Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মামলা

দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মামলা

জাতীয়
আজ রবিবার মানহানির অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে মামলা করেছে বসুন্ধরা গ্রুপ। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে। মামলায় পত্রিকাটির মালিক নুরুল ইসলাম বাবুল, সম্পাদক সালমা ইসলাম, তাদের ছেলে শামীম ইসলাম ও নির্বাহী সম্পাদক সাইফুল আলমকে আসামি করা হয়েছে। এ মামলায় মোট চারজনকে সাক্ষী করা হয়েছে। মামলায় বলা হয়, গত বছরের ২৮ অক্টোবর নুরুল ইসলাম বাবুল, সালমা ইসলাম ও তাঁদের ছেলে মো. শামীম ইসলামের মালিকানাধীন দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠার চার নম্বর কলামে 'বসুন্ধরা হাতিয়ে নিয়েছে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি : মন্ত্রী, সচিবের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ : দ্রুত তদন্তের দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা'- এই শিরোনামে একটি চরম মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। একইভাবে গত ...
বরিশালে জাপা’র সাবেক নেতাকে হত্যা

বরিশালে জাপা’র সাবেক নেতাকে হত্যা

জাতীয়, সারা-দেশ
নিখোঁজের ৫ দিন পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাবেক সহসভাপতি কামাল হোসেন তালুকদার (৫৮)-এর লাশ সন্ধ্যানদীর চতলবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। বিকাল ৩টায় শেরেবাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত ২রা ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কামাল হোসেন তালুকদার। তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেনের বড় ভাই। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে দাবি পরিবারের। নিহত কামাল হোসেন তালুকদারের ছেলে মো. রাসেল তালুকদার জানান, ২রা ফেব্রুয়ারি পূর্ব রহমতপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন কামাল হোসেন তালুকদার। মোটরসাইকেলটি তিনি উপজেলার রহমতপুরে মোটর মেকানিক মিন্টুর দোকানে মেরামত করতে দেন। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় ...
মদিনায় একটি হোটেলে আগুন : নিহত ১৫

মদিনায় একটি হোটেলে আগুন : নিহত ১৫

আন্তর্জাতিক
  গতকাল সৌদি আরবের মদিনা শহরের একটি হোটেলে আগুন ধরে ১৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ১৩০ জন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। হতাহতের মধ্যে মিশর, তুরস্ক সহ অন্যান্য দেশের নাগরিক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা সবাই পবিত্র ওমরাহ পালন করার জন্য মদিনায় অবস্থান করছিলেন। ইশরাক আল মদিনা নামক হোটেলে স্থানীয় সময় বেলা ২-৩৩ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিনির্বাপণ কর্মীরা বিকাল ৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান দুর্ঘটনা পরবর্তী পদক্ষেপগুলো ব্যক্তিগতভাবে দেখভাল করছেন। অগ্নিসংযোগের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কাজ করা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। প্রাথমিক রিপোর্ট থেকে মনে হচ্ছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। আহতদের মধ্যে ৩০ জনকে ঘটনাস্থলে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয় আর বাকিদের কিং ফাহাদ হাসপাতাল এব...
তামিমের পদত্যাগ

তামিমের পদত্যাগ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দলে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। ব্যাটিংয়ে আরো  মনোযোগী হওয়ার জন্য তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। আজ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান চাচা আকরাম খানের কাছে চিঠির মাধ্যমে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি)। ২৪ বছর বয়স্ক বাঁ-হাতি এ ওপেনারকে ২৪ জানুয়ারী শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য মুশফিকুর রহীমের সহযোগীর দায়িত্ব  দেয়া হয়েছিল। এদিকে আঙুলের ইনজুরির কারণে টি-টোয়েন্টি দল থেকে মুশফিকুর রহিম ছিটকে পড়লে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় মারশফি বিন মর্তুজাকে। পদত্যাগ করে তামিম ইকবাল বলেন,‘আমাদের সামনে লম্বা সূচী আসছে। আমার মনে হয় অধিনায়কের চেয়ে দলে আমার ব্যাটিং বেশি গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে ব্যর্থ হন তামিম। কিন্তু নিজ শহর চট্টগ্রামেও নিজেকে মেলে ধরতে পারে...
তেল আমদানিতে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইডিবি

তেল আমদানিতে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইডিবি

জাতীয়, বিশেষখবর
  তেল আমদানিতে এ বছর বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। গত বছর যে সুদে তারা ঋণ দিয়েছিল এবার তার থেকে সুদের হার কম। গতকাল এ খবর দিয়েছে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার। এতে বলা হয়, যে সব দেশ বাংলাদেশের প্রধান তেল আমদানিকারক তার মধ্যে মালয়েশিয়া অন্যতম। এই তেল আমদানি করতে এ বছর আইডিবি শতকরা ৪ দশমিক ৫০ হারে ঋণ দিচ্ছে। গত বছর এ হার ছিল ৪ দশমিক ৬৫ ভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। জ্বালানিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৫৫ লাখ টন তেল আমদানি করেছে বাংলাদেশ। কিন্তু এ বছর তা বেড়ে ৫৭ লাখ টন হতে পারে। তেল আমদানি করতে বাংলাদেশকে গত বছর ২২০ কোটি ডলার ঋণ দিয়েছিল আইডিবি। বাংলাদেশ যেসব সংস্থার কাছ থেকে তেল কিনে থাকে তার মধ্যে রয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন, মালয়েশিয়ার পেট্রোনাস, এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি, ফি...
তাজরিনের এমডি ও চেয়ারম্যানের আত্মসমর্পণ

তাজরিনের এমডি ও চেয়ারম্যানের আত্মসমর্পণ

জাতীয়, বিশেষখবর
  আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তার আত্মসমর্পণ করেছেন। দেলোয়ার দম্পতি রোববার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন। ঢাকার হাকিম আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। তাদের পক্ষে আদালতে শুনানি করবেন এটিএম গোলাম গাউস। এর দেড় মাস আগে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকান্ডের ঘটনায় ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসাবে অভিযোগ পত্র দেয়া হয় তাদের বিরুদ্ধে।...
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চোখের গুরুত্বপূর্ণ টিপস

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চোখের গুরুত্বপূর্ণ টিপস

সুস্বাস্থ্য
মানুষের চোখকে তার আত্মার প্রতিফলক হিসেবে বিবেচনা করা হয় যা বাইরের জগতের জন্য এক প্রকার জানালা হিসেবে কাজ করে। চোখ শুধুমাত্র যে সৌন্দর্যের প্রতীক তাই নয়, এটা একইসঙ্গে স্বাস্থগত বিষয়ও ইঙ্গিত করে। আমাদের চোখের স্বাস্থ্য কেমন সেটা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের জীবন যাপনের রীতিনীতির ব্যপক ভূমিকা রয়েছে। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার। আর অনেক মানুষ আছেন যাদেরেকে নিয়মিত কম্পিউটারে কাজ করতে হয় যাদের এটা থেকে বিরত থাকার কোন সুযোগ নেই। এজন্য চোখের সুস্থতা নিশ্চিত করতে চোখের যতœ নেয়া অনেক গুরুত্বপূর্ণ। যদি লম্বা সময় ধরে একটানা কম্পিউটার ব্যবহার করার অভ্যাস থাকে তাহলে আপনার জন্য এ যতœ নেয়া বাঞ্চনীয়। সারা দিন কম্পিউটারে কাজ করার পর চোখে টান-টান অনুভূতি হওয়াটা সাধারণ একটা ব্যপার যেটা অস্বস্তিদায়ক। এটা অনেক কারণে হতে পারে যেমন, মনিটরের পর্দার খুব কাছাকাছি থেকে কাজ করা, মনিটরের উজ্জলতা, অস্...
যে কোন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকুন

যে কোন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা ও গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য যে কোন হুমকি মোকাবিলায় সজাগ ও প্রস্তুত থাকতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে গত ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাসদরের অফিসার্স মেসে (নতুন) জেনারেলদের এক সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল। তিনি সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।’...