খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দায় ইসির
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সব দায় নির্বাচন কমিশনের (ইসি)। সরকার এর দায় নেবে না।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্ষা ও ঈদ উপলক্ষে দেশব্যাপী সড়ক মেরামত মনিটরিং টিমের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।বিএনপি চেয়ারপারসনের উপর হামলার সঙ্গে সরকারি দলের লোকজনের নাম আসছে এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।সিটি করপোরেশন নির্বাচনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়, তবে তারা তদন্ত করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারে।নির্বাচন কমিশন সরকারের সহযোগিতা চাইলে সরকার সহযোগিতা দিতে বাধ্য।মন্ত্রী আরো জানান, আগামী অক্টোবর মাসে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মা...







