Tuesday, July 28Welcome khabarica24 Online

শুক্রবার ভোর ৫টা পর্যন্ত আবারও বাড়লো অবরোধ

18 dol

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ১৮-দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ আরও ২৩ ঘণ্টা বাড়িয়ে আগামী শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। । এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে ১২ ঘণ্টা অবরোধ বাড়ানোর  ঘোষণা দিয়েছিলেন রিজভী ।রুহুল কবির বলেন, এ ছাড়া অবরোধ চলাকালে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের জন্য শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।এর আগে গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছিল ১৮-দলীয় জোট।

Leave a Reply