Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একটি জয়ের জন্য অপেক্ষা ছিলো ১৬ বছরের। আরেকটি জয়ের মাঝপথে কাটলো মাত্র একটি দিন। আর নতুন সূর্য ওঠার দিনে মিরপুরে ফ্লাড লাইটের আলোয় ইতিহাস রচনা করলো টাইগাররা। আগের অপেক্ষাটি ছিলো পাকিস্তানের বিপক্ষে জয়ের। আর নতুন ইতিহাসটা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলো টাইগাররা। তাতে ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয়ার উল্লাসে মাতলো গোটা দেশ। তামিম ইকবালের টানা দ্বিতীয় সেঞ্চুরি পথ দেখিয়েছে বাংলাদেশকে। সাথে মুশফিকুর রহিমের বুদ্ধিদিপ্ত ব্যাটিং বাংলাদেশকে নিয়ে গেলো নতুন উচ্চতায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বসেই দেখলেন সোনার ছেলেদের ক্রিকেট ইতিহাস রচনা। দেশ গৌরবে নিজের হাতেই পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী। কিভাবেই না জিতলো বাংলাদেশ! ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রানে পাকিস্তানকে আটকে দিয়েছিলো বোলাররা। ৩৮.১ ওভারে জয় তুলে নিয়ে বাংলাদেশ জানিয়ে দিলো তাদের শ্রেষ্ঠত্বের ...
১৬ মে পবিত্র শবে মেরাজ

১৬ মে পবিত্র শবে মেরাজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দেশে আগামী ১৬ মে দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। রবিবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা না যাওয়াতে জামাদিউস সানি মাস ৩০ দিনে হচ্ছে। সে হিসাবে মঙ্গলবার থেকে ১৪৩৬ হিজরির রজব মাস গণনা শুরু হবে।ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৬ মে শবে মেরাজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বকাকাশে ভ্রমণ করে মহানবী হয়রত মোহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। ২৬ রজব হবে আগামী ১৬ মে।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থি...
দুই-একদিনের মধ্যে সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত

দুই-একদিনের মধ্যে সেনা মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ভোটকেন্দ্রে যদি কেউ বল প্রয়োগ করে তাহলে দ্বিগুন বল প্রয়োগ করে তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের কাছে সার্বিক পরিস্থিতি জেনেছি। তারা বলেছে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। তার পরও আমরা পর্যবেক্ষণ করে সেনা মোতায়েনের বিষয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেব।এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনাররা, পুলিশের মহাপরিদর্শক, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), স্পেশাল ব্...
বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
টানা দুই খেলায় জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি, বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে এই জয়ের ধারা অব্যাহত রাখবে। এক বিবৃতিতে এই জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এদিকে আলাদা বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।...
দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়

দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই সেনা মোতায়েনের বিপক্ষে কথা বলে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়। তিনি বলেন, সিটি নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি তবে জায়গায় জায়গায় বাধা দেয়া হচ্ছে। আমি নির্বিঘ্নে নিরদ্বিধায় সবার কাছে যেতে চাই। রবিবার রাতে শাহজাদপুরের সুবাস্তু নজরবেলী মার্কেটে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এর আগে ডিসিসি নির্বাচনে দ্বিতীয় দিনে প্রচারণায় নেমে আওয়ামী লীগের অব্যাহত বাধার মুখেও আপোষহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।...
এবার সামরিক বাহিনীর নেটওয়ার্কে হ্যাকারদের হামলা

এবার সামরিক বাহিনীর নেটওয়ার্কে হ্যাকারদের হামলা

আন্তর্জাতিক
ফের শিরোনামে হ্যাকাররা। এবার নিশানা ইজরাইলের সামরিক বাহিনীর নেটওয়ার্কে। সেখানেই সাইবার হামলা চালাল হ্যাকাররা। মেলওয়্যারের মাধ্যমে সামরিক বাহিনীর সিস্টেম হ্যাক করা হয়। মেলওয়্যারটি ইজরায়েলি সামরিক বাহিনীর কম্পিউটারে পাঠানো হয়। আজ শনিবার আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ব্লু কোট সিস্টেম ইনকরপোরেটেড এ কথা জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে, হ্যাকারদের পাঠানো এই সব ইমেল-কে শনাক্ত করতে পারেনি বেশিরভাগ অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম। হ্যাকাররা সাইবার হামলার জন্য যেসব প্রোগ্রাম পাঠিয়েছে সেগুলো বাজারে পাওয়া যায় এমন সব সফটওয়্যার দিয়েই তৈরি। কাঙ্খিত কম্পিউটারে একবার ঢুকে পড়ার পর হ্যাকারদের কাছে সঙ্কেত পাঠাতে শুরু করেছে এসব প্রোগ্রাম।সাইবার হামলার সঙ্গে জড়িতরা আরবি ভাষায় কথা বলছিল বলে দাবি করেছে ব্লু কোট। সেনা সূত্রে খবর, দেখা গেছে যে কোনও কোনও প্রোগ্রামের ডিফল্ট ভাষাও ছিল আরবি ছিল।...
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ
  ১৬ বছর পর সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। তাই এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জয়ের দারুণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিষ্পত্তি করতে চায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচের আগে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বেলা আড়াইটায়।১৯৮৬ সালের ৩১ মার্চ শ্রীলংকার মোরাতুয়া স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। ঐ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিলো পাকিস্তান। এরপর পাকিস্তানের সাথে আরও ৩১বার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ৩১ বারের লড়াইয়ে মাত্র ১টি জয়ের স্বাদ পায় টাইগাররা। ১৯৯৯ সালের বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নেয় তারা।আর ঐ জয়টির সংখ্যাও যেন পরি...
সেনা মোতায়েনের সম্ভাবনা কম

সেনা মোতায়েনের সম্ভাবনা কম

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ রবিবার আইনশৃঙ্খলা বৈঠকে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠেয় এ বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারও (পিএসও) উপস্থিত থাকতে পারেন। তবে এখন পর্যন্ত নিরাপত্তার যে পরিকল্পনা ও প্রস্তুতি, তাতে সেনাবাহিনী নিয়োগের সম্ভাবনা কম বলেই নির্বাচন কর্মকর্তাদের ধারণা। পুলিশ এবং সরকারের সংশ্লিষ্টদের কাছ থেকেও একই ধারণা মিলেছে। এ ছাড়া আজকের বৈঠকের জন্য তৈরি কার্যপত্রেও সেনা নিয়োগ বিষয়ে কোনো প্রস্তাবনা নেই।  এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গতকাল কালের কণ্ঠকে বলেন, আজকের বৈঠকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে পরিস্থিতি সম্পর্কে যে রি...