Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

খালেদা জিয়ার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয়, স্লাইড
বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল শেহী। আজ রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।...
মোবাইল ফোনের যতো ক্ষতিকর দিক

মোবাইল ফোনের যতো ক্ষতিকর দিক

সুস্বাস্থ্য
  মোবাইল ফোন বিশ্বে বিপ্লব সৃষ্টি করেছে সন্দেহ নেই। কার্যত এটা বিশ্বকে সঙ্কুচিত করে এনেছে। এর বদৌলতে পৃথিবীর মানুষ একে অপরের অনেক কাছে আসতে সক্ষম হয়েছে। ১৫০ বছর আগেও যেটা ছিল চিন্তার অতীত। সেলফোনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু অন্য সব আবিস্কারের মত এটারও ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। আর মোবাইল আমাদের স্বাস্থের ওপর কিভাবে প্রভাব ফেলছে সেটা জানা জরুরি। আমরা দিনের লম্বা একটা সময় মোবাইল ব্যবহারের মধ্যে থাকি। আমাদের জানা প্রয়োজন, মোবাইল যখন ব্যবহৃত হচ্ছে না অর্থাৎ ফোন যখন স্ট্যান্ড-বাই মোডে আছে তখনও বেতার তরঙ্গ প্রবাহ অব্যাহত থাকে। এই বেতার তরঙ্গ হয় দুপ্রকারের। ১) আয়োনাইজিং এবং ২) নন-আয়োনাইজিং। নন আয়োনাইজিং অর্থাৎ আয়োনিত নয় এমন তরঙ্গ দুয়ের মধ্যে অপেক্ষাকৃত কম শক্তিশালী। মোবাইল ফোন থেকে এই তরঙ্গ নির্গমন হয়। এর অর্থ হলো, আমাদের মস্তিষ্কে এ তরঙ্গ প্রবাহিত হতে থাকে অবিরত। কয়েকটি বিষয়ের প...
বলিভিয়ায় বন্যায় ৩৮ জনের প্রাণহানি

বলিভিয়ায় বন্যায় ৩৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
বলিভিয়ায় মুষলধারে বৃষ্টি ও অব্যাহত বর্ষণে সৃষ্ট বন্যায় ৩৮ জন প্রাণ হারিয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত অক্টোবর থেকে একটানা মৌসুমি বর্ষণ ও বন্যায় ৪০ হাজারেরও বেশি পরিবার আক্রান্ত হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ গুণ বেশি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে খাদ্য ও ত্রাণ সহযোগিতা পাঠানো হয়েছে। আক্রান্ত এলাকাগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বন্যায় বহু ঘরবাড়ি, গবাদিপশু ভেসে গেছে। প্রায় ১ লাখ গবাদিপশুর অস্তিত্ব হুমকির মুখে। ৬ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। দেশটির কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলীয় এলাকাসমূহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি এক পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে।...
তিন মোড়লের প্রস্তাব পাশ

তিন মোড়লের প্রস্তাব পাশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে ফেলেছে ‘বিগ থ্রি’। আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি’র সভায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির ‘বিতর্কিত’ প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রস্তাব গৃহিত হয়েছে। এই সংস্কার প্রস্তাবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হাতে ব্যাপক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট বিষয়ে কোন আলোচনা হয়নি। এতে টেস্ট ক্রিকেট দি-স্তর বিশিষ্ট হচ্ছে না। তবে আইসিসি’র ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দলটি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানির দলের সঙ্গে প্লে-অফ ম্যাচ জিতে টেস্ট মর্যাদা পাওয়া সুযোগ পাচ্ছে। বর্তমানে টেস্টের তলানির দল বাংলাদেশ। আইসিসি’র প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন আগামী জুলাই থেকে আইসিসি...
ফেনীতে শতাধিক ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি

ফেনীতে শতাধিক ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি

বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
ফেনী শহরের প্রাণকেন্দ্রে ট্রাংক রোডের পাশে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে একদল মুখোশধারী দুর্বৃত্ত অন্যতম প্রাচীণ প্রতিষ্ঠান আবেদীন জুয়েলার্সের প্রদর্শনী শো কেস থেকে বিপুল পরিমান সোনার গহনা ডাকাতি করে নিয়ে গেছে। এসময় সালাহউদ্দিন নামে অপর এক দোকান মালিক আহত হয়। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনার পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে এর পরিমাণ ৫০ থেকে ৬০ ভরি হতে পারে বলে জানান কর্তৃপক্ষ।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দোকান কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত শহরের ট্রাংক রোডের পাশে খাজা আহমদ রোডের মুখে প্রাচীন প্রতিষ্ঠান আবেদীন জুয়েলার্সের আশপাশে অবস্থান নিয়ে ককটেল ফাটাতে থাকে। একই সময় তারা ফেনী নিউ মার্কেটের মুখ, সওদাগর পট্টিসহ বাজারের আশপাশের এলাকায় ককটেল ফাটিয়ে ত্রসের সৃষ্টি করে। এক পর্যায়ে লোকজন এদিক ওদিক সরে গেলে তারা আবেদ...
নির্বাচনে গণতন্ত্র বিসর্জন দেয়া হয়েছে: বি চৌধুরী

নির্বাচনে গণতন্ত্র বিসর্জন দেয়া হয়েছে: বি চৌধুরী

জাতীয়
৫ জানুয়ারি নির্বাচনে গণতন্ত্র বিসর্জন দেয়া হয়েছে। এতে যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে তা একটি বিচিত্র মন্ত্রিসভা। সরকারের প্রযোজনায় বিরোধী দল গঠন করা হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। এটাও একটি বিচিত্র বিরোধী দল। শনিবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ঐতিহাসিক কাগমারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এ সব কথা বলেন।রাজপথে বিরোধী দলকে দাঁড়াতে না দেয়া গণতন্ত্রের ভাষা হতে পারে না বলে উল্লেখ করে বি চৌধুরী বলেন, মওলানা ভাসানী থাকলে তিনি এর প্রতিবাদ করতেন। তিনি বলেন, সরকারকে জনগণের অনুভূতি বুঝতে হবে। ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্র সম্মত হয়নি। দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আরেকটি নির্বাচন দেওয়া হোক। যা হবে জনবান্ধব নির্বাচন। নইলে দেশ চরম সঙ্কটে পড়বে।বিরোধী দলের উদ্দেশে বি চৌধুরী ...
রোববার থেকে শুরু এসএসসি পরীক্ষা

রোববার থেকে শুরু এসএসসি পরীক্ষা

জাতীয়, স্লাইড
২০১৪ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে শুরু অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। ইতোমেধ্যে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।এদিকে শনিবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে। গত কয়েক বছর ধরে  ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে এ বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কারণে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সুপারিশের পরিপ্রেক্ষিতে  এ পরীক্ষা শুরু হচ্ছে কাল ৯ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হবে ২০ মার্চ। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসস...
দুর্বার আন্দোলনে দাবি আদায় করা হবে: ফখরুল

দুর্বার আন্দোলনে দাবি আদায় করা হবে: ফখরুল

স্লাইড
জনগণের দুর্বার আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতাদের কারা মুক্তি উপলক্ষে শনিবার জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।সদ্য কারামুক্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, '৭৫ সালে আওয়ামী লীগ একবার গণতন্ত্র হত্যা করেছিল্। ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবার তারা গণতন্ত্র হত্যা করেছে। আওয়ামী লীগ তথাকথিত সংসদ, অবৈধ সরকার দিয়ে দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এ সরকার সম্পূর্ণভাবে জনসমর্থনহীন সরকার। তাদেরকে দীর্ঘদিন ক্ষমতার রাখা যাবে না। উৎস- যুগান্তর...