Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

বাড্ডায় বাসচাপায় ২ পথচারী নিহত

বাড্ডায় বাসচাপায় ২ পথচারী নিহত

জাতীয়
রাজধানীর মেরুল বাড্ডায় বাস চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, রাস্তা পার হওয়ার সময় সদরঘাট টু উত্তরা আবদল্লাহপুর গামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুই ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি।ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পলাতক। নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।...
সিরিয়ায় ১০ হাজার শিশুর প্রাণহানি : জাতিসংঘ

সিরিয়ায় ১০ হাজার শিশুর প্রাণহানি : জাতিসংঘ

আন্তর্জাতিক
  সিরিয়ায় শিশুরা যে মানবেতর ও শোচনীয় পরিস্থিতির সম্মুখীন, জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা তার একটি পরিসংখ্যান প্রকাশের মধ্য দিয়ে সেখানকার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। ওই পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ায় গুরুতর আইন লংঘনের যে ঘটনাগুলো ঘটেছে, তাতে কমপক্ষে ১০ হাজার শিশু প্রাণ হারিয়েছে। শিশুদের নির্বিচারে আটক এবং তারা যে অমানবিক আচরণের শিকার হচ্ছে, তাতে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছে সংস্থাটি। নিরাপত্তা হেফাজতে শিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে, সরকারবিরোধী ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ঠেলে দেয়া হচ্ছে শিশুদের এবং একই সঙ্গে মানবঢাল হিসেবে তাদের ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘের নতুন এ রিপোর্টে প্রথমবারের মতো প্রায় ৩ বছর ধরে চলা সহিংস গৃহযুদ্ধে শিশুদের ওপর পড়া ভয়াবহ প্রভাবের বিষয়টিতে গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়েছে। এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি প্রতিবেদনটি। জাতিসংঘের ‘চিল্ড্রেন অ্যান্ড আর্মড কনফ্লিক্ট’ শাখার ব...
বিশ্বে ইন্টারনেট গতিতে সবার শেষে বাংলাদেশ!

বিশ্বে ইন্টারনেট গতিতে সবার শেষে বাংলাদেশ!

বিজ্ঞান-প্রযুক্তি
বাংলাদেশে সাম্প্রতিককালে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা চালু, ওয়াইম্যাক্স অপারেটরদের ৪জি চালু এবং সরকারের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশ করার প্রক্রিয়া শুরু হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বের সবার শেষে অবস্থান করছে বাংলাদশ! ‘দ্য স্টে অব দ্য ইন্টারনেট’ শিরোনামে প্রযুক্তি প্রতিষ্ঠান আকামাই বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট সংযোগের গতির চিত্র তুলে ধরেছে। বাংলাদেশ আর মাদাগাস্কারে ইন্টারনেটের গড় গতি ১ এমবিপিএস। এর নিচে রয়েছে কেবল দুটি দেশ- ক্যামেরুন (০.৮ এমবিপিএস) এবং সবার নিচে লিবিয়া (০.৬ এমবিপিএস)। ফলে বৈশ্বিক র‌্যাংকিংয়ে এ ক্ষেত্রেও শেষের সারিতেই অবস্থান হয়েছে বাংলাদেশের। ১.৪ এমবিপিএস গড় গতি নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও নাজুক অবস্থাতেই রয়েছে, বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে তাদের স্থান ১২৩তম। তাদের এ প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তৃতীয় চতুর্ভাগে বিশ্বব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের গড় গতি ছি...
জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি মন্ত্রণালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

জাতীয়
দীর্ঘ আড়াই বছর পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি এই মন্ত্রণালয়ে প্রবেশ করেন।মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এবং ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে সুদূর পসারী পরিকল্পনা গ্রহা্ণরে পদক্ষেপ নিতে হবে। বিদ্যুৎ পৌঁছে দেয়ার পেছনে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ সেক্টরের যেটুকু অর্জন তা আপনাদের এবং দেশবাসীর। এজন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।সংবাদমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশের কিছু মিডিয়া ও অন্যরা অনবরত ত্রুটি ধরতে থাকে। কোথায় একটু দোষ পাওয়া যায় এটাই তাদের লক্ষ্য।বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করতে এসে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভাল কাজে কিছু ত্র...
অর্থপাচারের অভিযোগে মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থপাচারের অভিযোগে মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে রমনা থানায় মামলাটি করেন। ৯ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৩৮১ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। এর আগে দুদক কার্যলায়ে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়। সেই সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।...
শাহ আমানত বিমানবন্দরে ৪২০টি সোনার বার উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরে ৪২০টি সোনার বার উদ্ধার

সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৪২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব সোনার বারের ওজন ৪০ কেজি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাতে আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। তবে এসব সোনা আনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসা দুবাইয়ের ফ্লাইটে এই সোনার বারগুলো পাওয়া যায়। উড়োজাহাজের কয়েকটি সিটের নিচের কুশনের ভেতরে এই সোনার বারগুলো ছিল। তিনি আরো জানান, উদ্ধার করা ৪২০টি সোনার বারের ওজন ৪০ কেজিরে মতো। উল্লেখ্য, চট্টগ্রামের এই বিমানবন্দরে বুধবার তিন ঘণ্টার ব্যবধানে পাঁচ বিমানযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছিল। এর আগে মঙ্গলবারও দুই দফায় ছয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ১৪টি সোনার বার।...
যশোরের ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

যশোরের ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

স্লাইড
যশোর সদর উপজেলার মাহিদিয়ার মাঠে আজ বৃহস্পতিবার সকালে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। পিটি-৬ নামের ঐ বিমানের আরোহী স্কোয়াড্রোন লিডার ফারুক ও ক্যাপ্টেন জামি দুজনই সুস্থ আছেন। তবে বিমানের একটি পাখা ফেটে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবাহিনীর যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে বেলা ১০টা ৩০ মিনিটে বিমানটি আকাশে ওড়ে। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১১টা ২২ মিনিটে মাহিদিয়ার একটি কাদাযুক্ত ধানক্ষেতে বিমানটি অবতরণ করতে বাধ্য হন পাইলট। খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এ প্রতিবেদন লেখার সময় বিমানবাহিনীর কর্মীরা বিমানটি ঘিরে রেখেছে। এলাকার শত শত মানুষ বিমানটি দেখার জন্য ভিড় করছে। এ ব্যাপারে টেলিফোনে বিমানবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাই কথা বলতে চাননি।...
ঢাবিতে ছাত্রী হলে ছাত্রলীগের মারামারি, কয়েকজন ছাত্রী আহত

ঢাবিতে ছাত্রী হলে ছাত্রলীগের মারামারি, কয়েকজন ছাত্রী আহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন ছাত্রী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সম্প্রতি খাদিজাতুল কোবরাকে সভাপতি এবং শেখ মারুফা নাবিলাকে সাধারণ সম্পাদক করে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগের কমিটি করা হয়। কমিটি গঠন করার পরে হলের একজন আবাসিক শিক্ষক সীমা ইসলামকে বহিষ্কার করা হয়। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে হল শাখার সভাপতি খাদিজাতুল কোবরার নেতৃত্বে তাঁর অনুসারীরা হলের ভেতরে সীমা ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। এরপর সকাল সাড়ে ১১টার দিকে সাধারণ সম্পাদক শেখ মারুফা নাবিলার নেতৃত্বে তাঁর সমর্থকরা প্রাধ্যক্ষের পক্ষে স্লোগান দ...