Tuesday, July 28Welcome khabarica24 Online

খোকা ২ দিনের রিমান্ডে

a11

জামিন আবেদন নাকচ করে শাহবাগ থানায় বাস পোড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরীর আহ্বায়ক সাদেক হোসেন খোকার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম এম এ সালামের আদালত এ আদেশ দেন।এর আগে গত ২৮ নভেম্বর শাহবাগে শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় ১০ দিন এবং ৩০ নভেম্বর মালিবাগের চৌধুরীপাড়ায় বাসে পেট্রোল বোমা মেরে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।অপরদিকে সাদেক হোসেন খোকার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে খোকাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার রাত ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে আটক করে র‌্যাব।

Leave a Reply