মির্জা ফখরুলসহ বিএনপির ১৬ শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা
শাহবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও জামায়াতের ১৬ শীর্ষ নেতাকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন এসআই সোহেল রানা। শাহবাগ থানায় দায়ের করা ঐ মামলায় বিএনপি ও জামায়াত নেতাদের নাম উল্লেখ করা হয়েছে উস্কানি ও ইন্ধনদাতা হিসেবে। এছাড়া বিহঙ্গ পরিবহনে পেট্রল বোমা নিক্ষেপের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা তিনজনকে করা হয়েছে প্রধান আসামি।শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহানগর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের জুয়েল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসি...







