সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি বিএনপি
ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া দেশের মানুষকে আর কিছুই দিতে পারেনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। বিদেশিদের করা জরিপে দেখা গেছে, ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ নিলেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দিতো।
শনিবার রাজশাহীর পুঠিয়ায় চারঘাট হাই স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসা মানেই সন্ত্রাস নিয়ে আসা। এর আগে এই এলাকায় বাংলাভাই প্রতিদিন মানুষ খুন করেছেন। সন্ত্রাস জঙ্গিবাদ ছাড়া আর কিছুই তারা দিতে পারেনি। কয়লা ধুলে যেমন ময়লা যায়না, তেমনি বিএনপি জামায়াতের চরিত্রও কখনোই বদলায় না।
এ সময় বিএনপি-জামায়াতের সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, হরতাল-অবরোধ দিয়ে ১৩৫ জন মানুষকে হত্যা করেছে বিএনপি। প্রায় ১০০ সরকারি বাসে আগুন লাগিয়েছে জামায়াত-শিবিরের ক্যাডাররা। এবাসে আগুন লাগিয়ে ২৬ জনকে দগ্ধ করেন।
উপজেলা নির্বাচন প্রস...






