Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

আমির খসরুর বাসায় পুলিশের তল্লাশি

আমির খসরুর বাসায় পুলিশের তল্লাশি

জাতীয়, স্লাইড
বিরোধী দলের  ডাকা অবরোধের মধ্যে চট্টগ্রামে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।বুধবার রাতে নগরীর মেহেদীবাগে বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় আমীর খসরু ছিলেন না বলে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম জানিয়েছেন। সাবেক মন্ত্রী আমীর খসরু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম নগর কমিটির সভাপতি। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন।সেলিম বলেন, রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।তল্লাশির সময় নগর পুলিশের উপ-কমিশনার আব্দুল্লাহ হেল বাকীকে নেতৃত্ব দিতে দেখা যায়। কোতোয়ালি ও চকবাজার থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশের একটি দলও ছিল।পুলিশ ঢুকে বাড়ির মূল ফটক বন্ধ করে দেয়। রাত ১০টার দিকে পুলিশ বেরিয়ে আসে, তবে তল্লাশির বিষয়ে সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি কর্মকর্তারা।বিএনপি নেতার ছোট ভাই আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, পুলিশ বাড়ির চারটি ভবনের প্রতি...
বিএনপি ভেবে আ.লীগের মিছিলে পুলিশের গুলি

বিএনপি ভেবে আ.লীগের মিছিলে পুলিশের গুলি

সারা-দেশ
টঙ্গীতে বিএনপির মিছিল ভেবে আওয়ামী লীগের মিছিলের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে ৭ গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে এঘটনা ঘটে।আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৭ জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।গুলিবিদ্ধরা হলেন, যুবলীগ নেতা দেলোয়ার, জাকির, শাহজাহান, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম ও আলীমুজ্জামান।প্রত্যক্ষদর্শী স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা জানান, রাত সোয়া ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিল বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৫০/৬০ জন কর্মী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের ধাওয়া খেয়ে বিএনপি কর্মীরা মিলগেট ঝুট পল্লীর ভেতর দিয়ে চলে যায়।পরে আওয়ামী লীগ কর্মীরা জ্বলন্ত টায়ারের পাশে বিক্ষোভ মিছিল করছিল। সড়ক অবরোধের খবর পেয়ে প...
শ্বশুর বাড়িতে বেড়াতে এসে র‌্যাবের হাতে মার খেলেন বিচারক

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে র‌্যাবের হাতে মার খেলেন বিচারক

সারা-দেশ, স্লাইড
মিল্লায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে র‌্যাবের হাতে মার খেলেন বিচারক মো. মহিউদ্দিন। অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাতে র‌্যাব সদস্যরা কুমিল্লা সিটি মেয়রের বাড়িতে তল্লাশির নামে ব্যাপক ভাঙচুর করে তাণ্ডব চালায়। এসময় তিনি র‌্যাবের নিকট এ বিষয়ে জানতে চাইলে তাকে বেধড়ক মারধর করা হয়। জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুর নগরীর নানুয়া দীঘিরপাড়স্থ বাসভবনে তল্লাশি চালিয়ে তার দু’ভাইকে আটক ও ভাঙচুরের সময় ওই বাসভবনে উপস্থিত ছিলেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসা সিটি মেয়রের ভাতিজীর জামাতা সুনামগঞ্জের সহকারী জজ মো. মহিউদ্দিন। ওই সময় তিনি নিজের পরিচয় দিয়ে তার দু’চাচা শ্বশুর এড. কাইমুল হক রিংকু ও জহিরুল হক নাজুকে আটক ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তাকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিচারক মো. মহিউদ্দিনের ভাই নাসির উদ্দিন সুমন জানান, কর্...
ফের বাড়ছে ওষুধের দাম

ফের বাড়ছে ওষুধের দাম

জাতীয়, স্লাইড
আবারও বড় আকারে ওষুধের দাম বাড়াতে যাচ্ছে শীর্ষস্থানীয় কোম্পানিগুলো। পাইকারি বাজারের তথ্যমতে, গত এক থেকে দেড়মাসের মধ্যে দাম বেড়েছে দুই শতাধিক ব্র্যান্ডের। বরাবরের মতো ‘দাম সমন্বয়ের’ অজুহাত দিচ্ছে কোম্পানিগুলো। সারা দেশে চাহিদার প্রায় ৮০ শতাংশ ওষুধ জোগান দেয় এমন শীর্ষ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়িয়েছে। দাম বৃদ্ধির তালিকায় জ্বর-সর্দি-কাশি থেকে শুরু করে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের ওষুধও আছে। সংশ্লিষ্টরা বলছেন, দুইশ’ ওষুধের দাম বাড়িয়ে দেয়া সাধারণ ঘটনা নয়। এটি ইঙ্গিত দেয় আবারও ওষুধের দাম বাড়ানো হচ্ছে।ওষুধের দাম সম্পর্কে সিদ্ধান্ত দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মূল্য নির্ধারণ কমিটি আছে। স্বাস্থ্যসচিব এ কমিটির সভাপতি। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত ৩০ জুন মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকে অন্ততপক্ষে আগামী জানুয়ারি মাস পর্যন্ত দাম না বাড়ানোর অনুরোধ করেছিলেন স্বাস্থ্যসচিব। কয়েকটি কোম্পানি ...
চুক্তি রাশিয়ার অর্থনীতির জন্য হুমকি: পুতিন

চুক্তি রাশিয়ার অর্থনীতির জন্য হুমকি: পুতিন

আন্তর্জাতিক
ইউক্রেন ও ইউরোপিয়ান ইউনিয়নের অবাধ বাণিজ্য চুক্তিকে রাশিয়ার অর্থনীতির জন্য বড় ধরণের হুমকি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, পঞ্চম দিনের মত ইউক্রেনের রাজধানী কিয়াভে চলছে বিক্ষোভ।রাশিয়ার চাপে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করার অভিযোগে বিক্ষোভ করছে ইউক্রেনের জনগণ।ইউক্রেন অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করায় ইউরোপিও ইউনিয়নের নেতাদের সমালোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তি স্বাক্ষর করার জন্য ইউরোপিও ইউনিয়ন ইউক্রেনকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন পুতিন।ইউক্রেনের সাথে ইইউ এর চুক্তি হলে রাশিয়ায় ইউরোপিয়ান পণ্যের সংখ্যা বেড়ে যাবে। ইউক্রেনের পণ্য রাশিয়ার পণ্যের চেয়ে দামে সস্তা। কিয়েভ ও মস্কোর মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি থাকায় শুল্কও দিতে হবে না ইউক্রেনকে।গত সপ্তাহে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ইউক্রেন...
দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: ড. কামাল

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: ড. কামাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে। বিকালে এক সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ সব কথা বলেন। তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে। তা যেন কোনভাবে শেষ না হয়ে যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনপ্রিয়তা থাকলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন-এ প্রশ্ন তোলেন ডক্টর কামাল। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।...
অবরোধের পর থেকে আত্নগোপনে বিএনপির শীর্ষ নেতারা

অবরোধের পর থেকে আত্নগোপনে বিএনপির শীর্ষ নেতারা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অবরোধ ডাকার  পর থেকে আত্মগোপনে চলে গেছেন বিএনপির শীর্ষ নেতারা। বন্ধ রেখেছেন মোবাইল ফোন, অনেকে অবস্থান করছেন বাসস্থানের বাইরে। বিএনপি বলছে, নেতারা আড়ালে চলে গেলেও দলের সাথে যোগাযোগ রাখছেন, দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। অবরোধের ঘোষনার পর আর প্রকাশ্য দেখা যায়নি মির্জা ফখরুলকে। সেদিনের পর থেকে দলীয় কার্যালয়েও আসেননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ২৫ নভেম্বর রাতে ১৮ দলের অবরোধের ঘোষণার পরপরই আটক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। এরপর গ্রেপ্তার এড়াতে  আড়ালে চলে যান দলের সিনিয়র নেতারা। কোনো কোনো নেতার বাসায় তল্লাশি চালায় পুলিশ। তবে কাউকে বাসায় পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ রেখেছেন অনেকে। সিনিয়র নেতাদের মতো গা ঢাকা দিয়েছেন দলের মধ্যম সারির নেতারাও।১৮ দলের ঘোষিত অবরোধ কর্মসূচিতে বিএনপির নেতাদের মত মাঠে দেখা যায়নি  ১৮ দলীয় জোটের নেতাদেরও। নয়া পল্টনের দলীয় কার্যলয়ে সার্বক্ষনিক অবস্থান যু...
অচল হয়ে পড়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা

অচল হয়ে পড়েছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অবরোধের কারণে ভেঙ্গে পড়েছে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা, কোথাও যাত্রিবাহী বা পণ্য পরিবহণে যানবাহন খুব একটা দেখা যায়নি। রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস, ঢাকার বাইরে থেকেও সকালে ছেড়ে আসেনি দূরপাল্লার কোনো বাহন। আটচল্লিশ ঘণ্টার অবরোধের প্রথম দিন। গাবতলী টার্মনালে সকাল থেকেই ছিল যাত্রীদের উপস্থিতি। তবে ছেড়ে যায়নি কোন দুরপাল্লার বাস। সায়দাবাদ আর মহাখালী বাস টার্মিনালেও ছিল একই চিত্র।  এছাড়া রাজধানীর বাইরেও দুরপাল্লার যনবাহন চলাচল ছিলো না বললেই চলে। নাশকতার আতঙ্কে রাজধানীর সড়কগুলোতে নগরপরিবহনের সংখ্যাও ছিল বেশ কম। এদিকে এই অবরোধে দোকানগুলো খোলা থাকলেও বিক্রেতারা দেখা পায়নি ক্রেতাদের। হরতাল আর অবরোধের পার্থক্য খুঁজতে থাকা মানুষের মধ্যে আতঙ্কটা ছিলো একই।...