Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

তফসিল পুননির্ধারণ করে সবদল অংশ নিলে আমিও নির্বাচনে যাব

তফসিল পুননির্ধারণ করে সবদল অংশ নিলে আমিও নির্বাচনে যাব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সাবেক রাস্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড়। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন সর্বদলীয় সরকার থেকে তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপদেস্টাদের পদত্যাগ করার বিষয়েও সিদ্ধান্ত পরিবর্তন করেনি। শুক্রবার রাতে প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, সিদ্ধান্ত বদল মানেই মৃত্যু। তাই আমার আর সিদ্ধান্ত বদলের কোনও সুযোগ নেই। তিনি আরও বলেন, আমার দলের কয়েকজন মন্ত্রী প্রধান মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা দলের পক্ষ থেকে নির্বাচনের তফসিল আরও ১০ দিন পিছিয়ে পুননির্ধারণের দাবি জানিয়েছেন। যদি তফসিল ১০ দিন পেছানো হয় এবং সবদল নির্বাচনে অংশ নেয় তাহলে আমিও নির্বাচনে অংশ নেব। গণমাধ্যমে প্রকাশিত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ফোনালেপের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কারও সঙ্গে আমার কোনো টেলিকনফারেন্স হয়নি। জাতীয় পার্টির গণঠনতন্ত্...
না ফেরার দেশে চলে গেলেন ম্যান্ডেলা

না ফেরার দেশে চলে গেলেন ম্যান্ডেলা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
সারা বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। ৯৫ বছর বয়সে জোহানেসবার্গের হাউটন শহরতলির নিজ বাসভবনেই স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় নেলসন ম্যান্ডেলার মৃত্যুর খবর ঘোষণা করেন। তার মৃত্যুতে  বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তিনি বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসার অধীনে ছিলেন। অসুস্থতার কারণে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালে প্রায় তিন মাস চিকিৎসা নেয়ার পর ১ সেপ্টেম্বর বাড়িতে ফেরেন নেলসন ম্যান্ডেলা।টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জুমা বলেন, পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তিনি জাতী...
রাজার জন্মদিনে থাইল্যান্ড শান্ত

রাজার জন্মদিনে থাইল্যান্ড শান্ত

আন্তর্জাতিক
থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির রাজা ভুমিবল আদুলিয়াদজের ৮৬তম জন্মদিনের প্রাক্কালে সাময়িক বিক্ষোভ বিরতি দিয়েছে। বৃহস্পতিবার রাজা ভুমিবলের ৮৬তম জন্মদিন দেশব্যাপী পালনের প্রস্তুতি নিয়েছে তারা। দু’দিনের বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে তৃতীয় দিন (বুধবার) বিক্ষোভকারীরা সাময়িক বিক্ষোভ বিরতি ঘোষণা করায় রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে আন্দোলনে অংশগ্রহণকারী পালিতা নুতচেই (৩৭) বলেন- আমরা আন্দোলন চালিয়ে যাব কারণ আমাদের কাক্সিক্ষত বিজয় এখনও আসেনি। এর আগে বুধবার ক্ষমতাসীন পুয়ে থাই পার্টির কার্যালয়ে প্রবেশ করে সেখানে থাই পতাকা উড়ায় বিক্ষোভকারীর। এমনকি, পুলিশ সদর দফতরে ঢোকার মুখে ব্যারিকেড তুলে নেয়ার পর হাজার হাজার বিক্ষোভকারী উৎসবের আমেজে পুলিশ সদর দফতরে প্রবেশ করে। অন্যদিকে, রাজার জন্মদিনে থাই বিক্ষোভ শিথিলের এমন ঘোষণায় দেশটির রাজনৈতিক জীবনে সাময়িক স্বস্...
শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার: কাজী জাফর

শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার: কাজী জাফর

সারা-দেশ, স্লাইড
১৮ দলের সংঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, আমরা ১৮ দলের সঙ্গে আছি, থাকবো। বর্তমান সরকারের আয়ু শেষ হয়ে আসছে। শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আজ বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন। কাজী জাফর বলেন, বিএনপি চেয়ারপারসনের সাথে সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। বর্তমান চলমান আন্দোলন সম্পর্কে কথা হয়েছে। তিনি বলেন, এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সারা দেশে সকল সাংগঠনিক ইউনিটকে নিদের্শ দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের আরও জানান, চলমান আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে নেত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে। এ সময় তিনি ১৮ দলের আান্দোলনের সাথে সম্পূর্ণ একাত্বতা প্রকাশ করেন। ইতোমধ্যেই তার দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে আন্দোলনে শরীক হতে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান। চলমান আন্দোলনে নিহতদের প্রতিও তিনি শ্রদ...
জাতীয় স্থিতিশীলতার নামে জরুরি অবস্থা জারি করতে পারে সেনাবাহিনী : নিউ ইয়র্ক টাইমস

জাতীয় স্থিতিশীলতার নামে জরুরি অবস্থা জারি করতে পারে সেনাবাহিনী : নিউ ইয়র্ক টাইমস

জাতীয়
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসে ৪ ডিসেম্বর ২০১৩ একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের তীব্র রাজনৈতিক বিভেদ ও সহিংসতার ফলে দেশের সেনাবাহিনী জাতীয় স্থিতিশীলতার নামে জরুরি অবস্থা জারি করতে পারে। জিম ইয়ার্ডলি'র লেখা “Two Leaders’ Enmity Stokes Concern Over Vote in Fragile Democracy” শিরোনামে নিউ ইয়র্ক টাইমসের সম্পূর্ণ নিবন্ধটির বঙ্গানুবাদ এখানে প্রকাশিত হল। সম্প্রতি বাংলাদেশের রাজনীতির প্রধান দুই নেত্রী বেশ কয়েক বছর পর রাজনৈতিক সংকট কাটানোর জন্য টেলিফোন সংলাপ করেন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেন।প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ফোনালাপ অবশ্য বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে আরও প্রকট করে তুলে ধরে।স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তাদের কথাবার্তার শুরুর দিকে ছিল শেখ হাসিনার, “আমি আপনাকে দুপুরে...
শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার অবরোধ

শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার অবরোধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।১৮ দলীয় জোটের এটি তৃতীয় দফা অবরোধ কর্মসূচি।তবে ঘোষিত তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানা হলে অবরোধের এই কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।...
খোকা ২ দিনের রিমান্ডে

খোকা ২ দিনের রিমান্ডে

জাতীয়
জামিন আবেদন নাকচ করে শাহবাগ থানায় বাস পোড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরীর আহ্বায়ক সাদেক হোসেন খোকার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম এম এ সালামের আদালত এ আদেশ দেন।এর আগে গত ২৮ নভেম্বর শাহবাগে শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় ১০ দিন এবং ৩০ নভেম্বর মালিবাগের চৌধুরীপাড়ায় বাসে পেট্রোল বোমা মেরে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।অপরদিকে সাদেক হোসেন খোকার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে খোকাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার রাত ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্ট...
এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে পাঁচ মন্ত্রী

এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে পাঁচ মন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচ মন্ত্রী। তারা হলেন- জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী রওশন এরশাদ, মহাসচিব ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার, এরশাদের ছোট ভাই ও বাণিজ্য মন্ত্রী জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দেন। দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে আজ দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করেই জাতীয় পার্টির তিন সদস্যের প্রতিনিধিদল এরশাদের সাথে সাক্ষাত করতে বনানীর প্রেসিডেন্ট পার্কে যান। সেখানে দলের চেয়ারম্যান এরশাদের সাথে প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে আলোচনার পরই তারা পদত্যাগপত্র জমা দেন।প...