Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

শেখ হাসিনা-এরশাদ সম্পর্কে টানাপোড়েন

শেখ হাসিনা-এরশাদ সম্পর্কে টানাপোড়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আসন ভাগাভাগি নিয়ে এবার টানাপোড়েন দেয়া দিয়েছে আওয়ামী লীগ ও ও জাতীয় পার্টির মধ্যে। এই টানাপোড়েন আগামী নির্বাচনে এরশাদের অংশ নেয়া ও না নেয়ার বিষয়টি রয়েছে। এরশাদ বা জাপা তার কাঙ্খিত আসন পেলেই নির্বাচনে অংশ নেবে। কাঙ্খিত বা প্রত্যাশিত আসন ও অন্যান্য সুযোগ-সুবিধা না পেলেই যেকোন ছোট-খাটো ইস্যু সামনে নিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিতে পারেন এরশাদ। জাতীয় পার্টির একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।ওই সূত্রে জানা গেছে, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার আগে হাসিনা-এরশাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে অলিখিত সমঝোতা হয়। এরশাদ হাসিনার কাছে ৮০টি আসন দাবি করে এক পর্যায় নিজ থেকে ৭০টি আসনের প্রস্তাব দেন। তবে আওয়ামী লীগ কোনভাবেই ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয়। সেকথা তারা জাপাকে জানিয়েও দিয়েছে। কিন্তু এরশাদ সুযোগ বুঝে অনড় অবস্থানে। তিনিও আওয়ামী লীগকে জানিয়েছে ৬৯টি আসন দিলেও জাতীয় পার্টি নির্বাচনে অ...
শেরপুরে দুহাত পেতে নৌকায় ভোট চাইলেন মতিয়া

শেরপুরে দুহাত পেতে নৌকায় ভোট চাইলেন মতিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শেরপুরে বর্তমান সর্বদলীয় সরকারের কৃষি, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী দুই হাত পেতে নৌকায় ভোট চেয়েছেন । শনিবার বিকেলে শেরপুরের নকলার হলপট্টি মোড়ে ‘প্রজন্ম ৭১’ আয়োজিত এক পথসভায় তিনি আওয়ামী লীগে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মতিয়া বলেন, ‘এবারের নির্বাচন মিথ্যার বিরুদ্ধে সত্যের নির্বাচন। এই নির্বাচন জালেমের বিরুদ্ধে মজলুমের নির্বাচন। মজলুমের পক্ষে আছেন জননেত্রী শেখ হাসিনা। তাই দুহাত পেতে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’মতিয়া চৌধুরী বিএনপিকে ধ্বংস ও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দল হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না। কিন্তু ক্ষমতায় যেতে চায়। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া পৃথিবীর কোথাও সরকার গঠন হয় না। গণতন্ত্র কী, আওয়ামী লীগ তা বোঝে। তাই আওয়ামী লীগ নির্বাচন ভিন্ন অন্য কোনো পন্থায় ক্ষম...
সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ: খন্দকার মাহবুব

সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ: খন্দকার মাহবুব

জাতীয়, স্লাইড
স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকার। নিজেদের লোক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল হোসেনকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে পুলিশ।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে খন্দকার মাহবুব বলেন, দেশের মানুষকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। তিনি বলেন, জোর করে ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান, কিন্তু আমরা তা চাই না।ভোরে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতারের সময় ডিবি পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে বেপরোয়া ভাংচুর চালায় এবং তছনছ করে। দুপুরে আইনজীবী ও পেশাজীবীদের একটি প্রতিনিধি দল ...
বিএনপি নেতারা হুকুমের আসামী: হানিফ

বিএনপি নেতারা হুকুমের আসামী: হানিফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডের হুকুমের আসামী হিসেবে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী অবস্থানকালে সাংবাদিকদের তিনি বলেন, আরো যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইনের কঠোর প্রয়োগ করা হবে। ‘সহিংস রাজনীতিতে জড়িত বলেই বিএনপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কর্মসূচি গাড়িতে আগুন দেয়া, বোমাবাজি করা। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ কর্মকাণ্ড বিএনপি করেছে, এটা টেলিভিশনের ভিডিও ফুটিজে দেখা গেছে। যেসব অপরাধী লুকিয়ে বা পালিয়ে রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে জানিয়ে হানিফ বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে সাহায্য করছে ও নির্দে...
লিবিয়ার অস্ত্র গুদামে বিস্ফোরণ; নিহত ৪০ জন

লিবিয়ার অস্ত্র গুদামে বিস্ফোরণ; নিহত ৪০ জন

আন্তর্জাতিক
লিবিয়ার একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ও সহিংসতায় ৪৫ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের ব্রা আল-শাটি অস্ত্র গুদামে এ ঘটনা ঘটে। আফ্রিকান অভিবাসীসহ একদল ব্যক্তি ওই গুদাম থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি করছিলো। তা থেকে মূল্যবান তামা আলাদা করে চড়া দামে বিক্রি করে তারা। এ ঘটনার সময়, বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারন এখনো নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে, বেনগাজিতে ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আনসার আল শরিয়ার সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে চার সেনা। অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ বোঝাই একটি গাড়ির রোধ করলে, সেনাদের ওপর হামলা চালায় ইসলামপন্থী বিদ্রোহীরা।...
প্রথমবারের মতো শিরোপা জিতলো গাজী ট্যাংক

প্রথমবারের মতো শিরোপা জিতলো গাজী ট্যাংক

খেলাধুলা, খেলার মাঠ
এই প্রথম বারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ফাইনালে প্রাইম দোলেশ্বরকে ৬০ রানে হারিয়েছে তারা। ২৯৬ রানের টার্গেটে ২৩৫ করে প্রাইম দোলেশ্বর।শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে গাজী ট্যাংক। ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন রিয়াজুল ইসলাম ও ইমরুল কায়েস।  এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদুল্লাহ ও এউইন মর্গান গড়েন শতরানের জুটি। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৫১। মর্গান আউট হন ৮৪ রান কোরে। টেইল এন্ডে রায়ান ডশকাটের ৩৫ রানের, ক্যামিওতে স্কোর তিনশোর কাছাকাছি নিয়ে যায় গাজী ট্যাংক। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৯৫ রান করে গাজী ট্যাংক। জবাবে, ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে প্রাইম দোলেশ্বর। এরপর মুমিনুল হক ৮৬ ও ফরহাদ রেজা ৭৯ রান কোরলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় দোলেশ্বরকে। ম্যাচসেরা হন এউইন মর্গান।  ...
আগাম নির্বাচন নয় : ইংলাক

আগাম নির্বাচন নয় : ইংলাক

আন্তর্জাতিক
থাইল্যান্ডের সরকারবিরোধী বিােভকারীরা রাজধানী ব্যাংককের সেনাসদর দফতরে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান করছে। শুক্রবার বিােভকারীরা থাই সেনাদের তাদের বিােভে যোগ দেয়ার আহ্বান জানায়। এ দিকে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। বিবিসি ও এএফপি। সরকার পতনের আন্দোলন জোরদার করতে বিােভকারীরা মতাসীন দলের সদর দফতর দখলের টার্গেট করায় সেখানে কয়েক শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। এক থাই সেনা মুখপাত্র জানিয়েছে, বিােভকারীরা সেনা সদর দফতরের মূল ফটক জোর করে খুলে ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান করছে। তবে এ সময় সেনাপ্রধান সেখানে ছিলেন না বলে জানান তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তার পদত্যাগের দাবিতে ছয় দিন ধরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি। ইংলাক বলেন, তার দেশের পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের মতো যথেষ্ট ...
সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় জাতিসংঘ

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় জাতিসংঘ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সংলাপের তাগিদ দিয়ে দুই নেত্রীকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। চিঠিতে তিনি দুই নেত্রীর দেয়া নির্বাচনকালীন সরকার প্রস্তাবের সমন্বয় করে গ্রহণযোগ্য একটি পন্থা বের করতে সংলাপে বসার পরামর্শ দেন। মহাসচিবের স্বাক্ষর সংবলিত এক পৃষ্ঠার চিঠিটি গত ২৫শে নভেম্বর নিউ ইয়র্ক থেকে পাঠানো হয়। যা কূটনৈতিক চ্যানেলে এরই মধ্যে দু’নেত্রীর কাছে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। একাধিক সূত্র মতে, দু’নেত্রীকে পাঠানো চিঠিতে ২০১৪ সালে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের অবস্থান পরিষ্কার করা হয়েছে। সরকার ও বিরোধী দলকে সংঘাত-সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনে উভয়ের কাছে গ্রহণযোগ্য একটি পন্থা-পদ্ধতি খুঁজে নেয়ার তাগিদ দেয়া হয়েছে। জাতিসংঘের তরফে খুব স্পষ্ট কর...