Friday, September 11Welcome khabarica24 Online

এবার সামরিক বাহিনীর নেটওয়ার্কে হ্যাকারদের হামলা

image_211944.hack-655x360
ফের শিরোনামে হ্যাকাররা। এবার নিশানা ইজরাইলের সামরিক বাহিনীর নেটওয়ার্কে। সেখানেই সাইবার হামলা চালাল হ্যাকাররা। মেলওয়্যারের মাধ্যমে সামরিক বাহিনীর সিস্টেম হ্যাক করা হয়। মেলওয়্যারটি ইজরায়েলি সামরিক বাহিনীর কম্পিউটারে পাঠানো হয়। আজ শনিবার আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ব্লু কোট সিস্টেম ইনকরপোরেটেড এ কথা জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে, হ্যাকারদের পাঠানো এই সব ইমেল-কে শনাক্ত করতে পারেনি বেশিরভাগ অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম। হ্যাকাররা সাইবার হামলার জন্য যেসব প্রোগ্রাম পাঠিয়েছে সেগুলো বাজারে পাওয়া যায় এমন সব সফটওয়্যার দিয়েই তৈরি। কাঙ্খিত কম্পিউটারে একবার ঢুকে পড়ার পর হ্যাকারদের কাছে সঙ্কেত পাঠাতে শুরু করেছে এসব প্রোগ্রাম।সাইবার হামলার সঙ্গে জড়িতরা আরবি ভাষায় কথা বলছিল বলে দাবি করেছে ব্লু কোট। সেনা সূত্রে খবর, দেখা গেছে যে কোনও কোনও প্রোগ্রামের ডিফল্ট ভাষাও ছিল আরবি ছিল।