০০

সংবাদ শিরোনাম, সারা-দেশ
১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে লাইন উপড়ে ফেলায় কুমিল্লার রাজাপুর স্টেশনে ঢাকাগামী, মহানগর গোধূলীর ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে চারশত এর অধিক যাত্রী। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শশীদল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেললাইন তুলে ফেলায় এই  দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মরত অবস্থায় থাকা মোঃ আজিজ । আখাউড়া ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দ্বায়িত্বে অবহেলার অভিযোগে লাকসাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রী মুজিবুল হক।...
বিএনপি নেত্রী গণহত্যায় নেমেছেন: প্রধানমন্ত্রী

বিএনপি নেত্রী গণহত্যায় নেমেছেন: প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেত্রী গণহত্যায় নেমেছেন–এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পোড়ানোর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনের পর প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।হরতাল-অবরোধে বোমাবাজি আর বাসে আগুনে দগ্ধ মানুষদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসকদের কাছে সর্বশেষ পরিস্থিতি জানেন তিনি। দগ্ধ রাগীদের জন্য যেসব বিদেশি ওষুধ সরকারিভাবে দেয়া হয় না, প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে সেসব ওষুধের খরচ দেয়া হবে বলে জানান।পোড়া মানুষ আর তার স্বজনদের কষ্ট অশ্রুসজল করে তোলে প্রধানমন্ত্রীকে। মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আগুন দিয়ে যারা মানুষ মারার হুকুম দিচ্ছে...
মিসরের বিক্ষোভবিরোধী আইনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মিসরের বিক্ষোভবিরোধী আইনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক
মিসরের নতুন বিক্ষোভবিরোধী আইনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে প্রায় ২০০ মুরসিপন্থীকে গ্রেফতার করার পর ওবামা প্রশাসন এ উদ্বেগ জানাল। আলজাজিরা।মিসরে নতুন বিক্ষোভ আইন পাসের প্রতিবাদে শুক্রবার সারা দেশের প্রধান প্রধান রাজপথে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় সারা দেশ থেকে প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জেন পসাকি, কায়রোতে গ্রেফতারের ঘটনা উল্লেখ করে বলেন, ‘বিক্ষোভবিরোধী নতুন আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে।’তিনি এক বিবৃতিতে বলেন, ‘মিসরে সম্প্রতি বিক্ষোভবিরোধী আইন অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক...
আয়কর রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়ল

আয়কর রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়ল

জাতীয়, সংবাদ শিরোনাম
তৃতীয় বারের মতো ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড । অব্যাহত রাজনৈতিক সহিংসতা এবং রিটার্ন দাখিলের হার সন্তোষজনক না হওয়ায় রোববার রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আয়কর অধ্যাদেশ-১৯৮৪ অনুযায়ী, প্রতিবছর পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আয়কর বিবরণী জমা দেয়ার বিধান রয়েছে। তবে প্রতিবারই সময় বাড়ানো হয়।...
আরটিভির দুই সাংবাদিক ৪ দিনের রিমান্ডে

আরটিভির দুই সাংবাদিক ৪ দিনের রিমান্ডে

সারা-দেশ, স্লাইড
বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা  মামলায় আরটিভির দুই সাংবাদিকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন আরটিভির রিপোর্টার তামজিদ আহমেদ রনি ও ক্যামেরাপারসন প্রশান্ত মোদক। কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক রাসু সামদানি আজাদ রনি ও প্রশান্তকে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলম জানান, দুর্বৃত্তরা সড়ক অবরোধ করে রাস্তায় একটি দোকানের সামনে ককটেল নিক্ষেপ করছিল এবং আর টিভির সাংবাদিকরা আগে থেকে ঘটনাস্থলে উপস্থিত হয় ছবি তোলার জন্য। এসময় স্থানীয় লোকজন তাদেরকে সন্দেহ করে এবং তাদের ধরে নিয়ে পুলিশে দেয়। তবে আটককৃত সাংবাদিকরা জানান, তারা নিত্য দিনের মতো ককটেল হামলার সময় ছবি তুলছিলেন। এ সময় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তাদের ধরে পুলিশে দেয়।...
মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না: সিইসি

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না: সিইসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। রবিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এ কথা জানান তিনি। সিইসি বলেন, ‘অনেক অপেক্ষা করেছি আর সময় নেই। মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সময় বাড়ানো হবে না। রাজনৈতিক সংকটের কারণে এমনিতেই তফসিল ঘোষণা করতে দেরি হয়েছে। কারণ এখনও স্বতন্ত্রপ্রার্থী বাছাইয়ের কাজ রয়ে গেছে। বিরোধী দল বিএনপিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কী কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সমঝোতার জন্য আমরা অপেক্ষা করেছি। এখনো সময় আছে। বিএনপির সঙ্গে সমঝোতা হলে এখনো সবকিছু করা সম্ভব। মনোনয়নপত্র জমা দিতে জাতীয় পার্টি ১০ দিন সময় চেয়ে আবেদন করেছে এ প্রসঙ্গে রকিব উদ্দিন বলেন, ‘তাদের সময় দেয়ার কোনো সুযোগ নেই।...
গোলাপী জার্সি পড়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা

গোলাপী জার্সি পড়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা
আগামী ৫ ডিসেম্বর ওয়ান্ডারার্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটিকে  গোলাপী দিবস (পিংকডে)ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।  ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ম্যাচকে গোলাপী দিবস ঘোষণা করে সিএসএ।এ ম্যাচে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়রা গোলাপী পোশাক পড়ে মাঠে নামবে। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ দিনে এ ম্যাচে দর্শকরাও গোলাপী রঙয়ের পোশাক পড়ে বিশেষ রেকর্ড সৃষ্টি করতে পারে।চলতি বছরের প্রথম দিকে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচেও দিবসটি পালন করে ব্যাপক সাড়া পেয়েছিল সিএসএ।...